admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২০ ৫:৩৪ অপরাহ্ণ
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৩৩৫ জনকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ২০ জন। ১ হাজার ৩৩৫ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ১ হাজার ৫৮৬ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত ৫ হাজার ৮৩৮ জনের মৃত্যু হলো।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১১১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩৮৬টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬১৭টি। এ নিয়ে ২৩৪তম দিনে এসে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৮৩ হাজার ৯৬৪টি।
উক্ত সময়ের মধ্যে আরো ১ হাজার ৩৩৫ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ১ হাজার ৫৮৬ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৫ হাজার ৮৩৮ জনের মৃত্যু হলো।
একই সময়ে দেশে ১ হাজার ৫২৩ জন সুস্থ (হাসপাতাল ও বাসা মিলে) হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ১২৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৫৮ শতাংশ এবং সুস্থতার হার ৭৯ দশমিক ২২ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।