admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২০ ৮:৫৪ পূর্বাহ্ণ
গত চব্বিশ ঘণ্টায় বাংলাদেশে আরো ২৪ জনের মৃত্যু। বাংলাদেশে করোনাভাইরাসে আজও ১৬শর বেশি মানুষ আক্রান্ত হয়েছে।করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫৭৪৭ জনের মৃত্যু হল। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬৯৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাস থেকে সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১৬৮৭ জন। প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৮.৬৫ জন সুস্থ হয়ে উঠছেন। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৫৩২ জন।
গত ২৪ ঘণ্টায় হাজার জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২১ লাখ হাজার জনের। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১১.৩৪ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৭.৭৭ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।