admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২০ ১০:১৬ পূর্বাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৪৪ জন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত মোট ৫৭ হাজার ৬৬৮ জন সুস্থ হয়ে বাসায় ফিরলেন৷ তবে বৃহস্পতিবার নতুন আরো ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৭৭৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার আক্রান্তের মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন ৪ জন। চারজনই ডরমিটরির বাসিন্দা৷ তাছাড়া ৫ জন বিদেশ ফেরত যারা স্টে – হোম নোটিশে ছিলেন৷
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৭ জনের মৃত্যু হয়েছে। ৩৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ তবে একজনের অবস্থা ক্রিটিক্যাল তাকে আইসিইউতে রাখা হয়েছে ৷ ১১৯ জনের শারীরিক অবস্থা ভালো। করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য কমিউনিটি সুবিধায় রাখা হয়েছে।