হোম
অর্থনীতি

বাংলাদেশে হঠাৎ করে পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে ভারতকে দায়ী করছেন ব্যবসায়ীরা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২০ ৮:৩৩ পূর্বাহ্ণ

পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে ভারতকে দায়ী করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

বাংলাদেশে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেছে। বাংলাদেশে গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ৪০ টাকা থেকে বেড়ে ৭০ টাকায় উঠেছে। তবে সোমবার নাগাদ পাইকারি বাজারে দাম আবার বেশ কমে এসেছে বলে জানা গেছে। বাংলাদেশে পেঁয়াজের হঠাৎ করে মূল্যবৃদ্ধির পেছনে ভারতের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এদিকে আমদানির চেয়ে বিক্রিতে পেঁয়াজের মূল্য বেশি রাখায় রবিবার চট্টগ্রামের খাতুনগঞ্জে বেশ কয়েকটি পেঁয়াজ বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত। এ কারণে সোমবার খাতুনগঞ্জের সব পেঁয়াজের আড়ত বন্ধ করে রেখেছেন ব্যবসায়ীরা।

এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশে পেঁয়াজের দাম অন্তত বিশ টাকা বেড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতের পেঁয়াজ ঢাকার পাইকারি ব্যবসায়ী আর আমদানিকারকরা বলছেন, ভারতে বৃষ্টিতে মজুদ থাকা পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেখানে পেঁয়াজের দাম বাড়ায় সেই আঁচ এসে পড়েছে বাংলাদেশেও। ঢাকার শ্যামবাজারের পেয়াজের আড়ৎদার আমজাদ হোসেন বিবিসি বাংলাকে বলছেন, মাঝে ভারত থেকে পেঁয়াজ আমদানি একটু কমে গেছিল। আবার ভারতে বৃষ্টির কারণে পেয়াজের দাম বেড়েছে, এরকম খবরও পাওয়া যাচ্ছিল। তাই আমাদের এখানেও দাম একটু বেড়েছে। তবে রবিবার থেকে পেঁয়াজের কেজিপ্রতি দাম ৪/৫ টাকা কমে গেছে বলে তিনি জানান।

গতকাল থেকে ভারতেও দাম কমেছে, আমাদের এখানেও কমে গেছে। ভারত থেকে কম দামে পেঁয়াজ আসলে দাম আরেকটু কমতে পারে। তিনি জানান, সোমবার ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি করেছেন ৩৪-৩৬ টাকা দরে আর দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪২-৪৪ টাকা কেজি দরে। তবে ঢাকায় সোমবার খুচরা বাজারে দেশি পিঁয়াজ বিক্রি হয়েছে ৬০ টাকা দরে। ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫-৫০ টাকা দরে। ঢাকায় পেঁয়াজসহ বেশির ভাগ কাঁচা পণ্যের দাম বেড়েছে

সোমবার সকালে আমি ৬০ টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনেছি। সাধারণত দুই কেজি করে কিনি। কিন্তু গত বছরের মতো আবার দাম বেড়ে ৩০০ টাকা পার হয়ে যায় কিনা, সেই ভয়ে বেশি করে পেঁয়াজ কিনলাম। আরেকজন ক্রেতা উম্মে সালমা বলছেন, বাসায় পেঁয়াজ আছে, তারপরেও পাঁচ কেজি কিনে রাখলাম, যদি দাম অনেক বেড়ে যায়, সেই চিন্তা করে। গত বছর যে অভিজ্ঞতা হয়েছে, সেটা চিন্তা করলেই তো ভয় লাগে। কম খেতে পারি, একেবারে বাদ তো দিতে পারি না। গত বছর এই সেপ্টেম্বর মাস থেকেই ৩০ টাকা থেকে বেড়ে কয়েক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম তিনশো টাকা ছাড়িয়ে যায়। এই ভয়ে এ বছর পেঁয়াজের দাম বাড়তে শুরু করায় আরও অনেককেই বেশি করে পিঁয়াজ কিনতে দেখা গেছে।

কলাবাগানের কাঁচা সবজি বিক্রেতা আল আমীন বলছেন, ‘আমরা পাইকারিতে যে দরে কিনি, তার সঙ্গে ৪/৫ টাকা লাভ যোগ করে খুচরা বিক্রি করি। রবিবার কাওরানবাজার থেকে পিঁয়াজ কিনেছি ৫৪ টাকা দরে, তাই সেটা ৬০ টাকা দরে বিক্রি করছি। অথচ এক সপ্তাহ আগেও ঢাকার খোলা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি দরে। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০-৩৫ টাকা কেজি দরে। কাওরানবাজারের ব্যবসায়ী আবুল হোসেন বলছেন, ”ভারতীয় পেঁয়াজের দাম বাড়লে দেশি পেঁয়াজের দামও বাড়ে। আমরা আমদানিকারক বা শ্যামবাজার থেকে পেঁয়াজ এসে বিক্রি করি। সেখানে যে টাকায় পাবো, তার সঙ্গে সামান্য লাভ যোগ করে পাইকারি বিক্রি করি।

পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশে আমদানি করা পেঁয়াজের ৯৫ শতাংশ আসে ভারত থেকে। তবে ভারত থেকে আমদানিতে সমস্যা হলে অন্য দেশ থেকেও আমদানি করা হয়। সরকারি হিসেবে বাংলাদেশে বর্তমানে ২৩ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়। কিন্তু পেঁয়াজ ঘরে তোলার সময় প্রায় পাঁচ লাখ টন নষ্ট হয়ে যায়। অর্থাৎ ১৯ লাখ টন পেঁয়াজ বাজারে থাকে। অন্যদিকে বিদেশ থেকে আমদানি হয় ১১ লাখ টন। কিন্তু বাংলাদেশে প্রতিবছর ৩০ লাখ মেট্রিকটন পেঁয়াজ প্রয়োজন। ভারতের বাজারেও পেঁয়াজ কেজি প্রতি ১০ থেকে ২৪ রুপি বেড়েছে। তবে গত বছরের পুনরাবৃত্তি এইবার হবে না বলেই আশা করছেন ব্যবসায়ীরা। আড়ৎদার আমজাদ হোসেন বলছেন, এবার সেরকম কোন সম্ভাবনা নেই। কাঁচাপণ্য, দুই-পাঁচ টাকা ওঠানামা করতে পারে। কিন্তু গত বছরের মতো দাম লাগাম ছাড়িয়ে যাবে না।

বাংলাদেশের ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজ উঠতে শুরু করলেই ভারতের বাজারে দাম কমবে, তখন দেশি পেঁয়াজের দামও কমে যাবে। অক্টোবর মাসেই ভারতের বাজারে নতুন পেঁয়াজ ওঠার কথা রয়েছে।জরিমানার প্রতিবাদে ব্যবসায়ীদের আড়ৎ বন্ধ পেঁয়াজের দাম নিয়ে কারসাজির অভিযোগে রবিবার চট্টগ্রামের খাতুনগঞ্জ মার্কেটে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেই সময় কাগজপত্র ছাড়াই আমদানিকারকদের কথার ওপর ভিত্তি করে পেঁয়াজের দাম বাড়ানোয় ১০টি আড়ৎকে জরিমানা করা হয়। এরপর সেখানে পেঁয়াজের দাম বেশ কমে আসে।  তবে সোমবার সকাল থেকে ব্যবসায়ীরা আড়ৎগুলো বন্ধ করে রাখেন।

খাতুনগঞ্জ হামিদুল্লাহ মিয়া মার্কেট কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইদ্রিস বলেছেন, জরিমানার শিকার ব্যবসায়ীরা আড়ৎ বন্ধ রাখার পর সব আড়তই বন্ধ হয়ে যায়। যদিও তারা সমিতির পক্ষ থেকে কোন কর্মসূচী দেননি। তিনি দাবি করেন, আমদানিকারকদের দেয়া দরের ওপর ভিত্তি করেই আড়তদাররা পেঁয়াজ বিক্রি করেন। সেখানে তারা কোন মজুতদারি করেন না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 12 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 21 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 21 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক