হোম
অর্থনীতি

১৮টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সাড়ে চার কোটি গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ তৈরি হলো।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২০ ১০:৩৫ পূর্বাহ্ণ

Bikask-mknewsbd

ফাইল ছবি

১৮টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সাড়ে চার কোটি গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ তৈরি হলো। গ্রাহকদের লেনদেন আরো বেশি সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে করোনার এই সময়ে নতুন আরো ৭টি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষনিকভাবে টাকা আনার সেবার পরিধি বাড়লো। এই নিয়ে এখন পর্যন্ত দেশের শীর্ষস্থানীয় ১৮টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সাড়ে চার কোটি গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ তৈরি হলো। যে কোন সময় যেকোন স্থান থেকে ঘরে বসেই প্রয়োজন মত নিজের অথবা প্রিয়জনের বিকাশে টাকা নিয়ে আসার সেবা বা বিকাশ অ্যাডমানি করোনার এই সময়ে গ্রাহকের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, মধুমতি ব্যাংক, এনআরবি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, সোস্যাল ইসলামি ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক – নতুন এই সাতটি ব্যাংক থেকে অ্যাডমানি সেবা চালু করা হয়েছে সম্প্রতি। শনিবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে থেকেই ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইর্স্টান ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপ এর মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সেবা চালু আছে।

পাশাপাশি বাংলাদেশে ইস্যুকৃত সকল ভিসা ও মাস্টার কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ তো রয়েছেই। এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশইনের পাশাপাশি ব্যাংক থেকে সরাসরি বিকাশে টাকা এনে সেন্ড মানি করা, মোবাইল রিচার্জ করা, ইউটিলিটি বিল দেয়া, অফলাইন বা অনলাইনে পণ্য কিনে পেমেন্ট করা, কোন প্রতিষ্ঠানে অনুদান দেয়া, স্কুল কলেজের বেতন পরিশোধ করা, বিভিন্ন ধরনের অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ করাসহ অসংখ্য বিকাশ সেবা খুব সহজেই নিতে পারেন গ্রাহক, যা তার আর্থিক লেনদেনকে করেছে নিরাপদ, সহজ এবং ঝামেলামুক্ত। তাছাড়া নিজের টাকা যে কোন সময় ব্যবহারে গ্রাহকের আরো বেশি সক্ষমতা তৈরি হয়েছে। বিকাশ অ্যাকাউন্ট বাস্তবিক অর্থেই গ্রাহকের ‘ডিজিটাল ওয়ালেট’ এ পরিণত হয়েছে।

তাছাড়া এখন ভিসা এবং অ্যামেক্স ক্রেডিট কার্ডের বিলও বিকাশের মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করার সুযোগ নিতে পারছেন গ্রাহক। ক্রেডিট কার্ডের বিল পরিশোধে যেহেতু সময় গুরুত্বপূর্ণ তাই গ্রাহকরা করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যাংকে না গিয়ে বিকাশ অ্যাকাউন্ট থেকে বিল পরিশোধ সেবা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের মূল মেন্যু থেকে অ্যাডমানি সেবা নির্বাচন করে ব্যাংক টু বিকাশ অথবা কার্ড টু বিকাশ সেবা থেকে কয়েকটি ধাপে নিরাপদে ঝামেলা ছাড়াই গ্রাহক বিকাশ অ্যাকাউন্টে টাকা সংযুক্ত করতে পারেন। ব্যাংক টু বিকাশ সেবার ক্ষেত্রে নির্ধারিত ব্যাংকের লোগোতে ক্লিক করলে ওই ব্যাংকের লগইন পেজে চলে যান গ্রাহক।

অ্যাডমানির ক্ষেত্রে গ্রাহকের ক্যাশ ইন লিমিট প্রযোজ্য হয়। অর্থ্যাৎ একদিনে ক্যাশ-ইন ও অ্যাডমানি মিলিয়ে ৫ বারে সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং মাসে ২৫ বারে সর্বোচ্চ ২ লাখ টাকা আনতে পারেন গ্রাহক। উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের অন্তর্গত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট গ্রুপ-এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ, ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 12 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 21 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 21 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক