হোম
অর্থনীতি

ঢাকার কাঁচাবাজার গুলোতে ইলিশে সয়লাব হয়ে পড়েছে দামেও সস্তা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২০ ৯:৫৬ পূর্বাহ্ণ

Hilsha-Price-low-mknewsbd

ফাইল ছবি

ঢাকার বাজার গুলোতে ইলিশ সস্তা, কোরবানির গোশত নিয়ে ব্যস্ত রাজধানীর মানুষ। তবে ঢাকার কাঁচাবাজার গুলোতে ইলিশে সয়লাব হয়ে পড়েছে। কেবল মাছ বাজার নয়, মহানগরীর অলিগলিতে ইলিশ মাথায় নিয়ে ছুটছেন খুচরা বিক্রেতারা। দাম তুলনামূলকভাবে কম হওয়ায় ক্রেতারাও কিনছেন দেদারছে। বলা যায় যে যতটুকু পারছেন, প্রয়োজনের তুলনায় বেশিও কিনছেন। তাতে ক্রেতারা যেমন হাসিমুখে ব্যাগভর্তি ইলিশ নিয়ে ফিরছেন বাড়ির পথে, বেশি বেশি ইলিশ বিক্রি করা বিক্রেতাদের মুখটাও তেমনই বেশ চওড়া।

নিজেরা কমে কিনতে পারছেন বলেই ক্রেতাদের হাতে কম দামে তুলে দিতে পারছেন ‘মাছের রাজা’ ইলিশ তাতে তৃপ্তিবোধও রয়েছে তাদের। গতকাল শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেল এমন চিত্র। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অন্য মাছের তুলনায় ইলিশের বেচাকেনাই বেশি।

রাজধানীর যাত্রবাড়ি, শনিরআখড়া, মতিঝিল এজিবি কলোনি মাছ বাজার, মতিঝিল আরামবাগ বাজার ও খিলগাঁও বাজার ঘুরে দেখা গেল, বাজারে প্রচুর ইলিশ। দাম অন্য যেকোনো সময়ের তুলনায় বেশ কম। ফলে ক্রেতারা অন্য মাছের তুলনায় ইলিশ মাছই বেশি কিনছেন। বলছেন, ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন ধরে খেতে পারবেন।

গড়ে ইলিশের দাম কম হলেও সবার কপালে সস্তায় জুটছে না এই মাছ। দরদামে যারা একটু কাঁচা, তাদের পকেট থেকে এই ‘সস্তার সময়ে’ও ইলিশের পেছনে টাকা খসছে একটু বেশিই। কারণ ইলিশের দামটা নির্দিষ্ট নেই কোথাওই। বিক্রেতারাও বলছেন, ‘ফিক্সড প্রাইসে’ কখনো ইলিশ বিক্রি হয় না। ফলে একই আকৃতির ইলিশ মাছও একেক ক্রেতাকে কিনতে হচ্ছে একেক দামে। তাতে করে আকারভেদে ইলিশের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্তও কমবেশি হয়ে যাচ্ছে।

এদিকে, মাঝারি তথা ৭০০ গ্রাম থেকে এক কেজির কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৫০ টাকা থেকে ৬৫০ টাকা দরে। সপ্তাহখানেক আগেও এমন আকৃতির ইলিশের দাম ছিল প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকা। দাম কমে আসায় এই ইলিশগুলোর বিক্রি বেশ বেড়েছে।

ইলিশ বিক্রেতারা জানান, বরাবরই রাজধানীর বাজারগুলোতে সবচেয়ে বেশি চাহিদা ৬০০ গ্রাম প্লাস আকারের ইলিশের। এই আকৃতির ইলিশের সরবরাহ ও বিক্রিও বেশি হয়ে থাকে। নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের দৃষ্টি এই আকারের ইলিশেই বেশি থাকে। এমন ইলিশ গুলো এখন গড়ে ৫০০ টাকা কেজিতে নেমে এসেছে, স্বাভাবিকভাবেই বিক্রিও বেড়েছে। এছাড়াও ৪০০ গ্রাম থেকে আধা কেজি আকারের ইলিশেরও বেশ সরবরাহ রয়েছে। এগুলো বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে।

রাজধানীর যাত্রাবাড়ি মাছ বাজার থেকে চারটি বড় সাইজের ইলিশ মাছ কিনেছেন সুলতান হোসেন। জানালেন, চারটি ইলিশের ওজন ৫ কেজি ৮০০ গ্রাম; গড়ে একেকটি প্রায় দেড় কেজি। ৭০০ টাকা কেজি দরে চারটির দাম পড়েছে চার হাজার ৬০ টাকা। কম দামে মাছ কিনতে পেরে খুশি সুলতান বলেন, এত বড় আকারের ইলিশ এই প্রথম কিনালাম।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 9 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 11 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 13 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 19 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক