admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২০ ৩:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর এই সময়ের মধ্যে নতুন করে আরও ২ হাজার ৬১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর ফলে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৩৬৫ জনে। আর মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ১১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। নতুন করে মারা যাওয়াদের মধ্যে ২৫ জনই পুরুষ। আর এই সময়ে মারা যাওয়া ৩১ জনই হাসপাতালে মারা গেছেন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২০ জন। কোভিড-১৯ রোগ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন সুস্থ হয়ে উঠেছেন।