admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২০ ১০:১১ অপরাহ্ণ
মোঃপজিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় কাঁচামরিচের কেজি ২৬০ টাকা দরে বিক্রি হতে দেখা যাচ্ছে । দুই সপ্তাহ আগে কাঁচা মরিচ ২৫০ গ্রাম হিসেবে বিক্রি হতো ৪০ টাকা। সেই কাঁচা মরিচ এখন প্রতি ২৫০গ্রাম ৫৫-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।২৭ জুলাই সোমবার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, বাজারে কাঁচামরিচের অমদানি মোটামুটি ভালোই ছিল।
অথচ কতিপয় অসাধু ব্যাবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা লুটছে। এতে সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে। ঠাকুরগাঁও জেলার কাঁচামাল ব্যবসায়ী মোস্তফা বলেন, অতিবৃষ্টির কারনে ক্ষেতের কাঁচা মরিচ নষ্ট হয়ে গেছে, সে জন্য কাঁচা মরিচের দামবৃদ্ধি পেয়েছে।
এতে কাঁচামাল ব্যবসায়ীদের করার কিছুই নেই। অতিবৃষ্টির কারণে জমিতে কাঁচা মরিচের গাছ মরে যাওয়ার কারণে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে । কাঁচা মরিচ মার্কেটে সীমিত পরিমাণ উঠার কারণে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে।