admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২০ ৩:৩১ অপরাহ্ণ
বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে পাকিস্তান। এ ব্যাপারে পাকিস্তান সরকার একটি নীতিগত কৌশল নির্ধারণ করেছে বলে খবর দিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্য ডন। পাকিস্তান বাংলাদেশের পাটের ওপর অনেকাংশে নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন পাট রপ্তানি রপ্তানি বন্ধ থাকায় সমস্যায় পড়ে দেশটি।
প্রতিবেদনের বলা হয়েছে, ইতোমধ্যে বাংলাদেশ থেকে মুক্ত বাণিজ্য চুক্তিতে পাট আমদানি শুরু করেছে পাকিস্তান। কিন্তু ঠিক কবে থেকে এই আমদানি শুরু হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
প্রসঙ্গত, পাটজাত দ্রব্যের জন্য পাকিস্তানকে সবচেয়ে বেশি নির্ভর করতে হয় বাংলাদেশের পাটের ওপর। কিন্তু ২০১৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশ পাট রপ্তানি বন্ধ ঘোষণা করে। মূলত, প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাট ব্যবহারে উৎসাহিত করার জন্যই ওই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
বাংলাদেশি পাট আমদানি বাড়াতে চায় পাকিস্তান
প্রথম দফায় এক মাসের জন্য পাট রপ্তানি বন্ধ করা হলেও পরবর্তীতে তা বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য করা হয়। ঢাকার ওই সিদ্ধান্তে বেশ সমস্যায় পড়ে ইসলামাবাদ। কারণ ভারত পাট উৎপাদনে শীর্ষ দেশ হলেও দুই দেশের বৈরি সম্পর্কের কারণে সেখান থেকেও আমদানি করতে সমস্যায় পড়ে পাকিস্তান।