হোম
অপরাধ

বাংলাদেশের ঢাকায় অবৈধ ম্যাসাজ পার্লারগুলোর পেছনে প্রভাবশালীরা কতটা জড়িত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ৯:০৬ অপরাহ্ণ

massage-pic-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে ক্ষমতাসীন দলের ছাত্র ও যুব সংগঠনের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি-চাঁদাবাজির অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই পুলিশ অভিযানে নেমেছে ম্যাসাজ পার্লারগুলোর বিরুদ্ধে ।
পুলিশের দাবি, এসব ব্যবসা বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল।
কয়েকটি ম্যাসাজ পার্লারে পুলিশের অভিযান ও আটকের পর সোমবার এই সেবা-কেন্দ্রগুলো ছিল কর্মীশূন্য। একটি পার্লারের কর্তাব্যক্তি জানান, নিয়মিত সেবাগ্রহীতারাও তাদের বুকিং বাতিল করেছেন। ‘ক্ষমতার অপব্যবহার, অপকর্ম ও দুর্নীতি কোন অবস্থাতেই বরদাস্ত করা হবেনা’ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুঁশিয়ারির পর ঢাকায় গত কয়েকদিন অবৈধ জুয়ার ব্যবসার বিরুদ্ধে ক্লাবগুলোতে অভিযান পরিচালনা করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তারই ধারাবাহিকতায় গতকাল গুলশানের কয়েকটি ম্যাসাজ ও স্পা পার্লারে অভিযান চালায় পুলিশ। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে স্পা ও ম্যাসাজ সেন্টারের নামে অসামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
কাদের ছত্রছায়ায় পরিচালিত হয় এই প্রতিষ্ঠানগুলো? এমন প্রশ্নে গুলশানের জোনের উপ পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে এখন সবদিকে যেমন শুদ্ধি অভিযান চলছে তেমনি তারাও শক্তভাবে অবৈধ কাজ দমনে নিয়োজিত হয়েছেন।
“গুলশানের যে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আমরা অবৈধ কাজের প্রমাণ পেয়েছি। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার তদন্তে জানা যাবে, কারা এর সাথে জড়িত।”কয়েকটি ম্যাসাজ ও স্পা সেবাকেন্দ্র বন্ধ পাওয়া যায়।”এখন পর্যন্ত আমরা কোন প্রভাবশালী মহলের সম্পৃক্ততা পাইনি। তবে তেমন কেউ যদি থেকে থাকে যতো চাপই থাকুক, আমরা আইনানুযায়ী ব্যবস্থা নেব” – বলেন মি. চক্রবর্তী। পার্লারগুলো জনশূন্য গুলশানে পুলিশের ওই অভিযানের প্রভাব পড়েছে বৈধভাবে পরিচালিত ম্যাসাজ ও স্পা কেন্দ্রগুলোতেও।
গুলশানের কয়েকটি ম্যাসাজ পার্লারে খোঁজ নিতে গেলে সেগুলো বন্ধ পাওয়া যায়।
গতকাল তিনটি স্পা সেন্টার থেকে ১৯ জনকে আটক করা হয়। এর পর সোমবার এই সেবা-কেন্দ্রগুলো ছিল কর্মীশূন্য। নিয়মিত সেবাগ্রহীতারাও তাদের বুকিং ক্যান্সেল করেছে – জানান গুলশানের একটি ম্যাসেজ পার্লারের ব্যবস্থাপক।
তিনি বলেন, “আমাদের আশেপাশের পার্লারে এসব ঘটনা দেখে আমরাও অস্বস্তিতে আছি।”

ম্যাসাজের নামে সেক্স? “তারা ম্যাসাজের নামে সেক্সও অ্যালাও করতো। আমাদের এখানে এমন কিছু নেই। তারপরও আমাদের ক্লায়েন্টরা এখন আসতে চাচ্ছেনা” – বলেন এই ম্যাসাজ পার্লারের ব্যবস্থাপক।
“ব্যবসাতে তো অলরেডি অনেক প্রভাব পড়েছে। আজকে তিনটা বুকিং ছিল তিনটাই ক্যান্সেল হয়ে গেছে। এভাবে ব্যবসা কিভাবে চালাবো বুঝতে পারছিনা।”
ঢাকায় গত ১৫ বছর ধরে এমনই একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন রাহিমা সুলতানা।
সাম্প্রতিক এই ঘটনাগুলোর পুরো শিল্পটির ওপর প্রভাব ফেলেছে বলেও তিনি অভিযোগ করেন। বিশ্বব্যাপী স্পা বা ম্যাসাজ একজন পেশাদারি থেরাপিস্টরা দিয়ে থাকেন। তিনি নারী বা পুরুষ যে কেউ হতে পারেন।এই প্রতিষ্ঠানগুলো পরিচালনার পেছনে পুলিশ এখন পর্যন্ত কোন প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততা না পেলেও, রাজনৈতিক বা ব্যবসায়িক ছত্রছায়া ছাড়া ঢাকার এমন একটি ব্যস্ত এলাকায় এ ধরণের প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয় বলেই মনে করেন স্পা ও ম্যাসাজ পার্লার ব্যবসায়ীরা। রাহিমা সুলতানা বলছিলেন, “কিছু প্রভাবশালীর ভূমিকা তো আছেই। তারা হয়তো টাকা পয়সা দিয়ে এতদিন এসব কার্যক্রম পরিচালনা করেছে। ম্যাসাজ পার্লারের নামে ভেতরে কী চলছে – সেটা এতদিন পরে কিভাবে বের হল বলেন? এগুলো আগেও ছিল।” তবে এসব ব্যবসার পরিচালকরা যতোই ক্ষমতাবান হোন না কেন সরকার যেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন দাবি জানান মিসেস সুলতানা। তিনি বলেন, “এই হাতেগোনা কয়েকটা প্রতিষ্ঠানের কারণে আমরা যারা বৈধভাবে ব্যবসা করছি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তেমনি যারা সেবা নিতে আসেন, তারাও আস্থার সংকটে ভুগছেন।’কোনো নীতিমালা নেই’ কিন্তু বাংলাদেশে সেই ধরণের মনোভাব গড়ে না ওঠা, এবং এ ধরণের প্রতিষ্ঠানের কোন নীতিমালা না থাকার ফলে বৈধতার ব্যানারে অবৈধ ব্যবসা জেঁকে বসেছে – মনে করেন মিসেস সুলতানা। বিশ্বব্যাপী স্পা বা ম্যাসাজ একজন পেশাদারি থেরাপিস্টরা দিয়ে থাকেন। তিনি নারী বা পুরুষ যে কেউ হতে পারেন। “বিদেশে গেলে দেখবেন বেশিরভাগ থেরাপিস্ট মেয়েরাই থাকে। তারা ছেলে মেয়ে সবাইকেই সার্ভিস দেয়। কিন্তু আমাদের দেশের অধিকাংশ পুরুষদের সেই মন মানসিকতা গড়ে ওঠেনি যে তারা একজন ফিমেল থেরাপিস্টের সার্ভিসটা শুধুমাত্র সার্ভিস হিসেবেই নেবেন। তাছাড়া আমাদের ধর্মীয় কিছু বিধানও আছে।”
“মূল সমস্যা হল আমাদের কোন নীতিমালা নেই যেখানে বলা থাকবে কোন স্পা বা ম্যাসাজ পার্লার গড়ে তুলতে হলে কী ধরণের নিয়ম মানতে হবে।”
বর্তমানে যে অভিযানগুলো পরিচালিত হচ্ছে, সেখান থেকে শিক্ষা নিয়ে এ ধরণের প্রতিষ্ঠানগুলোকে একটি নীতিমালার আওতায় আনা প্রয়োজন বলে তিনি মনে করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 8 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 11 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 13 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 18 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক