হোম
কবিতা

শিক্ষা দিবসে ঠাকুরগাঁওয়ে র‍্যালি ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০১৯ ১:১০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে শিক্ষা দিবসে র‍্যালি ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় সাধারণ পাঠাগার চত্বর হতে ছাত্র ইউনিয়নের আয়োজনে শিক্ষা দিবসে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ফিরে এসে ৫৭তম শিক্ষা দিবসের রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ উদ্বোধন করেন, ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, সভাপতিত্ব করেন বিভাগীয় সমন্বয়ক জিয়াউর রহমান, বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল, সহ সভাপতি জহর লাল রায়, ঠাকুরগাঁও জেলার সভাপতি আবু বক্কর সিদ্দিক,গাইবান্ধা জেলার সাবেক সভাপতি মিহির ঘোষ, লালমনিরহাট জেলার সাবেক সভাপতি অ্যাডঃ রফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডঃ আবু সায়েম প্রমূখ।
বক্তাগন বলেন,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার জন্মলগ্ন থেকেই প্রত্যেক নাগরিকের শিক্ষার অধিকারের আন্দোলন করে আসছে। শিক্ষার মূল উদ্দেশ্য সমাজের বৈপ্লবিক রুপান্তর এবং সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতি সাধন করা। শিক্ষাকে আলু-পটলের মতো একটি পণ্য হিসেবে উপস্থাপন করে সে উদ্দেশ্য সাধন কখনোই সম্ভব নয়। বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থায় ইতোমধ্যে সমাজে বিদ্যমান বৈষম্য আরো প্রকট হয়। মানুষে মানুষে বৈষম্য সৃষ্টি করে একটি জাতি কখনোই আত্ননির্ভরশীল জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারে না।
মহান শিক্ষা আন্দোলনের আজ ৫৬ বছর পরেও এই দেশে বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা বিদ্যমান। একই ধারার শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেনি এখনো। উচ্চবিত্তের ইংলিশ মিডিয়াম ও ধমর্ীয় শিক্ষা পদ্ধতির মধ্যে পার্থক্য আকাশ ও পাতাল সম। প্রতিবছর প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় হতে ঝরে পড়ছে লক্ষ লক্ষ শিক্ষার্থী। মানবিক ও কর্মমূখী শিক্ষা প্রদানের পরিবর্তে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আবারো গড়ে উঠছে ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে। এসব প্রতিষ্ঠানে সন্ত্রাস,চাঁদা, হল দখল, যৌন নিপীড়ন, গেস্টরুম, শিক্ষার্থীদের গনতান্ত্রিক অধিকার হরণ ইত্যাদি আমাদের আবারো প্রতিজ্ঞাবদ্ধ হতে উদ্যমী করে তোলে। “শিক্ষাই জাতির মেরুদন্ড” জাতির মেরুদন্ড পুর্নগঠনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছে। শিক্ষা আন্দোলনের শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। দেশব্যাপী শিক্ষার আন্দোলনকে জোরদার করতে আসুন ঐক্যবদ্ধ হই। সমাবেশে বক্তারা ১৩ দফা দাবি তুলে ধরেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 3 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 6 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 6 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 15 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 15 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 15 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 16 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক