হোম
কভিড-১৯

বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে, দশটি জেলায় রেড জোন ঘোষণা, কোথায় কবে ছুটি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ জুন, ২০২০ ১০:৩৯ পূর্বাহ্ণ

Bangladesh-Red zone-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ হার আছে বাংলাদেশের এমন দশটি জেলাকে চিহ্নিত করে সেগুলোকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে দেশটির সরকার। মাদারীপুর, মুন্সীগঞ্জ, বগুড়া, কুমিল্লা, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর ও চট্টগ্রাম জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন

সরকারি প্রজ্ঞাপনঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে: শুধু এসব রেড জোনে ঘোষণা করা সময়ে সাধারণ ছুটি থাকবে রেড জোনে বসবাসকারী সরকারি বেসরকারিসহ সব ধরণের সংস্থায় কর্মরতদের জন্য ছুটি প্রযোজ্য হবে, রেড জোনে থাকা সব ধরনের অফিসের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য হব, জরুরি সেবা এর বাইরে থাকবে।

কোথায় কবে কতদিন ছুটিঃ
১. চট্টগ্রামের ১০ নাম্বার ওয়ার্ড (বিসিক শিল্প এলাকা ব্যতীত) ২১শে জুন থেকে ৮ই জুলাই পর্যন্ত সাধারণ ছুটি

২. বগুড়া পৌরসভার চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলি, জলেশ্বরীতলা, সূত্রাপুর, মালতিনগর, ঠনঠনিয়া, হাড়িপাড়ি ও কলোনা এলাকা- ২১শে জুন থেকে ৫ই জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

৩. চুয়াডাঙ্গা- দর্শনা পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের পরানপুর গ্রামের রিফিউজি কলোনী ও ৭নং ওয়ার্ডের থানা পাড়া এলাকায় ২১শে জুন থেকে ৮ই জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

৪. মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্যাথলিক মিশন রোড, রুপশপুর, সবুজবাগ, মুসলিমবাগ, লালবাগ, বিরাইমপুর ও পৌরসভার কালীঘাট রোড ও শ্যামলী এলাকা এবং, কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর, কাদিপুর ইউনিয়নের মনসুর ও কুলাউড়া পৌরসভার মাগুর ও মনসুর এলাকায় ২১শে জুন থেকে ৫ই জুলাই পর্যন্ত সাধারণ ছুটি

৫. নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন ২১শে জুন থেকে ২রা জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

৬. হবিগঞ্জ- পৌরসভার ৬ ও ৯নং ওয়ার্ড এবং চুনারুঘাট উপজেলার দেওরগাছ, উবাইটা ও রাগীগাঁও ইউনিয়ন এবং চুনারুঘাট পৌরসভা, আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন ও মাধবপুর পৌরসভা এলাকায়- ২১শে জুন থেকে ৯ই জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

৭. মুন্সীগঞ্জ- পৌরসভার ১নং ওয়ার্ডের মাঠপাড়ায় ২১শে জুন থেকে ৯ই জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

৮. কুমিল্লা- সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কালিয়াজুড়ি, রেইসকোর্স, শাসনগাছা; ১০নং ওয়ার্ডের ঝাউতলা, কান্দিরপাড়, পুলিশ লাইন, বাদুরতলা, ১২নং ওয়ার্ডের নানুয়ার দিঘীর পাড়, নবাব বাড়ি চৌমুহনী, দিগাম্বরীতলা এবং ১৩ নং ওয়ার্ডের টমছম ব্রীজ, থিরাপুকুরপাড় ও দক্ষিণ চর্থা এলাকা।

৯. যশোর- অভয়নগর উপজেলার চলিশিয়া , পিয়ারা, ও বাঘুটিয়া ইউনিয়ন এবং অভয়নগর পৌরসভার ২,৪,৫,৬ ও ৯নং ওয়ার্ড, চৌগাছা পৌরসভার ৬ নং ওয়ার্ড, ঝিকরগাছা পৌরসভার ২ ও ৩নং ওয়ার্ড, কেশবপুর পৌরসভার ১ ও ৩নং ওয়ার্ড, যশোর পৌরসভার ৪ ও ৬ নং ওয়ার্ড ও আরবপুর ও উপশহর ইউনিয়ন এবং বেনাপোল পৌরসভার ২ ও নং ওয়ার্ড ও শার্শা ইউনিয়নে ২১শে জুন থেকে ৬ই জুলাই পর্যন্ত সাধারণ ছুটি। ঝিকরগাছার বাকড়া ইউনিয়ন ও যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ডে ২১শে জুন থেকে বিভিন্ন মেয়াদে ৭ই জুলাই পর্যন্ত সাধারণ ছুটি। অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন ও যশোর পৌরসভার ৬ নং ওয়ার্ডে ২১শে জুন থেকে ৭ই জুলাই পর্যন্ত সাধারণ ছুটি। বেনাপোল পৌরসভার ৩ নং ওয়ার্ডে ২১শে জুন থেকে ৯ই জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

১০. মাদারীপুর- পৌরসভার ১ থেকে ৭ নং (সাতটি ওয়ার্ড) ওয়ার্ড এবং বাহাদুরপুর, দুধখালী, ঝাউদি, মস্তফাপুর, রাস্তি ও কেন্দুয়া ইউনিয়ন, শিবচর উপজেলার শিবচর পৌরসভার ১, ৪ ও ৫ নং ওয়ার্ড এবং শিবচর দ্বিতীয় খন্ড, বহেরাতলা দক্ষিণ, বাঁশকান্দি, ভদ্রাসন, কাদিরপুর, মাদবরেরচর ও পাচ্চর ইউনিয়ন, কালকিনি পৌরসভার ১,৪,৫,৭, ৮ ও ৯নং ওয়ার্ড এবং ডাসার, গোপালপুর, আলীনগর ও শিকারমঙ্গল ইউনিয়ন এবং রাজৈর উপজেলার রাজৈর পৌরসভার ১,২,৩,৫,৬ ও৮ নং ওয়ার্ড, বদরপাশা, আমগ্রাম, কবিরাজপুর ও হোসেনপুর ইউনিয়নে ২১শে জুন থেকে ৩০ জন পর্যন্ত সাধারণ ছুটি।

লকডাউন আর জোন বিতর্কঃ বাংলাদেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন বা লাল, হলুদ ও সবুজ – এই তিন ভাগে ভাগ করে জোনভিত্তিক লকডাউন করার পরিকল্পনা করে চলতি মাসের প্রথম সপ্তাহে সে ব্যাপারে বিস্তারিত রোডম্যাপ তুলে ধরা হয়েছিলো স্বাস্থ্য মন্ত্রনালয়ের ওয়েবসাইটে। কিন্তু তার পর থেকেই এ নিয়ে বিতর্ক চলছিলো। বিশেষ করে রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউনের পর তা নিয়ে নানা ধরণেরআলোচনা স মালোচনা হচ্ছিলো। পরে গত পনেরই জুন এক সংশোধিত প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় শুধুমাত্র রেড জোনে সাধারণ ছুটি ঘোষণার কথা জানায় এবং বলা হয় যে ইয়েলো ও গ্রিন জোনে অফিস সীমিত পরিসরে খোলা থাকবে। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিলো যে, ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সাপ্তাহিক ছুটিও এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে। ইয়েলো ও গ্রিন জোনের অফিসগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকলেও সেসব অফিসে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা চলাকালে কেউ তার নিজস্ব কর্মস্থল ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না। এছাড়া ঝুঁকিপূর্ণ, অসুস্থ কর্মচারী এবং সন্তান সম্ভবা নারীদের কর্মস্থলে আসতে মানা করা হয়েছে। যদিও সবশেষ প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে রেড জোন গুলোতে ছুটি শুরু হয়েছে মূলত ২১শে জুন থেকে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 2 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 2 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 2 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 3 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 3 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 14 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 22 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 23 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 23 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক