হোম
চট্টগ্রাম

চট্টগ্রামে করোনা চিকিৎসায় বেহাল অবস্থা জনমনে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে, লাফিয়ে বাড়ছে মৃত্যু সংক্রমণ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ জুন, ২০২০ ৭:৫১ পূর্বাহ্ণ

Korona-vairus-update-mknewsbd

ফাইল ছবি

চট্টগ্রামে করোনা চিকিৎসায় বেহাল অবস্থা জনমনে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে, লাফিয়ে বাড়ছে মৃত্যু সংক্রমণ। করোনা চিকিৎসায় বেহাল অবস্থা জনমনে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। পরিস্থিতির দূত অবনতি হচ্ছে। ঘণ্টায় ঘণ্টায় রোগী এবং মৃত্যু বাড়ছে। তবে সে তুলনায় চিকিৎসা সেবার প্রস্তুতি নেই। করোনা হাসপাতালে হিমশিম অবস্থা। হুমকি-ধমকি দিয়েও বেসরকারি হাসপাতালের দরজা খোলা যাচ্ছে না। সরকারি হাসপাতালেও শয্যা এবং চিকিৎসা সরঞ্জামের সঙ্কট। এতে বিনা চিকিৎসায় মৃত্যু বেড়েই চলেছে। স্বাস্থ্যবিভাগের অবস্থা অসহায়ের মতো। তাদের সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতিতে সঙ্কট আরো তীব্র হচ্ছে। করোনা টেস্ট ও চিকিৎসা সেবার সঙ্কট নিরসনে সমন্বিত উদ্যোগ নেওয়া না হলে খুব শিগগির পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

করোনায় দেশের দ্বিতীয় হট স্পট চট্টগ্রামে সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে লাফিয়ে। উপসর্গ নিয়ে মৃত্যুও বাড়ছে। আক্রান্তের সংখ্যা এখন সাড়ে তিন হাজারের কাছাকাছি। শুধু করোনায় মৃত্যুর সংখ্যা ৮০ পার হয়েছে অনেক আগে। গতকাল করোনায় এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে কতজনের মৃত্যু হয়েছে তার রেকর্ড নেই কারো কাছে। জুনের প্রথম দুই দিনে ৪১৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। স্বাস্থ্যবিভাগ চট্টগ্রাম মহানগরীকে সংক্রমণের জন্য রেড জোন হিসাবে চিহ্নিত করেছে। স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়েছে। প্রতিটি এলাকায় রোগী পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত সাড়ে তিনশ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। ৭২ জন চিকিৎসকসহ শতাধিক স্বাস্থ্যকর্মী আক্রান্ত, মারা গেছেন দুইজন। দেশের অর্থনীতির প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরে চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪১ জন। কোয়ারেন্টাইনে গেছেন ২৪০ জন। দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী চট্টগ্রাম কাস্টম হাউসে এ পর্যন্ত ১৭ জন কর্মকর্তা কর্মচারী আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে একজন রাজস্ব কর্মকর্তা মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়েছেন সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, শ্রমিক থেকে শুরু করে শিল্পপতি এবং তাদের পরিবারের সদস্যরাও।

স্বাস্থ্যবিভাগের হিসাবে আক্রান্তদের আশি ভাগ বাসা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে প্রায় ৯০০ জন সুস্থ হয়েছেন। বাকি পনের থেকে বিশ ভাগ রোগী হাসপাতালে যাচ্ছে। তাদের মধ্যে তিন থেকে চার শতাংশকে অক্সিজেন বা আইসিইউ সুবিধা দিতে হচ্ছে। আর তাতেও হাসপাতালে বেহাল অবস্থা। আইসিইউ এবং অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হচ্ছে। রোগীর সংখ্যা বাড়লে পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে সর্বমহলে উদ্বেগ-শঙ্কা ছড়িয়ে পড়েছে। নাগরিক সমাজের পক্ষ থেকে বেসরকারি হাসপাতালগুলো অধিগ্রহণ করে সরকারি ব্যবস্থাপনায় পরিচালনার দাবি উঠেছে। সরকারি হাসপাতালেও লোকবল সঙ্কটে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ব্যাপক সংক্রমণের মধ্যেও করোনা টেস্টে কোন গতি আসেনি। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সংক্রমণ দ্রুত বাড়ছে, সামনে আরও বাড়বে। যে অনুযায়ী প্রস্তুতিও চলছে। ইতোমধ্যে রেলওয়ে ও হলি ক্রিসেন্ট হাসপাতাল চালু হয়েছে। খুব শিগির ইমপেরিয়াল ও ইউএসটিসিতে চিকিৎসা শুরু হবে। সিটি কর্পোরেশনের একটি আইসোলেশন সেন্টারও চালু হচ্ছে। বেরকারি হাসপাতালেও চিকিৎসা শুরু হচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 2 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 2 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 2 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 5 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 8 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক