admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ জুন, ২০২০ ৬:২১ অপরাহ্ণ
মামুনুর রশিদ (মামুন),ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মরনঘাতী করোনা ভাইরাসে মৃত ব্যক্তির দাফন-কাফন সম্পন্ন করলো স্বেচ্ছাসেবী সংগঠন ইকরামুল মুসলিমিন ফাউন্ডশনের ঠাকুরগাঁও জেলা টিম। দাফন কাজে নেতৃত্ব দেন টিম প্রধান মাওলানা আব্দুল মুকিত ও সহকারী টিম প্রধান হাফেজ আবরারুল হক রোহান ইমাম বায়তুল আমান জামে মসজিদ। করোনা ভাইরাস আক্রান্ত মৃত দেহের জানাজা নামাযের ইমামতি করেন হাফেজ হাবিবুর রহমান
এ সময় আরো সহযোগী হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান , হাফেজ রফিকুল ইসলাম, মো: সাহিদুল হক সাহিদ, ক্যামেরা ছিলেন মাও: ইসমাইল বিন হায়দার ৷ এ সময় সহকারী টিম প্রধান হাফেজ আবরারুল হক রোহান বলেন,
ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশনের কাছে সকাল ১১টায় বেগুনবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বনি আমিন সাহেব কল করে দাফন কাফনের প্রস্তুতি নিতে আমাদেরকে জানান।
বিকেল চারটায় বালা পাড়া স্কুলে প্রথমে আসরের নামাজ আদায় করে পিপিই , হ্যান্ড গ্লোভস, সার্জিকাল মাস্ক পরিধান করে দাফন কার্যক্রম শুরু করা হয়। নামাজ পরে মাইয়্যেতকে গোসল করায় কাফন পরিধান করানোর পরে দাফন কার্য সম্পন্ন করি ৷ তারপরে পিপিই সহ যাবতীয় সরাঞ্জামাদি পূর্ণ সতর্কতার সাথে খুলে পড়িয়ে ফেলানো হয় ৷ দূরত্ব বজায় রেখে জানাযায় অংশ নেন মরহুমের চাচা শশুর চেয়ারম্যান বনি আমিন সহ এলাকাবাসীর কিছু মানুষ।
মৃত ব্যক্তি একজন রিটায়ার্ড আর্মি । তিনি চট্টগ্রামে ব্যবসা করতেন তাই পরিবার সহ চট্টগ্রামে থাকতেন। সেখানে তিনি করোনা উপসর্গ নিয়ে মারা যান। চট্টগ্রাম থেকে তার লাশ গ্রামের নিজ বাড়িতে এনে দাফন কার্য সম্পন্ন করা হয় বলে জানান জেলা টীমের সদস্যরা।