ডাঃ নুরল হক,বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১:৪৪ অপরাহ্ণ
দিনাজপুর বিরামপুর পৌর শহরের আঞ্চলিক মহাসড়কের কলেজ বাজার বটতলী থেকে পলাশবাড়ী রাস্তা রিপেয়ারিং করার পর ঠিকাদার রেজিংয়ের ইটের পাশে মাটি না দেওয়াই রেজিংয়ের ইট পড়ে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার কারণে উক্ত স্থানে ছোটখাটো দুর্ঘটনায় ঘটছে ।
বটতলী থেকে তিনশত গজ দূরে পলাশবাড়ী রাস্তায় দুটি মাদ্রাসা (আস-সুফ্ফাহ নূরানী একাডেমি ও আবু হুরায়রা কওমি মাদ্রাসা) সংলগ্ন স্থানে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে রাস্তা প্রশস্ত কতটুকু বুঝা যায় না।
ব্যস্ততম এই রাস্তাটি পাশাপাশি মোটরবাইক, অটোরিকশা,টুলি, ট্রাক ও পদব্রজে চলাচলকারী পাশ কাটার সময় গর্তের মধ্যে পড়ে। মাদ্রাসার ছোট ছোট কমল মতি শিশুরা চলাচলের সময় গর্তের মধ্যে পড়ে কাপড়চোপড় নষ্ট হয়ে যায়। উক্ত স্থানে বাঁশের খুটি দিয়ে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসি।