হোম
অপরাধ

ধুনটে কৃষকদলের সভাপতির বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজি মামলা করে গ্রাম ছাড়া অনেক পরিবার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ মে, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনটে উপজেলা কৃষকদলের সভাপতি সহ তার সহযোগীদের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজি মামলা করায় গ্রাম ছাড়া করা হয়েছে শ্রীমতী আলো সরকার নামের সংখ্যালঘু সম্প্রাদায়ের এক দম্পত্তিকে।আসামীদের হুমকিতে শ্রীমতী আলো সরকার সিরাজগঞ্জের একটি গ্রামে মেয়ের জামাই বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। শ্রীমতি আলো সরকার উপজেলার বিলকাজুলী গ্রামের শ্রী সুবাস সরকারের স্ত্রী।

শ্রীমতী আলো সরকার জানান, সাংসারিক ব্যয় নির্বাহের জন্য একই গ্রামের রমজান আলীর নিকট জমি বিক্রি করি। গত ৮ মে সন্ধ্যা ৭ টার দিকে রমজান আলীর বাড়ি থেকে জমি বিক্রির বায়নার ৪ লাখ ৫৪ হাজার টাকা নিয়ে স্বামী সুবাস সরকারের সাথে আমি বাড়িতে ফিরছিলাম। পথিমধ্যে একই গ্রামের গোলাম রসুলের ছেলে উপজেলা কৃষকদলের সভাপতি শামীম আহমেদ ও তার সহযোগী রুবেল, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক ও মঞ্জিল হোসেন আমাদের স্বামী স্ত্রীকে পথরোধ করে।

এরপর ধারালো অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে ৪ লাখ ৫৪ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং হুমকি দিয়ে বলে, এখন দেশে কোন সরকার নাই , কোন আইন কানুন নাই, তোরা হিন্দু সম্প্রদায়ের লোক’ তোদের মারলে কিছুই হবে না। এঘটনা কাউকে বললে তোদের বাড়িঘর আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেয়। এঘটনায় শ্রীমতী আলো সরকার বাদী হয়ে শামীম আহম্মেদ সহ তার ৪ সহযোগীর নামে ৯ মে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলা তুলে নিতে কৃষকদল নেতা শামীম আহম্মেদ ও তার সহযোগীরা শ্রীমতী আলো সরকারের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ৪টি সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়।

এবিষয়ে আলো সরকার থানায় অভিযোগ দেয়। এতে শামীম আহম্মেদ ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে শ্রীমতী আলো সরকারকে গ্রাম ছাড়া করেছে। শ্রীমতী আলো সরকার আরও জানায়, আসামীরা আমাকে সম্ভ্রম হানী সহ প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমি সিরাজগঞ্জ জেলায় আমার মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই হারুনার রশিদ জানান, কৃষকদল সভাপতি শামীম আহমেদ সহ তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আমি ঘটনার প্রকাশ্যে ও গোপনে তদন্ত করেছি। কৃষকদলের নেতা শামীম আহমেদ এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে সাহস পায় না।

উপজেলা কৃষকদলের সভাপতি শামীম আহম্মেদ তার বিরুদ্ধে আভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে রাজনৈতিক ভাবে হেও প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য প্রনোদিত ভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 10 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 16 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক