হোম
জনদুর্ভোগ

তিস্তার তীব্র ভাঙনে বসতভিটা হারাচ্ছেন তীরবর্তী মানুষ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ জুন, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ,রাজারহাট প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তার তীব্র ভাঙনে ভিটে হারানোর আশঙ্কায় থাকা স্থানীয় বাসিন্দা কৃষক মিলন সহ অনেকের, উজানের ঢলে পানি বাড়ার সঙ্গে তিস্তার আগ্রাসী ভাঙনে বসতভিটা হারাচ্ছেন তীরবর্তী বাসিন্দারা।

গত বৃহস্পতিবার ২০ জুন বিকালে কথা হলে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের এই বাসিন্দা জানান,গত এক সপ্তাহ থেকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চতুরা মৌজার কালিরহাট বাজার, সোনার জুম্মা ও মৌলভীপাড়া ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট স্পার বাঁধ, কিতাবখা,বড়দরগা,বগুড়াপাড়া ডাবুর বাজার,গতিয়াসাম এলাকায় তিস্তার ভাঙন চলছে। মানুষ বাড়িঘর সরিয়ে নিলেও রক্ষা পাচ্ছে না। নদী ভাঙতে ভাঙতে তার নিজের বাড়ির কাছের চলে এসেছে। এলাকার বেশির ভাগ বাসিন্দা কৃষক ও দিনমজুর। স্থানান্তরিত হয়ে অন্যত্র বসতি স্থাপন করার সাধ্য নেই অনেকের। ভাঙন প্রতিরোধ করা না হলে শতাধিক পরিবার উদ্বাস্তু হয়ে পড়বে।

উপজেলার বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে গিয়ে দেখা গেছে, তিস্তা এখন পানিতে টইটম্বুর। উজান থেকে নেমে আসা ঘোলা পানির তীব্র স্রোত সময়ে সময়ে আছড়ে পড়ছে তীরে। গ্রাস করছে একের পর এক আবাদি জমি আর বসতভিটা। পরিবার নিয়ে মাথা গোঁজার ঠাঁইটুকু রক্ষা করতে খুলে নেওয়া উপকরণ নিয়ে ছোটাছুটি করছে ভাঙনকবলিত পরিবারগুলো।

তিস্তা এখন পানিতে টইটম্বুর ভাঙনের কিনারে দাঁড়িয়ে আছেন কৃষক হাফিজার রহমান ও মুদিদোকানি তাইজুল ইসলাম। তিস্তার ভাঙনের তীব্রতার কথা উল্লেখ করে তারা জানান, প্রতিদিন একটু একটু করে ভাঙছে। গত বৃহস্পতিবার দুপুরের পর তীব্র ভাঙনে চারটি পরিবার বসতি সরিয়ে নিয়েছে। তাদের নিজেদের আবাদি জমি বিলীন হয়েছে। এখন বসতভিটা হুমকিতে।

তাইজুল বলেন, চার বছর আগে আমার কয়েক একর জমি বিলীন হয়েছে। তিন দিন আগে আবার বসতভিটার কাছের পাটক্ষেতসহ ৪০ শতক জমি তিস্তার গর্ভে চলে গেছে। নদী এখন বাড়ির কাছে চলে আসছে। আমরা ভয়াবহ অবস্থায় আছি। ভালো করে কথা বলতেও পারি না। একদিকে দোকান, অন্যদিকে বাড়ি। কিছুই বুঝি রক্ষা করা যাচ্ছে না। তীরবর্তী মানুষের সম্পদ রক্ষায় সরকারের কাছে দ্রুততম সময়ে জিও ব্যাগ ফেলার অনুরোধ জানান এই বাসিন্দা।

দ্রুততম সময়ের মধ্যে জিও ব্যাগ ফেলার অনুরোধ বাসিন্দাদের জিও ব্যাগ ফেলার আকুতি জানিয়ে কৃষক হাফিজার বলেন, এক এক করি তিনবার বাড়ি ভাঙছি। আর কত সহ্য করি। কিছু জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করলে উপকার হইল হয়। তা ছাড়া বাঁচার উপায় দেখি না।

বিদ্যানন্দ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সেফারুল ইসলাম জানান, তিস্তার ভাঙনের কবলে পড়ে একের পর এক পরিবার বসতি সরিয়ে নিচ্ছেন। ভাঙন হুমকিতে রয়েছে কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোনার জুম্মা এলাকা থেকে মৌলভীপাড়া,বুড়িরহাট স্পার বাঁধ সহ তীরবর্তী শতাধিক পরিবার ভাঙনের হুমকিতে রয়েছে।
তিনি বলেন, গত বৃহস্পতিবার ভাঙন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের পাউবো কর্মকর্তারা। তারা নিজ চোখে পরিস্থিতি দেখে গেছেন। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, তিস্তায় ভাঙন চলছে। বিদ্যানন্দের কালিরহাট বাজারের ভাটির দিকে ভাঙনের তীব্রতা বেশি। মন্ত্রী মহোদয়কে বিষয়টি জানানোর পর প্রতিরক্ষা কাজের অনুমতি পাওয়া গেছে।

আমরা আপাতত ২০০ মিটার স্থান জুড়ে জিও ব্যাগ ফেলবো। দু-একদিনের মধ্যে কাজ শুরু হবে।তবে কতটি পরিবারের বাস্তুভিটা তিস্তার গর্ভে বিলীন হওয়ার পর পাউবো, জরুরি প্রতিরক্ষা কাজ, শুরু করবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিস্তার তীরবর্তী স্থানীয়রা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 11 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 13 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 13 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 13 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক