হোম
অর্থনীতি

চায়ের ভরা মৌসুমে পারিশ্রমিকশোষিত ঠিক মত পায় না নারী চা শ্রমিকরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ মে, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ

ফাইল ছবি

আরিফ হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ চায়ের ভরা মৌসুমে পারিশ্রমিক মোটামোটি পেলেও বছরের একটা বড় সময় নারী চা শ্রমিকদের দৈনিক মুজুরি দেওয়া হয় ১৫০ টাকা। এখান থেকে একটা অংশ যায় কর্তাদের সন্তুষ্ট করতে। এছাড়া বিভিন্ন সময় শ্রমিক সর্দারকে খুশি করতে দিতে হয় উৎকোচ। অন্যথায় কাজ থেকে দেয়া হয় অব্যহতি। এভাবেই বছরের পর বছর ধরে শোষনের শিকার হচ্ছেন পঞ্চগড়ের এম. এম টি এষ্টেটের নারী চা শ্রমিকরা।
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পাহাড়বাড়ি এলাকার এই চা বাগানে কাজ করেন শতাধিক নারী শ্রমিক। তবে এই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেই কারও। এই শ্রমিকদের নিয়ন্ত্রণ করেন মো. হানিফা নামের এক ব্যক্তি। শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার, হয়রানি করাসহ বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে। তবে এম. এম টি এষ্টেটের প্রভাবশালী এই শ্রমিক সর্দারের বিরুদ্ধে সরাসরি মুখ খুলতে চাননা অসহায় নারী চা শ্রমিকরা। প্রত্যেকেই কর্মহীন হবার অজানা আতঙ্কে। অভ্যন্তরীন বিষয় বাইরে প্রকাশ করলেই তাদের পড়তে হয় তোপের মুখে। কারণ, সর্দার হানিফার সঙ্গে টি এষ্টেটের ব্যবস্থাপক সোহেল রানার সখ্যতা বেশ।
শ্রমিকদের অভিযোগ- সর্দার হানিফার কথামত না চললেই কাজ থেকে অব্যহতি দেয়া হয়। পূণরায় কাজে আসতে চাইলে তার চাহিদামত দিতে হয় উৎকোচ। তার বিরুদ্ধে ম্যানেজার বরাবর অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়া হয়না। বরং নানান সমস্যার সম্মুখীন হন অভিযোগকারী।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী শ্রমিক বলেন, দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির সময়ে ১৫০ টাকা মুজুরিতে কাজ করতে হয় আমাদের। সারাদিন কাজ করে এক কেজি সয়াবিন তেল কেনার সামর্থ্য হয়না। আবার এখান থেকে সপ্তাহে ১০০ টাকা করে দিতে হতো তাকে। কিছুদিন থেকে দেইনা- এজন্য আমাদের সঙ্গে অসদাচরণ করেন তিনি। অশালিন বাক্যে গালিগালাজও করেন। ম্যানেজারকে জানালে তিনি উল্টো আমাদেরকেই চুপচাপ থাকতে বলেন। আমরা এই হানিফার কাছ থেকে পরিত্রাণ চাই।
তারা বলেন, প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হয়। তুলনামূলক পারিশ্রমিক খুবই কম। তারপরও জীবিকার তাগিদে কাজ করতে হয়। নূন্যতম ২০০ টাকা মুজুরির দাবি করে আসছি দীর্ঘদিন ধরে। বেশি দাবি জানালে কাজ থেকে বাদ দেয়ার হুমকি দেয়া হয়।
স্থানীয় তরিকুল ইসলাম বলেন, নারী চা শ্রমিকরা কর্তৃপক্ষের কাছে জিম্মি। অসহায় এই শ্রমিকদের নিরবে শোষন করা হচ্ছে। এই যুগে শ্রমিকদের এত কম মুজুরি বিরল।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মো. হানিফা। তিনি বলেন, ‘আমিও সেখানে কাজ করি, শ্রমিকদের কাছ থেকে আমি টাকা নিতে যাবো কেন? যে অভিযোগ গুলো করা হচ্ছে এগুলো ভিত্তিহীন। এম. এম টি এষ্টেটের ব্যবস্থাপক সোহেল রানা বলেন, ‘শ্রমিকদের কাছ থেকে টাকা গ্রহণের বিষয়টি আমার জানা নেই। কেউ কোন অভিযোগও করেনি। আর মুজুরি ১৫০ টাকা দেয়া হয় যখন চা বাগানে পাতা থাকেনা তখন। মৌসুম শুরু হলে পাতা তোলার জন্য শ্রমিকদের কেজি প্রতি ৪ টাকা দেয়া হয়। এতে একেকজন দিনে ৪-৫০০ টাকা আয় করে। এ বিষয়ে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, ‘বর্তমান সময়ে একজন শ্রমিকের মুজুরি মাত্র ১৫০ টাকা হতে পারেনা। এটা বাড়ানো উচিত। আর শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়ে খোঁজ খবর নেয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 10 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 16 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 4 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 4 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »