হোম
অর্থনীতি

সম্পত্তির লোভে নিখোঁজ ভাইয়ের মৃত্যুর সনদ নিতে মরিয়া আপন ২ ভাই।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২২ ৬:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু ,ব্যুরো প্রধান ঢাকাঃ পঁচিশ বছর আগে ১৯৯৭ সালে টাঙ্গাইলের করোটিয়ায় মোকামে কাপড় কিনতে গিয়ে নিখোঁজ হন আবুল কালাম আজাদ। এরপর এখন পর্যন্ত সে মৃত বা জীবিত এমন কোন খোঁজ পাননি তার পরিবার।
ধামরাইয়ের রোয়ইল ইউনিয়নের খরারচর গ্রামের আবুল কালাম আজাদ স্থায়ী বাসিন্দা। নিখোঁজ আজাদের ভাই তারা মিয়া ১৯৯৭ সালের ১০ ফেব্রুয়ারি ধামরাই থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন। নিখোঁজের এত বছর পর আবুল কালাম আজাদের ভাই তারা মিয়া ও ফজুল হক মিয়া তার মৃত্যু সনদপত্র নিতে মরিয়া হয়ে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। আজাদের পরিবারের অভিযোগ, তারা মিয়া ও ফজুল হক মিয়া মৃত্যু সনদ নিতে পারলে আজাদের সম্পত্তিতে অংশীদার হয়ে তার পরিবারকে এলাকা থেকে বিতাড়িত করবে।

শুক্রবার (২৬ আগস্ট) ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের খরারচর গ্রামের পশ্চিম পাড়া গ্রামে গিয়ে নিখোঁজ আবুল কালাম আজাদের পরিবারের কাছে এমন অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ আজাদের ছেলে মো. মশিউর রহমান বলেন, আমার বাবা কাপড়ের ব্যবসা করতেন। তিনি ১৯৯৭ সালে টাঙ্গাইল কাপড় কিনতে গিয়ে নিখোঁজ হন। তখন আমি একেবারে ছোট মাত্র দুই বছর বয়স ছিল আমার । বাবার সঙ্গে কাপড়ের মোকামে কুটি নামের আরেকজন দোকানদার গিয়েছিল।

কুটি কাকা তিন দিন পর ফিরে এলেও বাবার ফিরে আসেনি। কুটি কাকার কাছ থেকে জানতে পেরেছি বাবা ও তিনি মলম পার্টির খপ্পরে পড়েছিলেন। বাবা হারানোর বেদনা বুকে নিয়ে একটি কথাই বলেছেন দীর্ঘ ২৫ বছর আগে বাবা আমাদের থেকে নিখোঁজ হয় বাবার স্মৃতি চারণ করে আমরা এখনো বাবা ফিরে আসবে সে আশায় বসে আছি অথচ আমার দুই চাচা আমার বাবাকে মৃত ঘোষণা করে মৃত্যু সনদ নেয়ার জন্য চেয়ারম্যানের কাছে প্রতিদিনই যাচ্ছে আমার বাবার ক্রয় কৃত সম্পত্তি ওয়ারিশ তো আমরা হব, আমার দুই চাচা কিভাবে এইসব সম্পত্তির মালিক হয় সেটা আমাদের জানা নাই।

তিনি বলেন, বাবা নিখোঁজের কয়েকবছর পর দাদা মারা গেছেন। বাবার নামে থাকা সম্পত্তির ওয়ারিশ হিসেবে ভাগ নিতে চায় কাকারা। কিন্তু বাবা তো আমাদের কাছে মারা যায়নি। তার লাশও তো আমরা পাইনি।আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি এর সুষ্ঠু বিচার চাই। নিখোঁজ আজাদের স্ত্রী মোছা. খোদেজা বেগম বলেন, আমার স্বামী ২৫ বছর ধরে নিখোঁজ। সেই ছোটবেলা থেকেই এক ছেলে ও এক মেয়েকে খুব কষ্ট করে মানুষ করেছি। এর মধ্যে কারো কোনো খোঁজ-খবর ছিলনা। আজ সম্পত্তি হাত করার জন্য আমার স্বামীকে মৃত বানাতে তারা মরিয়া হয়ে উঠেছেন।

সাবেক ইউপি সদস্য আইবুর রহমান বলেন, আমাদের বাড়ি ও আজাদের বাড়ি কিন্তু বেশি দুরে নয়। তিনি টাঙ্গাইলে কাপড় কিনতে মোকাম করার জন্য টাকা-পয়সা নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। তারপর ২৫ বছর পার হয়ে গেল আজও তিনি বাড়িতে ফিরে আসেনি। চেয়ারম্যানের কাছে মৃত্যু সনদ চাওয়ার ব্যাপারটি নিখোঁজ আবুল কালাম আজাদের ভাই তারা মিয়া অস্বীকার করেন। তিনি এই বিষয়ে কোনো কথাও বলতে চান না। তার বাড়িতে গেলে তিনি কাজের কথা বলে পালিয়ে যান।

তবে বর্তমান রোয়ইল ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন বলেন, নিখোঁজ ব্যক্তির দুই ভাই এক সপ্তাহ আগে মৃত সনদ পত্র নেওয়ার জন্য আমার কাছে আসে, আমি তাদেরকে প্রাথমিকভাবে নিখোঁজ সনদ দিয়েছি কিন্তু যার মৃত্যু সনদপত্র নেওয়ার জন্য এসেছে সে জীবিত বা মৃত সেটা অস্পষ্ট। তাদের বলেছি মৃত্যু সনদের বিষয়টি অনেক জটিল। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করবো। পরে ইউএনও’র সঙ্গে আলোচনা করেছি তিনি বলেছেন আগে থানায় একটি জিডি করতে। তারপর একটি ব্যবস্থা নেওয়া যাবে।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ইউপি চেয়ারম্যান আমার সঙ্গে পরামর্শ করতে এসেছিলেন। যেহেতু ২৫ বছর হয়ে গেছে। আমি তাকে বলেছি দুই পরিবারকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধান করার জন্য। এখানে আবার সম্পত্তির কথা এসেছে যেটা আমি শুনিনি। বিষয়টি জটিল। দুই পক্ষের সঙ্গে কথা বলে চেয়ারম্যানকে সমাধান করতে বলেছি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 4 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 9 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 22 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 23 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 24 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 24 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক