হোম
আইন-বিচার

৬০ কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রতিবাদে বগুড়ায় সংবাদ সম্মেলনে পৌর মেয়র বাদশার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়া পৌরসভায় বিভিন্ন খাতে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে ৬০ কোটি টাকা আত্মসাতের সব অভিযোগ অস্বীকার করেছেন পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। গতকাল শনিবার (২৬ আগস্ট) বেলা ১২ টার দিকে বগুড়া পৌরসভার হলরুমে এই সংবাদ সম্মেলন করেন মেয়র রেজাউল করিম বাদশা। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা ও সকল ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পৌর মেয়র দাবি করেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন। এসব প্রমাণ করতে পারলে মেয়র রেজাউল করিম বাদশা তার পদ থেকে সরে যাবেন। এসব বিষয়ে অভিযোগকারী এমএকে আজাদকে তিনি দালাল বলে উল্লেখ করেন।

এর আগে গত ৩ জুলাই পৌরসভার ঠিকাদার এমএকে আজাদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে লিখিত আকারে একটি অভিযোগ করেন। পরিপ্রেক্ষিতে বগুড়ার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডি এলজি) মাসুম আলী বেগকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৭ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (পৌর-১ শাখা) উপসচিব আবদুর রহমানের স্বাক্ষরিত পত্রে এ নির্দেশনা দেয়া হয়। লিখিত ওই অভিযোগে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের অনুমতি ছাড়া তিনি পৌর ভবনের নকশা পরিবর্তন করে মিডল্যান্ড ব্যাংকের উপশাখা স্থাপন করেছেন। ওই ব্যাংক থেকে ৭৫ লাখ টাকা ঘুষ নিয়ে পৌরসভার গ্যারেজ ও ভবন ভেঙে ব্যাংকের উপশাখা স্থাপন করে পৌর সম্পদ বিনষ্ট করেছেন। নিয়ম ভেঙ্গে কোনো টেন্ডার না দিয়ে পৌর মসজিদ বিল্ডিংয়ের তৃতীয় ও চতুর্থতলা নির্মাণকাজ প্রায় ৫০ লাখ টাকায় দিন হাজিরার মাধ্যমে করিয়েছেন। এ কাজটি করানো হয়েছে শহর পরিকল্পনাবিদ আল মেহেদী হাসানের মাধ্যমে।

জন্ম নিবন্ধন করে দেয়ার নামে পৌর নাগরিকদের কাছে আড়াই কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। গত দুই বছরে কাজ না করে রাজস্ব উন্নয়ন ও প্রকল্পের তহবিল থেকে প্রায় ১০ কোটি টাকার বিল পরিশোধ করা হয়। পৌরসভার বাইরে ২৮ জন কাউন্সিলরের কোনো অফিস থাকার বিধান নেই। অথচ প্রতি বছর কাউন্সিলরদের গুদাম ভাড়ার নামে সাত লাখ টাকা উত্তোলন করা হয়। এর অর্ধেক মেয়র আত্মসাৎ করে থাকেন। এভাবে দুই বছরে দুই কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

গত আড়াই বছরে ভুয়া বিল ভাউচার টেন্ডার কোটেশন ডিপিএম ইত্যাদির মাধ্যমে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে পৌর মেয়রের বিরুদ্ধে। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের অনুমোদন না নিয়ে পৌরসভায় বিএনপির ১০ কর্মীকে মাস্টাররোলে নিয়োগ দেয়া, কর্মচারীদের সেই এফডিআর এর লভ্যাংশের টাকা উত্তোলনসহ নানা অনিয়মের কথা উল্লেখ করা হয় অভিযোগ পত্রে।

বগুড়া সদরে কৈগাড়ী এলাকার বাসিন্দা ও পৌরসভার ঠিকাদার এমএকে আজাদ প্রিন্স বলেন, বর্তমান মেয়র স্বাক্ষরিত পৌরসভার ট্রেড লাইন্সেকৃত আমার প্রতিষ্ঠানের নাম বগুড়া বিল্ডিং প্লানিং কনসালটেন্ট ও সাব সয়েল ইনভেস্টিগেশন। ফেব্রুয়ারিতে ইঞ্জিনিয়ার্স কর্মশালায় প্রথম হয়েছে আমার প্রতিষ্ঠান। আর আমার ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম হাজী এন্ড ব্রাদার্স। এটা ২০০৮ সালে লাইসেন্স করা। আর ২০১৮ অর্থবছরে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে সাড়ে তিন লাখ টাকা কর দিয়েছি সরকারকে।

তাহলে আপনিই বলেন আমি ঠিকাদার হলাম না কিভাবে? আমাকে দালাল কিভাবে বলেন পৌর মেয়র? যেখানে নিজেই আমার লাইসেন্সে স্বাক্ষর করেছেন।

এমএকে আজাদ আরও বলেন, তিনি আমাকে অবাঞ্চিত করার ঘোষণা দিয়েছেন এটাও তো ক্ষমতার অপব্যবহার। কারণ আমি একজন পৌর নাগরিক। তিনি তো আমাকে পৌরসভায় আসা বন্ধ করতে পারেন না। বরং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলো যাচাই করলেই সত্যতা বের হবে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ বলেন, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ তদন্তের চিঠি এসেছে। অভিযোগগুলো যাচাই করে প্রতিবেদন দেয়া হবে।।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 19 hours আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 2 days আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 2 days আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 2 days আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 2 days আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 2 days আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক