হোম
কভিড-১৯

স্বাস্থ্যকর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করেও বেতন-বোনাস নিয়ে বিপাকে আছেন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ মে, ২০২০ ৪:৩৩ পূর্বাহ্ণ

BD-health-worker-feel-problem-mknewsbd

ফাইল ছবি

স্বাস্থ্যকর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করেও বেতন-বোনাস নিয়ে বিপাকে আছেন। কোনো কোনো হাসপাতালে ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে। আবার কেউ কেউ ঈদ বোনাস দেয়নি। কেউ বা বেতনের ৬০ শতাংশ দিচ্ছে। অথচ রোগীদের সেবা প্রদান করতে গিয়ে প্রতিনিয়তই করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা।

এ পর্যন্ত তিনজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে নার্সরা আক্রান্ত হলেও তাদের মধ্যে প্রাণহানির ঘটনা ঘটেনি। এদিকে করোনা উপসর্গ নিয়ে কমিউনিটি ক্লিনিকেও হাজির হচ্ছেন অনেকে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) মধ্যেও এই ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই জনের। ঝুঁকি বাড়ছে প্রতিনিয়তই। তবে নিজের সুরক্ষা নিশ্চিত করে তারা সাধারণ ও করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়ে যেতে চান। কারণ তারা মনে করছেন, বেঁচে থাকলে জীবনে ঈদ আসবে। কিন্তু এই সময়ে মানুষের যে দুর্ভোগ, নিজের পেশা ও কাজের প্রতি আনুগত্য ও আন্তরিকতা দেখানোর এটাই সুযোগ। আগে বাসায় থেকে কাজ করলেও এখন করোনা চিকিৎসার সাথে জড়িত চিকিৎসক-নার্সরা বাসায় যেতে পারেন না। তারা টানা ১০ থেকে ১৪ দিন কাজ করে পরবর্তী ১৪ দিন নির্ধারিত হোটেল বা কোয়ারেন্টিন সেন্টারে আইসোলেশনে থাকেন। যাদের করোনা সংক্রমণ ধরা পরে তাদের আলদাভাবে চিকিৎসা দেয়া হয়। বাকিরা নির্ধারিত ওই সময়ের পর আবার কাজে যোগ দেন।

এভাবেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনা চিকিৎসায় নিয়োজিত আছেন। বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) হিসাব অনুযায়ী করোনায় এখন পর্যন্ত ৭৫৫ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫০৪ জন, ময়মনসিংহে ৮৮ জন, চট্টগ্রামে ৩৭ জন, খুলনায় ৩৭ জন, সিলেটে ২৪ জন, বরিশালে ১০ জন, রংপুরে ১০ জন, রাজশাহীতে ০১ জন। এবং অনান্য ৪৪ জন। দেড়শ মেডিক্যাল টেকনোলজিস্ট আক্রান্ত হয়েছেন। সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬৪২ জন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৯৩ জন, ময়মনসিংহে ৫০ জন, সিলেটে ৩৩ জন, চট্টগ্রামে ১৬ জন, খুলনায় ১৩ জন, রংপুরে ১৩ জন, রাজশাহীতে ১০ জন, বরিশালে ৮ জন। বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশনের তথ্য অনুযায়ী ৪৭ জন সিএইচসিপি করোনায় আক্রান্ত ও দুই জনের মৃত্যু হয়েছে।

সূত্র মতে, করোনার সময়েও ডাক্তার-নার্সদের চাকরিচ্যুত এবং যারা কাজ করছেন তাদের বেতন কম দিচ্ছে রাজধানীর ইমপালস হাসপাতাল এবং আদদ্বীন হাসপাতাল ঢাকা ও যশোর। বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ এসোসিয়েশনের সভাপিত মুবিন খানের প্রতিষ্ঠানে ডাক্তারদের বোনাস দেয়া হয়নি। বরং এপ্রিলের বেতন ৬০ শতাংশ দেয়া হয়েছে। এ নিয়ে ডাক্তারদের মধ্য ক্ষোভ বিরাজ করছে। এছাড়াও রাজধানীসহ সারাদেশের বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীদের চাকরিচ্যুতিসহ বেতন-বোনাস না দেয়ার অভিযোগ রয়েছে। এদিকে ডায়াগনস্টিক সেন্টার ল্যাবএইডের সিলেট শাখার বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা না দিয়ে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। প্রায় ৮০ জন কর্মকর্তা-কর্মচারীকে বেতন-ভাতা না দিয়েই বিনা নোটিশে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।

বিডিএফের চেয়ারম্যান ডা. মো. শাহেদ রাফি পাভেল বলেন, চিকিৎসকরাতো ঝুঁকি নিয়েই কাজ করছে। তবে আশার কথা এখন আক্রান্তের হার কিছুটা কমে এসেছে। সুরক্ষা সরঞ্জাম নিয়ে নানা সমস্যার পাশাপাশি চিকিৎসকদের বেতন-বোনাস নিয়ে অনেক সমস্যা আছে। সরকারি হাসপাতালে চিকিৎসকরা বেতন ও বোনাস পেয়েছেন। তাদের সুযোগ সুবিধাও বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের তুলনায় অনেক বেশি। করোনাকালীন বেসরকারি হাসপাতালের অনেক চিকিৎসক বেতন-বোনাস পাননি। অনেকে অর্ধেক বেতন পেয়েছেন। কিন্তু তারপরও চিকিৎসকরা কাজ করে যাচ্ছেন। এই ঈদেও কাজ করবেন। প্রতিটি চিকিৎসক চায় তার রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরুক হাসি মুখে। রোগীদের সুস্থ হবার মধ্য দিয়েই আমরা ঈদের খুশি উদযাপন করতে চাই। একই কথা জানালেন সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ। জানালেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের মতো নার্সরাও বেতন-ভাতা পাচ্ছেন না। এরপরও তারা সেবা দিয়ে যাচ্ছেন। আগামীতেও তারা তাদের সেবা অব্যাহত রাখবেন।

বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম বলেন, রোগীদের সেবা দিতে গিয়ে ও নমুনা সংগ্রহ করতে গিয়ে এ পর্যন্ত ৪৭ জন সিএইচসিপি করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন দুই জন। সারাদেশে লকডাউনের ফলে গণপরিবহন বন্ধ আছে। কয়েক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে নারী সিএইচসিপিরা কর্মস্থলে এসে সেবা দিচ্ছে। সরকার ঘোষিত প্রণোদনাতে সিএইচসিপিরা আদৌ পড়বে কি না তা আমরা জানি না। কিন্তু বৈশ্বিক এই মহামারীতে কমিউনিটি ক্লিনিকে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আমরা সিএইচসিপিরা অব্যাহত রাখতে চাই। আশা করি আমাদের নিরাপত্তা এবং দাবিগুলোও প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বিবেচনা করবেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 5 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 6 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 6 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 6 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক