হোম
অপরাধ

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৪

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধঃ সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় জায়গায় সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ গুরুতর আহত হয়েছে ৪জন। আহতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চলিতারডোবা গ্রামের ইদ্রিস আলী(৭৫) তার ছেলে কাজল মিয়া(৪৫), মাওলানা মুফতি মেরাজুল ইসলাম (৪২) মেরাজুল ইসলামের স্ত্রী নাজমুন নাহার(৩৫)। আহত কাজল মিয়া, ইদ্রিস আলী ও মেরাজুল ইসলামকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদের মধ্যে গুরুতর আহত কাজল মিয়ারা অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এবং আহত নাজমুন নাহারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে আজ (১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার ধনপুর ইউনিয়নের চলিতারডোবা গ্রামে। ঘটনার খবর পেয়ে বিশ্বম্ভপুর থানার এস.আই অঞ্জন ঘটনার স্থল পরিদর্শন করেন। এর সত্যতা নিশ্চিত করে ধনপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম বলেন, সুলেমান ও ইদ্রিস আলীর মধ্যে জায়গায় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধী চলছিল। সুলেমান খুবই খারাপ মানুষ। তার বিরুদ্ধে মার্ডার মামলা সহ আদালতে একাধিক মামলা রয়েছে। এর আগেও এই জায়গায় নিয়ে সুলেমান ও তা আত্নীয় স্বজনরা ইদ্রিস আলী ও তার ছেলেদের মারপিট করে। পরে ইদ্রিস আলীর বাদি হয়ে সুনামগঞ্জ আদালতে একটি মামলা করেন। এই মামলা এখনো আদালতে চলমান আছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, চলিতারডোবা গ্রামের আহত ইদ্রিস আলীর সাথে পার্শ্ববর্তী সলুকাবাদ ইউনিয়নের আমড়াগড়া গ্রামের মৃত সোলেমান মিয়া(৬০) এর জায়গায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধী চলে আসছিল।
এরই জের ধরে আজ বৃহস্পতিবার সকালে ইদ্রিস আলীর বসতবাড়ি লাগোয়া সুলেমানের থাকা জমির আইল কাটতে আসে। এসময় জমির আইল না কেটে সুলেমান ইদ্রিস আলী বসতবাড়ি জায়গা কাটতে থাকে। তা দেখে ইদ্রিস আলী ও তার ছেলে কাজল মিয়া ও মাওলানা মুফতি মেরাজুল ইসলাম তাদের বাড়ির জায়গা কাটতে নিষেধ বাধা করলে পূর্ব থেকেই দা, কিরিচ ও লোহার রড নিয়ে সুলেমানের ছেলে জাকির হোসেন (২০) মেয়ের জামাই সাইফুল(২৫), সোলেমানের বোনজামাই খাইরুল ইসলাম(৬০), খাইরুলের ছেলে সাদিকুল(৩৮) মজিবুর(৩৫), হাবিবুর(৩৩),জিয়াবুর(২৮), তৈবুর(৩২) ও ভাগ্না রতন(৪৫) সহ ১৫/১৬ জনে একটি সন্ত্রাসী গ্রুপ ইদ্রিস আলী তার ছেলে কাজল ও মেরাজুলের উপর হামলা চালায়। এসময় সুলেমান, খআইরুল,রতন, মজিবুর তাদের হাতে থাকা দা দিয়ে কাজল ও মেরাজুলের মাথা শরীরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদের চিৎকারে শুনে মেরাজুলের স্ত্রী নাজমুন নাহার এগিয়ে গেলে তাকেও মারপিট আহত করে ফেলে রেখে চলে যায়। পরে খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও ধনপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম ঘটনা স্থাল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়। এদিকে আহতদের মধ্যে ইদ্রিস আলী ও মেরাজুল ইসলামকে সুনামগঞ্জ হাস্পাতালের ভর্তী করে। এবং কাজলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ।
এর সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভপুর থানার এস.আই অঞ্জন বলেন, খবর পেয়েই ঘটনার স্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখন কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে অভিযোগের ভিত্তিতেই আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ: বিগত ১২/০৭/২০২২ ইং তারিখে ওই জায়গায় নিয়ে বিরুদ্ধের জেরেই সুলেমান, খাইরুল, সাদিকুল ও হাবিবুর প্রতিপক্ষ ইদ্রিস আলীর ও তার ছেলেদের মারপিট করে। পরে নিরুপমা হয়ে নিহিত ইদ্রিস আলী বাদি হয়ে তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। যাহা- বিশ্বম্ভপুর থানার নন-এফআইআর প্রসিকিউশন নং-১৫/২০২২, তারিখ-০৪/০৮/২০২২ খ্রিঃ, ধারা-৪২৭/৫০৬ (২) পেনাল কোড।
সূত্রঃ বিশ্বম্ভরপুর থানার সাধারণ ডায়েরি নং-৯৯০, তারিখ- ১৪/০৭/২০২২ খ্রিঃ। বিধি-৩৫৪)।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 2 hours আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 10 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 10 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 1 day আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক