হোম
অপরাধ

সুনামগঞ্জে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৩ ৭:৪৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের  জগন্নাথপুরের চাঁদপুরে গ্রামীণ সড়কের পাশে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ৯ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী ও মামলা সুত্রে জানাযায়, জগন্নাথপুর উপজেলাধীন পাটলী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত চাঁনপুর গ্রাম নিবাসী প্রয়াত আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ এর ছেলে যুক্তরাজ্য প্রবাসী মোঃ হারুনুজ্জামান (৫৪) বিগত ২৫ শে ফেব্রুয়ারী তাঁর বসত বাড়ীর পাশবর্তী রাস্তার পাশে নিজস্ব ভূমিতে দেওয়াল নির্মাণ শুরু করেছিলেন। এই দিন সন্ধ্যা পূর্ব সময়ে হারুনুজ্জামান নিজ বাসভবনের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় তারই চাচাতো ভাই আব্দুল খালিক ও আব্দুল খালিক এর ভাতিজা এনামু হক এই দেওয়াল নির্মাণে বাঁধা প্রদান করে।
এ নিয়ে কথা কাটা-কাটির এক পর্যায়ে আব্দুল খালিক, এনামুল হক ও নজরুল ইসলাম সহ গং ব্যাক্তিবর্গ দেশীয় ধারালো অস্ত্র রামদা, রড ও লাঠি দিয়ে হারুনুজ্জামান(৫৪)কে মারপিট করে মাটিতে ফেলে দেয়। এসময় হারুনুজ্জামান এর আর্তচিৎকারে তাঁর ভাই সেরুজ্জামান (৬৫), হাসনাতুজ্জামান(৪৮), হাসিনুজ্জামান(৫৩) ও আত্বীয় স্কুল ছাত্র ইমন(১৬) এগিয়ে আসলে আব্দুল খালিক ও তার পক্ষের লোকজন এর ধারালো অস্ত্র- সশস্ত্রের আগাতে আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্য চিকিৎসক গুরুতর আহত যুক্তরাজ্য প্রবাসী হারুনুজ্জামান তাঁর ভাই সেরুজ্জামান, হাসনাতুজ্জান, হাসিনুজ্জামানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তাহারা এই হাসপাতালেই চিকিৎসার জন্য ভর্তি হন। অপর আহত স্কুল শিক্ষার্থী মেহেদী হাসান ইমন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হারুনুজ্জামান এর নিকট আত্বীয় ভাতিজা হুমায়ূন কবীর ফরীদি বাদী হয়ে গতকাল ৫ ই মার্চ দিবাগত রাতে আব্দুল খালিককে প্রধান আসামী করে ৯ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন।
এব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, অভিযোগ পত্র পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, এই সংঘর্ষের ঘটনায় আব্দুল খালিক বাদী হয়ে হারুনুজ্জামান (৫৪)কে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন বলে সুত্রে জানা গেছে। আব্দুল খালিক পক্ষের এনামুল ইসলাম (৫৫), নজরুল ইসলাম (৫৩) ও রেজাউল ইসলাম (৪৫) আহত হয়েছেন। তমধ্যে এনামুল ইসলাম (৫৫) এর অবস্থা গুরুতর।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 5 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 5 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 22 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 22 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 1 day আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 2 days আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক