হোম
জনদুর্ভোগ

সুনামগঞ্জে পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপনের ১০ বছর পাড় হলেও ভবন হয়নি।

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের ১০ বছর পার হলেও ভবন হয়নি। আর নেই ভবন নির্মাণের কোনো কার্যক্রম সংশ্লিষ্টদের। তবে বাদাঘাট ইউনিয়ন পরিষদের পরিতাক্ত ও জরাজীর্ণ টিনশেড ঘরে বাদাঘাট অস্থায়ী ক্যাম্পের কার্যক্রম চলছে।

এর ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের সুফল জনসাধারণ পেলেও ভবন না পাওয়ায় আবাসন থেকে শুরু করে দাপ্তরিক কাজ সব কিছুতেই চরম দুর্ভোগের মধ্যে দিয়ে দিন পার করছেন কর্তব্যরত পুলিশ সদস্যরা।

খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে উপজেলার ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র বাদাঘাট বাজারে ছোট-বড় অন্তত সহস্রাধিক ব্যবসা প্রতিষ্টানের ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদানসহ পার্শ্ববর্তী গ্রাম গুলোতে আইনশৃঙ্খলা কার্যক্রম উন্নতির লক্ষ্যে ২০১৩ সালে বাদাঘাট অস্থায়ী ক্যাম্পের কার্যক্রম শুরু হয় বাদাঘাট ইউনিয়ন পরিষদের পরিতাক্ত ও জরাজীর্ণ টিনশেড ঘরে। বর্তমানে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে একজন সাব ইন্সপেক্টর, দুইজন এসিসট্যান্ট সাব ইন্সপেক্টর ও ৭জন কনস্টেবলসহ মোট ১০জন পুলিশ সদস্য রয়েছে। জনবন ও কম রয়েছে।

খোঁজ নিয়ে আরও জানা গেছে,বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বিত্তশালীদের উদ্যোগে নতুন ভবন নির্মাণের জন্য জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় ৫১ শতাংশ জায়গা কেনা হয়। এরপর গত ২০১৬ সালে বাদাঘাট-দিঘিরপার সুনামগঞ্জ সড়কের পাশে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তৎকালীন আওয়ামীলীগের স্বরাষ্ট্র-মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিন্তু অদ্যবধি পর্যন্ত ভবন নির্মাণের দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা না গেলেও জরাজীর্ণ টিনশেড ঘরেই এখন পর্যন্ত চলছে এ তদন্ত কেন্দ্রের কার্যক্রম।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্তব্যরতগন নাম প্রকাশ না করার শর্তে জানান,নিজস্ব ভবন না থাকায় ইউনিয়ন পরিষদের টিনশেটের পুরোনে ঘরটিতে কার্যক্রম চলছে। যার জন্য বৃষ্টি হলেই টিন ছুয়ে ঘরের অনেক স্থান দিয়ে পানি পড়ে। ওয়াস রোম, চারপাশে কোনো নিরাপত্তা বেষ্টনী নেই,নেই অস্ত্র রাখার জন্য নিরাপদ কোনো জায়গাও। নতুন ভবন নির্মাণ হলে দূভোগ থেকে মুক্তি পাওয়া যাবে।

বাদাঘাট বাজার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাগন জানান,এলাকার নিরাপত্তা ও পুলিশ ফাঁড়ি জনবল বাড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের উর্ধতন কর্মকর্তাগন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এর পাশাপাশি দায়িত্ব প্রাপ্তরা যেন ভাল ভাবে থাকতে ও কার্যক্রম পরিচালিত করতপ পারে তার জন্য একটি ভবন খুবই প্রয়োজন।

বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান,বাদাঘাট পুলিশ ফাঁড়ির যায়গা আছে,ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্থর স্থাপনও হয় কিন্তু এরপর আরও কোনো পদক্ষেপ নেয়া হয়েছে কি না তা শুনি নি।

বাদাঘাট বাজার বনিক সমিতির নজরুল শিকদার জানান,ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে ভবন নির্মাণ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বেশ কয়েকবার চিঠি চালাচালি হয়েছিলো শুনে ছিলাম। কিন্তু এই বিষয়ে কোনো অগ্রগতির খবর জানা নেই। সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন,এই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 8 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 14 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 15 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 15 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 24 hours আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 1 day আগে

যশোরের অভয়নগর চেঙ্গুটিয়া ঊড়োতলার ভয়াবহ জলাবদ্ধতার।
খুলনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক