হোম
আইন-বিচার

সুনামগঞ্জের তাহিরপুর আদালতে হত্যা মামলার স্বাক্ষী দেয়ায় ইউপি সদস্য নেতৃত্বে স্বাক্ষীকে কুপিয়ে গুরুতর আহত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় যুবক শহিদনুর হত্যা মামলার স্বাক্ষীগণ আদালতে স্বাক্ষী দেয়ার জেরে আসামি পক্ষের লোকজন স্বাক্ষী সাবিনুরের বাড়িতে হামলা চালিয়ে স্বাক্ষী সাবিনুরকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাড়িতে থাকা তিন মহিলাসহ আসামিদের হামলায় ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আহত সাবিনুর মিয়া(৪০), তছলিমা খাতুন(৪২) ও হেকিমা খাতুন (৫০) কে তাহিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ও অন্যান্য আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

গত (১৩ অক্টোবর) শুক্রবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আর্দশগ্রামে ঘটনাটি ঘটেছে।
এঘটনায় দুই পক্ষের লোকজনের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে। যেখানে সময় আবারও সংঘর্ষে জড়িয়ে ঘটে যেতে পারে রক্তক্ষয়ী ঘটনা। এ ঘটনায় সাবিনুরের বড় ভাই নাছির উদ্দীন বাদী হয়ে গত(১৩ অক্টোবর) শুক্রবার বিকালে তাহিরপুর থানায় ইউপি সদস্য মোশাহিদ হোসেন রানুসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং ৮/১০ জনকে অজ্ঞাত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ ও স্থানীয় এলাকাবাসী জানান, বিগত ২০২০ সালে সুনামগঞ্জের তাহিরপুরে শহিদ নুর হত্যার ঘটনায় নিহতের বড় ভাই গোলাম নুর বাদী হয়ে তাহিরপুর থানায় ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় প্রধান আসামি আব্দুল কাদির গ্রেপ্তারও হয়।

উক্ত মামলায় শহিদনুরের হত্যাকারীদের বিরুদ্ধে স্বাক্ষী সাবিনুর মিয়া আদালতে সাক্ষী দেয়ায় কারনে আসামি ও তাদের লোকজন ক্ষিপ্ত হয়ে স্থানীয় ইউপি সদস্য মোশাহিদ হোসেন রানু নেতৃত্বে ১৫-২০জন দেশীয় অস্ত্র নিয়ে গত (১৩ অক্টোবর) সকালে স্বাক্ষী সাবিনুরের বাড়িতে হামলা চালিয়ে সাবিনুর মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় বাড়িতে থাকা মহিলারা এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এতে মহিলাসহ ১০ জনকে গুরুত্ব আহত হয় । এ সময় তাদের চিৎকারে স্থানীয় এলাকাবাসীর এগিয়ে ইউপি সদস্য রানু ও তার লোকজন চলে যায়। পরে স্থানীয় ও তাদের পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

এ ব্যপারে শহীদনুর হত্যা মামলার বাদী গোলাম নুর জানান, আমার ভাইয়ের হত্যাকারীরা দীর্ঘদিন ধরে মামলার সাক্ষীদের বিভিন্ন হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে যাতে মিথ্যা স্বাক্ষী দেয়ার জন্য। ওই মামলার স্বাক্ষী সাবিনুর আদালতে স্বাক্ষী দেয়ার কারণে আসামিরা তার বাড়িতে হামলা চালিয়েছে স্বাক্ষী সাবিনুর ও তার দুই বোনকে কুপিয়ে গুরুতর আহত করে। কেন সাক্ষী দিল। শুধু তাই নয় মামলা তুলে নিতে বলেছে না হলে আমাকেও হত্যা করবে বলে হুমকি দেয় মোশাহিদ হোসেন রানু মেম্বার ও তার লোকজন।

এ ব্যপারে অভিযুক্ত ইউপি সদস্য মোশাহিদ হোসেন রানু বলেন, ঘটনা ঘটেছে মামলা হইছে। আদালত থেকে বিল নিয়া আইছি আর কিতা! তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজিম উদ্দীন এঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। উল্লেখ, গত ২০২০ সালের ৩ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজলোর বাদাঘাট ইউনিয়নরে ঘাগটিয়া গ্রামের মৃত নবিকুলের ছেলে গোলাম কাদির মিয়ার সঙ্গে তার সৎ বোন তাছলিমার পৈত্রিক সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়ে বিরোধ ছিল। আর মৃত নবিকুলের ছোট ভাই নাসির উদ্দিন ভাতিজি তাছলিমার পক্ষ নেওয়ায় কারণে ভাতিজা গোলাম কাদির মিয়ার সঙ্গে নাসির উদ্দিনের বিরোধ সৃষ্টি হয়।

এর জের ধরেই সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দা, কিরিচ নিয়ে দু-পক্ষের লোকজন সংর্ঘষে জড়ায়। এক পর্যায়ে গোলাম কাদির মিয়ার লোকজনের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নাসির উদ্দিন তার ছেলে শহিদ নুর মিয়াসহ ১০ জন। পরে স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে র্কতব্যরত চিকিৎসক শহিদ নুরকে মৃত ঘোষণা করনে। নিহত শহিদনুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 22 minutes আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 3 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 4 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 4 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 5 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 9 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 10 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 19 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 23 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক