হোম
অপরাধ

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে আগুন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ জুন, ২০২৩ ৫:৩৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মো: আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: রাতের আধারে দুবৃত্তদের দেয়া আগুনে পুড়লো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা গ্রামের এক প্রবাসী বিএনপি নেতার বাড়ি। রাতের অন্ধকারে প্রবাসীর বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখে দিক বিদিক ছুটাছুটি শুরু করেন এলাকার লোকজন। আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হন বাড়ির লোকজন। আগুন নিয়ন্ত্রণ করতে স্থানীয় বাসিন্দারা একযোগে সনাতন পদ্ধতিতেই কাজ করেন। তবে ততোক্ষণে ঘর ভষ্মিভুত। লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই।

গত শুক্রবার দিবাগত রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রবাসীর পারিবারি সুত্র জানায়, ফরহাদ আহমদ রাজিদ দির্ঘদিন ধরেই বিএনপির স্থানীয় নেতা ছিলেন, পরবর্তীতে প্রবাসে পাড়ি জমালে লন্ডন বিএনপির অন্যতম সদস্য হিসেবে দলীয় কর্মকান্ড পরিচালনা করে আসছেন। কিন্তু তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে ও তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকান্ড পরিচালনা করে তাকে বিপদে ফেলতে একটি সংঘবদ্ধ চক্র বহুদিন ধরেই কাজ করে আসছে। এসব ছাড়াও তার রাজনৈতিক প্রতিপক্ষ থাকায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। দুবৃত্তদের দেয়া এই আগুন পরিকল্পিত বলেই উল্লেখ করছেন বাড়ির লোকজন।
শুক্রবার মধ্যরাতে দেয়া আগুনের ব্যপারে প্রবাসী বিএনপি নেতা ফরহাদ আহমদ রাজিদের মামাতো ভাই মিনার মিয়া বলেন “ আমি রাতে অন্যান্য দিনের মতোই খেয়ে ঘুমিয়ে পরি, রাত প্রায় ১টার দিকে হঠাৎ রাজিদের বাড়িতে আগুনের ঘটনা শুনতে পেয়ে দৌড়ে সেখানে যাই, গিয়ে দেখি টিনের ঘরটি দাউ দাউ করে জ্বলছে, কে বা কারা আগুন দিয়েছে কেউ বলতে পারছেনা, আমরা এলাকার লোকজন আগুন নেভাই, রাজিদের সঙ্গে এলাকায় রাজনৈতিকভাবে অনেক শত্রু সৃষ্টি হয়েছে সেটা আমরা সবাই কম বেশি জানি, হুমকি ধমকিও কম নয়, দেশে যাতে না আসে সে বিষয়েও রাজিদকে হুমকি দেয়া হয়েছে বলে আমরা জেনেছি, কিন্তু এভাবে বাড়িতে আগুন দেয়ার মতো সাহস কেউ করবে আমরা কখনো কল্পনাও করিনি, আগুন নেভাতে গিয়ে আমার পায়ে ঘরের একটা অংশ পরে যায়, এতে বা পায়ে অগ্নীদগ্ধ হয়েছি”।

লন্ডন প্রবাসী বিএনপি নেতা ফরহাদ আহমদ রাজিদ হোয়াটসঅ্যাপে জানান‘ এলাকায় থাকতে রাজনৈতিক অনেক ঝামেলায় পরেছি, তবে সম্প্রীতি বজায় রেখেই চলতাম, কিন্তু বিদেশে আসার পর থেকে বিরোধ নানাভাবে, আমাকে দেশে আসতেও হুমকি ধমকি দিয়ে ভয় ভিতি দেখানো হয়েছে, কিন্তু আমার বাড়িতে এভাবে কেউ আগুন দেবে সেটা বুঝতে পারিনি, দেশে থাকতে আমার বিরুদ্ধে রাজনৈতিক মামলাও দেয়া হয়েছে, যাতে আমি ভালো কিছু করতে না পারি, আমি জীবনের নিরাপত্তা চেয়ে আইন শৃংখ্যলা বাহিনীর কাছে ব্যাপারটা জানিয়েছি, ”বাড়িতে আগুন দেয়ার বিষয়টি লিখিতভাবে জানিয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী ফরহাদ আহমদ রাজীদের মামাতো ভাই মিনার মিয়া।

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান বলেন‘ আমি এখনো লিখিত অভিযোগটি হাতে পাইনি, অভিযোগ পেলে তদন্তসহকারে আইনি ব্যবস্থা নেয়া হবে.

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 4 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 5 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 5 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 11 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 22 hours আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 23 hours আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 23 hours আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 1 day আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক