হোম
অপরাধ

সিরাজগঞ্জের সলঙ্গায় ২’শটি ইউক্যালিপ্টাস গাছের চারা অবৈধ দখলের চেষ্টা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ লুৎফর রহমান লিটন,সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় জমিতে লাগানো ২’শটি ইউক্যালিপ্টাস গাছের চারা জোরপুর্বকভাবে উপড়ে ফেলার পর এখন সেই জমিটি বেদখল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে সলঙ্গা থানার আমশড়া গ্রামের উত্তরপাড়ায়। এদিকে প্রতিপক্ষরা বহিরাগত মাস্তান নিয়ে এসে পানাউল্লাহ সেখের ছেলে ইসমাইল হোসেন সেখ এর জমিতে লাগানো গাছের চারা উপড়ে ফেলার পর এখন সেই জমি বেদখল করার উদ্দেশ্যে সেখানে হালচাষ করার চেষ্টা করছেন। এতে উভয়পক্ষের মধ্যে এই জমি দখলকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা সংঘাত এড়াতে পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
অভিযোগে জানাগেছে,সলঙ্গা থানার আমশড়া গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা পানাউল্লাহ সেখের ছেলে ইসমাইল হোসেন সেখ এর পৈত্তিক ও ভোগদখলকৃত ১৪ শতক জমিতে তিনি গতকাল বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারী) সকাল ৬টার দিকে প্রায় ২’শটি ইউক্যালিপ্টাস গাছের চারা রোপণ করেন। কিন্তু সেই জমিটি বে-দখল করার উদ্দেশ্যে একই মহল্লার বাসিন্দা রবিউল্লাহ’র ছেলে আশরাফ আলী, মোকতার হোসেন,আকতার হোসেন হাছেন আলী,হাছেন আলীর ছেলে রুহুল আমিন ও সোনাউল্লাহ’র ছেলে আলতাব হোসেন দীর্ঘদিন ধরে নানাভাবে পায়তারা করছেন। এদিকে তাদের পায়তারা ও গভীর ষড়যন্ত্র বুঝতে পেরে ভুক্তভোগী ইসমাইল হোসেন সেখ এসংক্রান্ত বিষয়ে আদালতে একটি বাটোয়ারা মোকদ্দমা দায়ের করেছেন,যার মোকদ্দমা নং-১৭/২০২০ ।
অপরদিকে প্রতিপক্ষের নানা হুমকি-ধামকির কারণে নিজেকে নিরাপত্তাহীন মনে করে ইসমাইল হোসেন সেখ বিগত ২৫/১১/২১ইং তারিখে কোর্টে একটি শান্তিরক্ষা মামলাও করেছেন। এমনকি এবিষয়টি নিয়ে স্থানীয় ধুবিল ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিক সালিশী বৈঠকেরও উদ্যোগ গ্রহন করেছিলেন কিন্তু তাদের আহ্বানে সারা দেননি রবিউল্লাহ”র ছেলে আশরাফ আলী,মোকতার হোসেন, আকতার হোসেন হাছেন আলী,হাছেন আলীর ছেলে রুহুল আমিন ও সোনাউল্লাহ র ছেলে আলতাব হোসেন। উপরন্ত তারা আইন-আদালত,স্থানীয় চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গায়ের জোরে সেই ১৪ শতক জমি বে-দখল করার পায়তারা করছেন। আর সেই পায়তারার অংশহিসেবে তারা লোকজন ভাড়া করে নিয়ে এসে ও তাদের বাড়ীর মহিলাদের লেলিয়ে দিয়ে জমিটিতে রোপণকৃত ২’শটি গাছের চারা গতকাল বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে জোরপুর্বক উপড়ে ফেলে দিয়েছে। এতেও তারা ক্ষ্যান্ত না হয়ে এখন জমিটি জোরপুর্বক বে-দখল করে সেখানে হালচাষ করার চেষ্টা করছেন। এজন্য তারা বহিরাগত লোকজন ভাড়া করে নিয়ে এসে শক্তির মহড়াও দিচ্ছেন এবং জমির প্রকৃত মালিক ইসমাইল হোসেনসহ তার পরিবারের লোকজনকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি-ধামকি প্রদর্শন করছেন।
এতে অসহায় ইসমাইল হোসেন সেখ ও তার পরিবার চরম নিরাপত্তাহীন হয়ে পড়েছেন বলে তিনি জানিয়েছেন এবং তিনি নিজের ও তার পরিবার শেষ অবলম্বন ১৪ শতক জমি প্রতিপক্ষের কবল থেকে রক্ষাসহ তার পরিবারের সকলের জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান,এসংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি,তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 2 hours আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 10 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 10 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 1 day আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক