admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুন, ২০২১ ৯:২৫ অপরাহ্ণ
সিইসি যা বললেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা হস্তান্তর নিয়ে। এনআইডি সেবা নিয়ে আলোচনায় বসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ বুধবার (২৩ জুন) রাজধানীর ইটিআই ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
এনআইডি নিয়ে প্রজ্ঞাপন জারির পর আলোচনার সুযোগ আছে কিনা এবং কমিশনের কাজে ব্যাঘাত ঘটবে কিনা- জানতে চাওয়া হয় সিইসির কাছে। তিনি বলেন, অসুবিধা তো হবেই, এ নিয়ে সচিব পর্যায়ে কথাবার্তা হবে নিশ্চয়ই। আমাদের সুবিধা-অসুবিধাগুলো জানানো হবে।
এনআইডি নিয়ে আগের সিদ্ধান্তে থাকার কথা ইসিকে জানানো হয়েছে উল্লেখ করে নূরুল হুদা বলেন, আমরাও অনেক আগে আমাদের অবস্থান বলেছি। এটি নিয়ে অনেক কাজ করতে হবে মন্তব্য করে তিনি বলেন, অবকাঠামো নিয়ে হিসাবপত্র আছে, আমাদের সঙ্গে তারা বসবেন। তাদের সঙ্গে আমাদের বসতে হবে, এটাই গুরুত্বপূর্ণ কথা।
বসে ইসির অবস্থান বুঝানো হবে উল্লেখ করে সিইসি নূরুল হুদা বলেন, কী সিদ্ধান্ত হবে, তা তখন দেখা যাবে। এটা সরকার তার কাছে নিয়ে গেছে, সেটি বলা যায় না। তারা নিতে চাইলে আমরা দিবো না, তাও বলা যায় না।