হোম
আন্তর্জাতিক

সারাবিশ্বে করোনাভাইরাস আক্রান্ত সংখ্যা ১০ লাখের বেশি, মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২০ ১১:২০ পূর্বাহ্ণ

world-korona-virus-mknewsbd

ফাইল ছবি

বিশ্বের সবখানেই স্বাস্থ্য ব্যবস্থার ওপর ব্যাপক চাপ পড়েছে করোনাভাইরাস মহামারির কারণে যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত প্রায় ৫৩ হাজার মানুষ মারা গেছে করোনাভাইরাসের কারণে হওয়া রোগ কোভিড-১৯ এ। সুস্থ হয়েছেন ২ লাখ ১০ হাজার মানুষ। সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। প্রায় তিনমাস আগে চীনের মধ্যোঞ্চলে উদ্ভূত কোভিড-১৯ রোগে ১০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে বলে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের নিরীক্ষায় উঠে এলেও আসল সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। করোনাভাইরাসে এক লাখ মানুষ আক্রান্ত হতে প্রায় দেড় মাস সময় নেয়। সেটি ১০ লাখে রুপান্তরিত হতে সময় লাগলো আরো দেড় মাসের মত। গত প্রায় এক সপ্তাহের ব্যবধানে বিশ্বব্যাপী ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এর মধ্যে এক চতুর্থাংশ আক্রান্তই শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, আর আক্রান্তদের প্রায় অর্ধেক ইউরোপে।

স্পেনে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৯৫০ জন যুক্তরাষ্ট্রে একদিনে ১,১৬৯ জনের মৃত্যু বৃহস্পতিবার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা গিয়েছেন ১,১৬৯ জন। এখন পর্যন্ত যে কোনো দেশে একদিনে মারা যাওয়া মানুষের সংখ্যার হিসেবে এটিই সর্বোচ্চ। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ৬,০০০ মানুষ মারা গেলেন। আর আক্রান্ত হয়েছেন ১,৪৪,০০০ জন।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে, শুধু নিউ ইয়র্কেই মারা গেছে ২ হাজার মানুষ অনেকে ধারণা করছিলেন পরিস্থিতি ২০০৩ সালের সার্স প্রাদুর্ভাবের মত হতে পারে। সেসময় ৭৭৪ জন মারা গিয়েছিলেন। ১৮ই জানুয়ারির মধ্যে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ৬০ জন – তবে তখনও বিশেষজ্ঞরা আশঙ্কা করছিলেন যে আসল সংখ্যাটা প্রায় ১,৭০০’র মত হতে পারে। এরপরের দুই দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০০ জনে। বেইজিং, সাংহাই, শেনজেনের মত বড় শহরগুলোতেও মানুষের মধ্যে ভাইরাসটির সংক্রমণের প্রমাণ পাওয়া যায়।

করোনাভাইরাস: আপনার যা করা প্রয়োজন

২৩শে জানুয়ারিতে উহানকে লকডাউন করা হয়। ঐ সময় পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জন মারা যায় এবং তাইওয়ান, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে মোট ৫৭০ জনের মধ্যে সংক্রমণের প্রমাণ পাওয়া যায়। দশদিন পর, ফিলিপিন্সে ৪৪ বছর বয়সী এক ব্যক্তি মারা যায় ঐ ভাইরাসের কারণে, যেটি ছিল চীনের বাইরে প্রথম ব্যক্তির মৃত্যুর ঘটনা। তার এক সপ্তাহ পর ফ্রান্সে ৮০ বছর বয়সী এক পর্যটক মারা যায় – যা ইউরোপে করোনাভাইরাসে প্রথম মৃত্যু।

তারও পাঁচদিন পর ইরানে ভাইরাসের প্রকোপ দেখা দেয় – দু’জন ব্যক্তি ভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন, এমন ঘোষণা আসার পরপরই মারা যায়। পরে ভাইরাস প্রাদুর্ভাবের অন্যতম কেন্দ্রে পরিণত হয় ইরান। ইতালিতে সংক্রমিতের সংখ্যা হঠাৎ বেড়ে যায় ২৩শে ফেব্রুয়ারি। লোমবার্দি অঞ্চলের ১০টি শহরকে লকডাউন করা হয়, যেই লকডাউন পরবর্তীতে ইতালিজুড়ে আরোপ করা হয়। ২৩শে মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাজ্যে ৩ সপ্তাহব্যাপী লকডাউনের ঘোষণা দেনভ তিনদিন পর ২৬শে মার্চ, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার হিসেবে চীনকে অতিক্রম করে যুক্তরাষ্ট্র। ২রা এপ্রিলে যুক্তরাষ্ট্রে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৭ হাজার ছাড়ায় – সংখ্যায় যা ইতালিতে মোট আক্রান্ত হওয়া মানুষের দ্বিগুন।

বৃহস্পতিবার পর্যন্ত যা হলো একাধিক অসুস্থ যাত্রী নিয়ে ফ্লোরিডায় নোঙর ফেলে প্রমোদতরী দ্য জানডাম। দক্ষিণ অ্যামেরিকার বেশ কয়েকটি দেশ জাহাজটিকে তাদের কোনো বন্দরে ভিড়াতে অস্বীকৃতি জানায়। রাশিয়ানদের কর্মবিরতি এপ্রিলের শেষপর্যন্ত বর্ধিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেলজিয়ামে ১ হাজারের বেশি মানুষ মারা গেছে। ইরানে আনুষ্ঠানিকভাবে ৩,১০০র বেশি মানুষের মৃত্যু নিশ্চিত হয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানক বলেছেন এপ্রিলের শেষভাগের মধ্যে প্রতিদিন যুক্তরাজ্যে ১ লাখ পরীক্ষা করানোর লক্ষ্য ঠিক করেছে তারা। ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে সতর্ক করেছেন যে চলাফেরার নিষেধাজ্ঞার সময় বিক্ষোভ কার্যক্রম চালালে গুলি করা হবে। তিনি বলেছেন পুলিশ এবং সেনাবাহিনীর জীবন যদি ঝুঁকির মধ্যে পড়ে, তাহলে তাদের গুলি করার অধিকার রয়েছে। ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ের বিশাল বস্তি ধারাভিতে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এশিয়ার সবচেয়ে বড় বস্তি মনে করা হয় ধারাভিকে, যেখানে বিপুল সংখ্যক মানুষের বসবাস।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 4 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক