হোম
নাগরিক ভাবনা

 সারাদেশে নতুন করে  ৩০৯ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত, মারা গেছে ৯ জন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২০ ৩:৩৯ অপরাহ্ণ

Urope-korona-virus-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশের ৬০টি জেলাতে শনাক্ত হয়েছে কোভিড-১৯ রোগী বাংলাদেশে নতুন করে ৩০৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশে এনিয়ে মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা ৪,৯৯৮ জন। তবে দৈনিক সংবাদ ব্রিফিংয়ের সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান গতকাল (২৪শে এপ্রিল) শুক্রবার কয়েকটি বেসরকারি পিসিআর ল্যাবরেটরি বন্ধ থাকায় সেসব প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করা হয়নি এবং আইইডিসিআরের কাছে সেসব পরীক্ষার রিপোর্টও আসেনি।

গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৯ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা ১৪০। মারা যাওয়াদের মধ্যে ৫ জন নারী ও ৪ জন পুরুষ।
নতুন করে মারা যাওয়া ৯ জনের বয়সই পঞ্চাশের ওপর। নতুন করে মারা যাওয়াদের মধ্যে ৩ জন ঢাকার বাসিন্দা।
গত ২৪ ঘন্টায় ৩,৩৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান আইইডিসিআরের অতিরিক্ত মহাপরিচালক। বাংলাদেশে এনিয়ে মোট ৪৩ হাজার ১১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

নাসিমা সুলতানা জানান, বাংলাদেশে গতকাল পর্যন্ত ২১টি প্রতিষ্ঠানে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছিল। আজ থেকে (২৫শে এপ্রিল) আরো দু’টি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা শুরু করা হবে। এ সপ্তাহের মধ্যে সারাদেশের ২৮টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। লকডাউনের মধ্যে মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখার পাশাপাশি রমজান মাসের স্বাস্থ্যবিধি মেনে চলে ভিটামিন সি এবং জিঙ্কসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন তিনি।

গত ২৪ ঘণ্টায় ভোলা ও নাটোর জেলায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার তথ্য জানান নাসিমা সুলতানা। তিনি জানান বাংলাদেশে এখন পর্যন্ত চারটি জেলায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়নি। সেগুলো হলো খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ঝিনাইদহ ও সাতক্ষীরা। শুক্রবার (২৪শে এপ্রিল) প্রথমবারের মত বাংলাদেশে একদিনে ৫০০ জনের বেশি করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।

শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা রোজার মাসে মসজিদে নামাজ আদায় করার ক্ষেত্রে সরকারি নির্দেশনা মেনে চলার ওপর জোর দেন। নাসিমা সুলতানা সতর্ক করে বলেন, রমজানে স্বাস্থ্য বিধি না মানলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 7 hours আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 10 hours আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 18 hours আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 1 day আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 1 day আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 1 day আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 1 day আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক