হোম
অপরাধ

সাভারে বনগ্রামে রাতের আঁধারে কৃষকের উর্বর জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২২ ১১:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মহিবুল আলম রানা ও মোঃ রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকার বাবুল ব্যাপারী ও তার স্বজনদের দৌরাত্বে জিম্মি হয়ে পড়েছে হাজারো কৃষক। শত শত বিঘা কৃষিক্ষেত থেকে রাতের আঁধারে মাটি কেটে নেয়ায় এসব ক্ষেত এখন গভীর পুকুরে পরিনত হয়েছে। মাটি লুটেরা বাবুল গংরা এলাকার প্রভাবশালী এবং রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় স্থানীয় কৃষকেরা ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলছেনা। কেউ মাটি কাটায় বাঁধা প্রদান করলে তাদেরকে হুমকি ধামকিসহ মারধর করে থাকে বাবুল ব্যাপারীরা। বিষয়টি নিয়ে ওই এলাকার ইউপি সদস্য এমনকি ইউপি চেয়ারম্যানও দুঃখ প্রকাশ করে প্রশাসনের কাছে তাদের বিচার দাবি করেছেন।

সরেজমিনে সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় গিয়ে দেখা যায়, চারদিকে দিগন্ত জোরা কৃষি ক্ষেত। কোথাও সবুজ ধানের ক্ষেতে আবার কোথাও লাউ ক্ষেত, শসা ক্ষেত কিংবা টমেটো ক্ষেত। দুর থেকে দেখলে কিছুই বোঝার উপায় নাই। গ্রামের প্রধান সড়ক থেকে নেমে যাওয়া একটি শাখা সড়ক দিয়ে কিছুদুর এগোলেই চোখে পড়ে সারি সারি ইটভাটা। উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে পরিবেশের ছাড়পত্র ছাড়াই এসব ইটভাটা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাজধানী ঢাকার মিরপুর থেকে কয়েক কিলোমিটার দুরত্বে কৃষি জমি এবং নদীর তীরে এসব ভাটা স্থাপন করায় কখনও এদিকে অভিযান পরিচালনা করেনি ভ্রাম্যমান আদালত কিংবা পরিবেশ অধিদপ্তর।

ঢাকা-আরিচা মহাসড়ের বলিয়াপুর এবং সালেহপুর ব্রীজের মাঝামাঝি এলাকায় স্থাপন করা হয়েছে সিটি কর্পোরেশনের ময়লা ডাম্পিং জোন। এর ঠিক পিছনেই রয়েছে অন্তত ১৫টি অবৈধ ইটভাটা। সম্পুর্ন কৃষি জমি এবং নদীর তীরে অবস্থিত এসব ভাটায় ইট তৈরীর জন্য আশপাশের কৃষি জমি থেকে মাটি সরবরাহ করে থাকে বনগ্রাম এলাকার বাবুল বেপারী, আরিফ হোসেন, মামুনসহ মাটি লুট চক্রের অন্যান্য সদস্যরা। চোখের সামনেই ক্ষেতের মাটি কেটে নিয়ে যাওয়া হলেও দুই ফোটা চোখের জল ফেলা ছাড়া নিরীহ খেটে খাওয়া কৃষকের যেন কিছুই করার নেই।

Open photo

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষক বলেন, আমার তিন বিঘা জমিতে লাউ ক্ষেত করেছিলাম। একটি সকালে গিয়ে দেখি প্রায় এক বিঘা জমির মাটি রাতের আঁধারে চুরি করে নিয়ে গেছে কে বা কারা। এ বিষয়ে যারা মাটি কাটে তাদের কাছে জানতে গেলে আমাকে হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেয়। কৃষক মুসলেম বলেন, আমিও দুই বিঘা জমিতে লাউ চাষ করে কোনভাবে সংসার চালাচ্ছিলাম। কিন্তু আমার জমির দুই পাশ থেকে অন্তত ৪০-৫০ ফুট গভীর করে মাটি কেটে ইটভাটায় বিক্রী করায় ধীরে আমার জমিটিও ভেঙ্গে গর্তে চলে যাচ্ছে। বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বাবুল বেপারী ও তার আত্মীয় স্বজনরা কৃষি জমির মাটি ইটভাটায় বিক্রী করে এটা এলাকার সবাই জানে। তার ছোট ভাই গত নির্বাচনে চশমা প্রতিকে আমার বিরুদ্ধে চেয়ারম্যান নির্বাচন করেছে। তারা আমাদের দলীয় লোক নয়, জাতীয় পার্টি করে। আপনারা তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেন। জানতে চাইলে অভিযুক্ত বাবুল বেপারী কৃষি জমি থেকে মাটি কাটার কথা শিকার করে বলেন, আমি কারও জমি থেকে চুরি করে মাটি কাটিনা। টাকা দিয়ে জমি কিনেই কাটি এবং ইটভাটায় সরবরাহ করি। সরকার যদি ভাটা বন্ধ করে দেয় আমিও মাটি কাটা বন্ধ করে দিবো। জানতে চাইলে সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি তাসলিমা শিরিন বলেন, বিষয়টি আপনার কাছ থেকেই জানলাম। আমি দ্রুত লোক পাঠিয়ে বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করবো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 4 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 10 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 22 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 24 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 24 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক