হোম
অপরাধ

সাভারে ছুরিকাঘাতে রংমিস্ত্রি হত্যার প্রধান আসামী গ্রেপ্তার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৪ ১:১৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা: ঢাকার সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ফার্নিচার দোকানের রংমিস্ত্রি সাজ্জাদ হোসেন (২২) হত্যা মামলার প্রধান আসামী কিশোর গ্যাং সদস্য আলামিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে এ বিষয়ে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী।

১৪ এপ্রিল রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে গ্রামের বাড়ি কুষ্টিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো সুইস গিয়ার উদ্ধার করে পুলিশ। আলামিন দীর্ঘদিন যাবত ছিনতাইসহ নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত থেকে অবৈধ উপায়ে সাভারের শপিং কমপ্লেক্স গুলোতে কসমেটিকসের দোকানে বিভিন্ন ব্র্যান্ডের নকল ক্রিম সাপ্লাই দিয়ে আসছিল।

এর আগে শুক্রবার (১২ এপ্রিল) রাত ১১ টার দিকে সাভার পৌরসভার বক্তারপুর কোটবাড়ি-আরাপাড়া বালির মাঠে পেশাদার অপরাধীদের হাতে হত্যাকাণ্ডের শিকার হয় সাজ্জাদ হোসেন। পরদিন নিহতের বাবা শাহিনুর ইসলাম শাহীন ওরফে নুরা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার টাংগের বাজার বাগুয়ান গ্রামের জালাল বাবুর্চির ছেলে মো: আলামিন ওরফে ক্রিম আলামিন (১৯), সাভার পৌরসভার সবুজবাগ এলাকার সরোয়ার হোসেন ভান্ডারীর ছেলে মো: স্বপন ওরফে দস্যু স্বপন(২৮), কোটবাড়ী এলাকার সাজু হোসেনের ছেলে মো: রাব্বি ওরফে মুরগি রাব্বি(১৯) ও মো: ইয়াছিন(২০)।

এছাড়াও অজ্ঞাত আরো ৩ জনকে মামলার আসামী করা হয়। এদের মধ্যে সাভার মডেল থানাসহ দেশের বিভিন্ন থানায় দস্যু স্বপনের বিরুদ্ধে আরো ৫ টি মামলার তথ্য দিয়েছে পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী, পিপিএম (বার)। এ সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্জামান পিপিএম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, নিহত সাজ্জাদ হোসেন সাভার পৌরসভার আরাপাড়া এলাকার কফিল উদ্দিনের বাড়িতে বাসা ভাড়া নিয়ে সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায় একটি ফার্নিচারের দোকানে রংমিস্ত্রির কাজ করতেন।

১২ এপ্রিল রাত ৯ টার দিকে সাভার পৌরসভার বক্তারপুর কোটবাড়ি-আরাপাড়া বালির মাঠ এলাকায় নিহত সাজ্জাদ হোসেন তার বন্ধু আলামিন, আলহাজ, পারভেজ, রায়হান, মাসুদ, বাপ্পীমিয়া সহ স্থানীয় কয়েকজনের সঙ্গে গল্প করছিল। তাদের পাশ দিয়ে আলামিন ওরফে ক্রিম আলামিন তার সহযোগী রাব্বি ওরফে মুরগি রাব্বিসহ রিক্সাযোগে যাচ্ছিল। তারা সাজ্জাদ সঙ্গীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এ সময় ওই দুজনের কাছে একটি ছুরি পাওয়া গেলে নিহত সাজ্জাদ সঙ্গীয়দের কাছে ক্ষমা চেয়ে আলামিন ও রাব্বি ঘটনাস্থল ত্যাগ করে। এর দেড় ঘন্টা পর ওই এলাকার পেশাদার অপরাধী দস্যু স্বপনের নেতৃত্বে পুনরায় ক্রিম আলামিন, মুরগি রাব্বি, ইয়াছিনসহ আরো ২/৩ জন ঘটনাস্থলে আসে। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে সাজ্জাদকে ধারালো সুইচ গিয়ার দিয়ে ছুরিকাঘাত করে তারা সবাই পালিয়ে যায়। পরে দ্রুত উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত সাজ্জাদ রাজাশন এলাকার আনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া রফিকুল ইসলামের মেয়ে ফাতেমা আক্তারকে (২১) ছয় বছর আগে বিয়ে করেন। তাদের সংসারে সিদরাতুল মুনতাহা সাফা (৫) নামে একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের শ্বশুরবাড়ি চাঁদপুর জেলার মতলব থানার অলিপুর গ্রামে। পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গ ত্যাগ করে ২ বছর যাবত পূর্ব পরিচিত বড় ভাই ইলেকট্রিক মিস্ত্রি বাপ্পী মিয়ার আশ্রয়ে ওই ভাড়া বাসায় আলাদা থাকতেন তিনি। নিহত সাজ্জাদ কাজের পাশাপাশি বাপ্পী মিয়ার সঙ্গে বিভিন্ন সময় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা রেদোয়ান মোল্লার অনুসারী হিসেবে নিয়মিত রাজনৈতিক প্রোগ্রামে অংশ নিতেন। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্জামান পিপিএম জানান, এজাহার নামীয় বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 32 minutes আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 13 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 15 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 15 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 15 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক