হোম
অপরাধ

সাভারে চালক ও কন্ট্রাক্টরের মৃত্যুর ঘটনা, নিজেকে বাঁচাতে হেলপারের নাটক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৪ ৫:১৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকা: সাভারে যাত্রীদের হামলায় পরিবহনের চালক ও কন্ট্রাক্টারের নিহতের ঘটনা সারা দেশব্যাপী ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তবে তদন্ত বেড়িয়ে এসেছে ভিন্ন এক গল্প। নিজেকে বাঁচাতে নাটক সাজিয়েছিলেন হেলপার পরিচয় দেওয়া আব্দুর রহমান।

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় এমন তথ্যই জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) আব্দুল্লাহিল কাফি। এর আগে গতকাল দুপুর দুটায় আহত ওই চালক কন্ডাকটরকে উদ্ধার করে হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা মারা যান।

নিহতরা হলেন- ইতিহাস গাজীপুরের টঙ্গী এলাকার ফোরকান হোসেনের ছেলে ও ইতিহাস পরিবহনের চালক সোহেল রানা বাবু (২৬) ও ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকার আবুল কাশেমের ছেলে হৃদয় (৩০)। তারা রাজধানীর মিরপুরে বসবাস করে ইতিহাস পরিবহনে চালক ও সুপারভাইজার হিসাবে কাজ করতেন।

তাদের মৃত্যুর সঠিক কারন পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে। পুলিশ জানায়, মুলত আব্দুর রহমান ইতিহাস পরিবহনের স্টিয়ারিং এ বসে বাসটি চালাচ্ছিলেন। নিহতের একজন ছিলেন গাড়ির দরজা সোজা সড়কে অপরজন ছিলেন গাড়ির দরজায়। আব্দুর রহমান দুই অপর বাসের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে বাস বামে চাপায়। এসময় নিহত সোহেল ও হৃদয় দুই বাসের মাঝে পড়ে চাপা খায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে তাদের মৃত্যু হয়। ঘটনার সময় আব্দুর রহমান বাস থেকে নেমে পালিয়ে যায়। পরবর্তীতে ফিরে এসে পুলিশ ও সাংবাদিকদের জানায় সে ওই গাড়ির হেলপার।

তিনি তার বক্তব্যে গতকাল বলেন, মিরপুর থেকে ছেড়ে আসে ইতিহাস পরিবহনের ওই চালক ও কন্ডাকটর ও হেলপার। তারা ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া চায় যাত্রীদের কাছ থেকে। প্রায় সব যাত্রীরাই বেশি ভাড়া দিয়ে দেয়। তবে একজন যাত্রী বেশি ভাড়া দিতে রাজি হননি। এই বেশি ভাড়া চাওয়াকে কেন্দ্র করে চালক-সুপারভাইজার ও যাত্রির সাথে বাকবিতন্ডা হয়। পরে ওই যাত্রী ফোন করে তার সহযোগীদের খবর দেয়। পরে ১০ সহযোগি গাড়িতে উঠে চালক ও সুপারভাইজারকে বেধড়ক মারধর করে। পরে তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

আশুলিয়া থানা পুলিশ জানায়, প্রাথমিক সুরতহালে ১০ থেকে ১২ হন মিলে মারধোরের কোন চিহ্নই পাওয়া যায় নি। একজনের পিঠে একটি আঘাতে চিহ্ন ও অপরজনের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এতে করে সন্দেহ হয় পুলিশের। পরে হেলপার পরিচয় দেওয়া ওই চালক আব্দুর রহমানকে খুঁজে বের করে পুলিশ। যিনি গতকাল হেলপার পরিচয়ে পুলিশ ও সাংবাদিককে বক্তব্য দিয়েছিলেন। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হয়। এই জিজ্ঞাসাবাদে তিনি গতকাল কি ঘটেছিল তার বর্ণনা দেন। মুলত নিজেকে বাঁচাতে তিনি মিথ্যা গল্প সাজিয়েছিলেন।

এ ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী বলেন, আব্দুর রহমান নিজেকে বাঁচাতে যাত্রীদের সাথে দ্বন্দ্বের বিষয়টি সামনে নিয়ে আসেন। গতকাল সাংবাদিকদের কাছে যে বক্তব্য বা পুলিশ অফিসারের কাছে যে বক্তব্য দিয়েছিল আব্দুর রহমান তাতে আমাদের খানিকটা সন্দেহ হয়। কেননা তার বক্তব্য অনুযায়ী ১০/১২ কিংবা ১৫ জন ব্যক্তি মিলে বাস থেকে নামিয়ে দুই জনকে পিটিয়ে আহত করেছে। কিন্তু প্রাথমিক সুরতহালে এমন কোন চিহ্ন পাওয়া যায় নি। তার বক্তব্যের সাথে আঘাতের চিহ্নের কোন মিল নেই। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করি আমরা।

তিনি আরও বলেন, তদন্ত করতে গিয়ে আমরা একজন প্রত্যক্ষদর্শীকে পাই। যিনি আমাদেরকে জানান এখানে দুই বাসের মাঝে চাপ খেয়ে সোহেল ও হৃদয় আহত হন। পরবর্তীতে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তাদের মৃত্যু হয়। আমাদের হাইওয়ে পুলিশের র‌্যাকার কর্মকর্তা ওই বাসটি সড়ক থেকে সরিয়ে নিতে গিয়েছিলেন তার বক্তব্যেও সেখানে মারামারি হয়েছে এরকম কোন তথ্য পাই নি।

পরবর্তীতে আজ ঘটনার প্রত্যক্ষদর্শী অর্থাৎ যিনি বাসের হেলপার পরিচয় দিয়ে এই ঘটনাগুলি বলেছিলেন তার সাথে আবারও আমরা কথা বলি। কথা বলার এক পর্যায়ে তিনি প্রাথমিক ভাবে এরকম বলেন যে, আসলে স্টিয়ারিং এ তিনি নিজেই ছিলেন। ওই সময় তিনি নিজেই ইতিহাস পরিবহনের বাস চালাচ্ছিলেন। “মা-বাবার দোয়া” নামের অন্য একটি পরিবহন তাদের বাম পাশে ছিল। মা বাবার দোয়া বাসটি যখন আগে যাচ্ছিলো তখন আব্দুর রহমান নিজে আগে থাকার জন্য প্রতিযোগিতা করে গাড়ি বামে চাপায়। নিহত দুই জনের একজন রাস্তায় ছিল অর্থাৎ বাসের নিচে ছিল। আরেকজন বাসের গেটের দিকে ছিল। বাসটি যখন জরুরি ভিত্তিতে বামে চাপাতে যায় তখন ওই দুইজন ব্যক্তি বামে থাকা বাবা মায়ের দোয়া পরিবহনের সাথে চাপা খায়। পরবর্তী পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে তদন্তে আমরা এতটুকু পেয়েছি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ময়নাতদন্ত করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত করে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারবো আসলে সেদিন কি ঘটেছিল। প্রাথমিকভাবে আব্দুর রহমান গতকাল যা বলেছে তার সাথে আজকের বক্তব্যের কোন মিল নাই। ঘটনা ঘটার পর বাস থেকে লাফিয়ে সে পালিয়ে যায়। তার গায়ে কালো মার্ট পরা ছিল। এটি প্রত্যক্ষদর্শীর বক্তব্য। তবে আজ তার বক্তব্যে উঠে এসেছে তিনি মামলা,শাস্তি কিংবা জেলের ভয়ে গতকাল নাকট সাজিয়েছিলেন।

তিনি ভেবেছিলেন তার যে দুইজন সঙ্গী ছিল দুই জনই মারা গেছে। আর এতো ব্যস্ত সড়কে হয়তো বিষয়টি কেউ খেয়াল করবে না। বোধ হয় এভাবে বললে এটি বিশ্বাসযোগ্য হবে। এটি প্রাথমিকভাবে তিনি স্বীকার করেছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 6 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 7 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 7 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক