হোম
অপরাধ

সান্তাহার পৌর শহরের মধ্যেই চলছে ইটভাটা হুমকির মুখে এলাকার পরিবেশ ফসলি জমি ও রাস্তা ঘাট

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টারঃ চোখে না দেখলে বিশ্বাস করা যাবেনা, যে কয়েকটি ইটভাটায় এলাকার পরিবেশ ফসলি জমি ও রাস্তাঘাট মারাত্বক হুমকিতে পরেছে। আর এই ইটভাটাগুলো দেড় যুগেরও বেশি সময় ধরে প্রথম শ্রেণীর পৌরসভা বগুড়ার সান্তাহার শহরের বশিপুর এলাকায় অবৈধভাবে চলছে। এর পরও সান্তাহার পৌরসভা কর্তপক্ষ কৃষি বিভাগ উপজেলা প্রশাসন এমন কি পরিবেশ অধিদপ্তরের লোকজন চপচাপ নিরব ভুমিকা পালন করে আসছে।
জানাযায়, দেশে প্রচলিত আইন মোতাবেক তিন ফসলি জমিতে এবং শহর এলাকার মধ্যে ইটভাঁটি নির্মানের কোন সুযুগ নেই। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে, পৌর কর্তৃপক্ষ, কৃষি বিভাগ ও পরিবেশ অধিদপ্তরসহ প্রশাসনের নাকের ডগায় স্থানীয় প্রভাবশালী আলহাজ বাবলু সরদার অবৈধভাবে বগুড়ার সান্তাহার পৌর শহরের বশিপুর এলাকায় তিন ফসলি জমিতে একাধিক ইটভাটা নির্মান করেছেন। ফলে একই এলাকায় একাধিক ইটভার গ্যাস, বিষাক্ত ধোঁয়া ও জ্বলন্ত কয়লা ও কাঠের কুচি উড়ে পরে এলকার পরিবেশ নষ্ট হচ্ছে।
সেই সাথে ফসলি জমি,রাস্তাঘট, গাছপালা,শাকসবজিসহ সবধরনের ফসল মারাত্বক ভাবে ক্ষতি হচ্ছে। এ ছাড়াও জমির উপরিভাগের মাটি কেটে ইট ভাটায় নেওয়ায় জমির উরবোরতা শক্তি কমে ফসলের ফলন বিপর্যয় ঘটছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন। প্রভাবশালী বাবলুর বিরুদ্ধে ইটভাটার কাজের জন্য জোর পূর্বক ফসলের জমি লিখে নিয়ে আবার জমির মালিকের নামে উল্টো মামলার করার ও অভিযোগ উঠেছে।
অভিযোগে জানাযায়, সান্তাহার পৌর এলাকার বশিপুর হিন্দু পাড়ার মৃত শশির ছেলে সুনীল (৭০) বেশ কয়েক বছর আগে খয়রাবদ এলাকার আহম্মাদ আলীর নিকট কিছু পৈতিক জমি বিক্রি করে। এক পর্যায়ে ভাটার মালিক প্রভাবশলী বাবলু ভাটার পাশের জমির মালিক সুনীলকে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক তার নিকট থেকে ২৯ শতক জমি দলিল করে নেয়। এর পর প্রভাবশালী বাবলু জমির মালিক সুনীলের নিকট জমির টাকা ফেরৎ চেয়ে না পেয়ে তার বিরুদ্ধে নওগাাঁর আদালতে মামলা দায়ের করেন।
ভুক্তভুগি সুনীল জানান, ভাটার কাজের লোকজন নিয়ে আমার বারিতে এসে ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে জোর করে জমি দলিল করে নেওয়ার পর আবার টাকা ফেরত চায়। আমি টাকা ফেরত দিতে না পারায় ৪ বছর আগে আমার বিরুদ্ধে নওগাঁয় আদালতে মামলা করেন। আমি গরীব মানুষ ৪ বছরে মামলায় টাকা পয়সা খরচ করে নিশ্বঃ হয়েছি। নাম না জানানোর শর্তে এলাকার কয়েকজন ব্যক্তি জানান গ্যাস ও বিষাক্ত ধোঁয়াতে এলাকার পরিবেশ মারাত্বকভাবে দুষিত হচ্ছে। পাশাপশি গাছ-পালা ও ধান, শাক-সবজিসহ সবধরনের ফসলের ব্যপক ক্ষতি হচ্ছে।
এর পরও সান্তাহার পৌরসভা কর্তপক্ষ কৃষি বিভাগ উপজেলা প্রশাসন এমন কি পরিবেশ অধিদপ্তরের লোকজন চপচাপ নিরব ভুমিকা পালন করে আসছে। সরেজমিনে দেখা যায় ওই একই এলাকায় পাশাপাশি রয়েছে বাবলু নামের দুটিসহ কেএমবি নামে একটি ও আরোওয়াসহ ৪টি ইটভাঁটা দেদারছে চলছে। এর একটি থেকে অপরটি দুরত্ব খুববেশী নয়। এতে প্রতীনিয়ত ভাটার কাজে ফসলি জমি ব্যবহার করায় এলাকার অনেক কৃষক বেকার হয়ে পরছে।
দেশের অন্যান্য জায়গার অবৈধ ভাবে গড়ে তোলা ইটভাঁটা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এবং উচ্ছেদ করা হলেও এই এলাকায় তা করা হচ্ছেনা। এলাকার সচেতন ব্যাক্তিরা অবিলম্বে অবৈধ ইটভাটা বন্ধ করে এলাকায় সুষ্ট পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন ।এবিষয়ে ইটভাটার মালিক বাবলুর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে ফোন রিছিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।
এব্যাপারে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, বলেন পৌরসভার ট্রেড লাইসেন্স দেওয়া হয়নি ভাটা বন্ধ করতে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার বলেন অবৈধ ইটভাটা হলে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 20 minutes আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 3 hours আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 7 hours আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 14 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 14 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 2 days আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক