হোম
জাতীয়

সংলাপে যে সব পরামর্শ দিলো দলগুলো ইসি গঠনে শিগগিরই হচ্ছে সার্চ কমিটি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৪ ১:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ হাসিনার বিচারসহ নানা সংস্কার প্রস্তাব তুলে ধরেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল ও জোট। শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই সংলাপে কোন কোন দল সংস্কারের পর নির্বাচনের দাবিও জানিয়েছে। ড. কামাল হোসেনের নেতৃত্বে এই সংলাপে অংশ নিয়ে গণফোরাম রাষ্ট্র সংস্কারের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে। সংলাপে জুলাই-অগাস্টে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ ২৩ দফা লিখিত প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি।

মূলত রাষ্ট্র ও নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে নানা আলোচনা হলেও সংলাপে বর্তমানে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বিষয়টি নিয়েও কথা বলেছে রাজনৈতিক দলগুলো। এছাড়াও দলগুলোর পক্ষ থেকে বিগত সরকারের সময় পাচারকৃত অর্থ ফেরত আনা, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া তিনটি নির্বাচন বাতিল ও আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের বিচারেরে দাবিও তোলা হয়। সংলাপ শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, নির্বাচন কমিশন পুনর্গঠনে শিগগিরই সার্চ কমিটি গঠন করবে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম দফার সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হলেও এ দফার সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি দলটিকে। শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, অন্তর্বর্তীকালীন সরকার হয়তো আমাদের প্রয়োজন মনে করেনি, যে কারণে আমাদের সংলাপে আমন্ত্রণ জানায় নি।

সংস্কার শেষে নির্বাচনের পক্ষে গণফোরামঃ বিকেল তিনটায় ড. কামাল হোসেনের নেতৃত্বে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সংলাপে বসে গণফোরাম। সংলাপে দলটি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগ নেয়া, বিগত বছরগুলো বিদেশে পাচারকৃত অর্থ ফেরত, সংস্কারের পর নির্বাচনসহ নানা প্রস্তাব দিয়েছে। সংলাপ থেকে বেরিয়ে দলের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু সাংবাদিকদের বলেন, পতিত স্বৈরাচার ও তাদের বিদেশি এজেন্টরা বাংলাদেশটাকে ধ্বংস করার যে প্রক্রিয়ার মধ্যে আছে, তার থেকে উদ্ধারের জন্য আমাদের সবাইকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সংলাপে নির্বাচন নিয়ে কী কথা হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন কমিশন করতে হবে এটার জন্য সার্চ কমিটি বা কিছু করার প্রয়োজন আছে, ভালো লোক নিয়োগ দেয়ার দরকার আছে। যাতে অতীতের মত কোন সমস্যা না হয়। নির্বাচনের রোডম্যাপ নিয়ে তিনি বলেন, আমরা কোনো তারিখ উল্লেখ করিনি। তবে বলেছি, সংস্কার শেষ অতিদ্রুত নির্বাচন দেয়ার জন্য। তবে সংস্কার শেষ নাহলে সব একই হবে। নির্বাচনের আগে থাকি রাম, নির্বাচনের পরে হই রাবণ। ওই ধরনের নির্বাচন কমিশন আমরা চাই না।

দলটি দু’একদিনের মধ্যে সংস্কারের লিখিত প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরবে বলেও জানিয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি’র সাথে সংলাপে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধসহ ২৩ দফা এলডিপির সংলাপে অংশ নিয়ে এলডিপি জুলাই-অগাস্টের গণহত্যায় জড়িতদের বিচারসহ ২৩ দফা দাবি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।

এলডিপি চেয়ারম্যান অলি আহমদ পরে সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্টে আওয়ামী লীগ পুলিশসহ প্রশাসনকে অন্যায়ভাবে ব্যবহার করেছে, জনগণের সঙ্গে মুখোমুখি করে দিয়েছে, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, আমাদের হাজার হাজার ছেলে-মেয়ে হতাহত করেছে। অলি আহমদ বলেন, ”আমরা মনে করি, একাত্তরে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তখন আমরা তাদের নিষিদ্ধ করেছিলাম। তাহলে আজকে কী কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? আমরা আবার বলেছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

নির্বাচন প্রশ্নে এলডিপি চেয়ারম্যান বলেন, আমরা বলেছি সংস্কার কাজ আরও দ্রুত করতে হবে। সময় কমে যাচ্ছে। সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। এ ছাড়াও দুর্নীতিবাজদের গ্রেফতার, বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সরকারের কাছে পরামর্শ দেয় দলটি।  সংলাপে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানা প্রস্তাবনা তুলে ধরা হয়ছবির উৎস, সংলাপে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানা প্রস্তাবনা তুলে ধরা হয় অন্য দলগুলো যা বললো গণফোরাম এলডিপি ছাড়াও প্রধান উপদেষ্টার সাথে এই সংলাপে অংশ নেয় বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, জাতীয় মুক্তি কাউন্সিল, ১২ দলীয় জোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (নুরুল আম্বিয়া-প্রধান), এনডিএম এবং লেবার পার্টি।

সংলাপে আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কমিশন গঠনের প্রস্তাব দেয় আন্দালিব রহমানের নেতৃত্বাধীন বিজেপি। বৈঠক শেষে দলটির চেয়ারম্যান আন্দালিব রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের মেয়াদে বিগত যে তিনটি নির্বাচন হয়েছে, সেই অবৈধ নির্বাচন বাতিলে পদক্ষেপ নিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি। একই সাথে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত রাখা এবং দ্রততম সময়ের মধ্যে নির্বাচনমূখী সংস্কারের প্রস্তাব দিয়েছে দলটি। সংলাপে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, রাষ্ট্র সংস্কারে কাজের পরিকল্পনা ও নির্বাচনি রোডম্যাপ প্রকাশসহ ১৮ দফার প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

এছাড়াও দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা, সংসদের মেয়াদ চার বছর করা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় দলটির পক্ষ থেকে। সংলাপ শেষে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম সংলাপ শেষে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম এবার বাদ পড়লো জাতীয় পার্টি গত অগাষ্টে সরকার গঠনের পর আওয়ামী লীগ ও ১৪ দলের শরীক সব রাজনৈতিক দলের সাথে প্রথম দফায় সংলাপ করে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার।

ওই সংলাপে অংশ নিয়েছিল জাতীয় পার্টিও। পরবর্তীতে রাষ্ট্র সংস্কারের গত সেপ্টেম্বরে কমিশন গঠনের পর আরো এক দফা সংলাপে করে অন্তবর্তীকালীন সরকার। এই সংলাপে বিএনপি, জামায়াত, বাম জোট, ইসলামি দলসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। দুর্গাপূজার আগে গত ৫ই অক্টোবর এক দফা সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, বিভিন্ন ইসলামি দল ও বাম জোটের দলগুলোর সাথে সংলাপের পর শনিবার বাকি দলগুলোর সাথে সংলাপ অনুষ্ঠিত হয়।

গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জাসদ (আম্বিয়া), ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টকে ডাকা হয় শনিবারের সংলাপে। কিন্তু এই সংলাপে ডাকা হয় নি বিগত সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে । এর আগের দফা সংলাপে জাতীয় পার্টিকে ডাকা নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ও জোটের পক্ষ থেকে এ নিয়ে আপত্তিও জানানো হয়েছিল।

সেই কারণেই কী এবার জাতীয় পার্টিকে ডাকা হয় নি?
এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু শনিবার  বলেন, এটা প্রধান উপদেষ্টার এখতিয়ার উনি কাদেরকে ডাকবেন। আগের বার আমন্ত্রণ জানানো হয়েছিল। এবার আমাদের কিছু বলা হয়নি। জাতীয় পার্টির মহাসচিব বলেন, আমাদের যদি না ডাকে আমরা তো জোর করে তাদের বলতে পারি না আমাদের ডাকেন। জোর করে তো পরামর্শ দেয়াও যায় না।

নতুন ইসি গঠনে শিগগিরই সার্চ কমিটি সংলাপ শেষে রাতে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় তিনি বলেন, “নির্বাচন কমিশন গঠনে শিগগিরই সার্চ কমিটি গঠন করা হবে এবং এই সার্চ কমিটি ঠিক করবে নির্বাচন কমিশনার কারা হবে।

বিদ্যমান আইনে নির্বাচন কমিশন নিয়োগে সার্চ কমিটি গঠন করা হবে জানিয়ে মি. আলম বলেন, সরকার তার দল নিরপেক্ষ অবস্থান থেকে নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়ে এই সার্চ কমিটি গঠন করবে। সার্চ কমিটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন কমিটি পুনর্গঠনের কাজ করবে। তিনি জানান, পুনর্গঠিত নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদসহ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিমূলক যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। এসময় সরকারের শুরু করা সংস্কার কার্যক্রমও সমান্তরালভাবে চলমান থাকবে বলেও জানান বিশেষ সহকারী।

রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের বিষয়ে মি. আলম বলেন, নির্বাচন ও সংস্কার বিষয়েই বেশি কথা হয়েছে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, তিনটি নির্বাচন অবৈধ ঘোষণা, গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার এসব বিষয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগের বিচার নিয়ে এক প্রশ্নের জবাবে বিশেষ সহকারী মি. আলম বলেন, অন্তর্বর্তী সরকার এককভাবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »