হোম
অর্থনীতি

শ্রীলঙ্কায় ডলার সংকট তিনটি বিদেশি মিশন বন্ধ করে দিচ্ছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২১ ৩:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

শ্রীলঙ্কায় ডলার সংকট তিনটি বিদেশি মিশন বন্ধ করে দিচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচানোর জন্য তিনটি বিদেশি কূটনৈতিক মিশন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে দ্বীপদেশ শ্রীলঙ্কা। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় আমদানিতে অর্থায়নের জন্য ডলারের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের পর দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাইজেরিয়ায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন এবং জার্মানি ও সাইপ্রাসের কনস্যুলেট জানুয়ারি থেকে বন্ধ থাকবে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ এবং বিদেশে শ্রীলঙ্কার মিশনগুলোর রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ব্যয় কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া নেয়া হয়েছে। গত দুই বছরে করোনা মহামারির কারণে দ্বীপরাষ্ট্রটির পর্যটন-নির্ভর অর্থনীতি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। গত বছরের মার্চ মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ব্যাপকাহারে আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটির সরকার। এর ফলে জ্বালানি ও চিনির মতো প্রয়োজনীয় পণ্য সরবরাহে ঘাটতি দেখা হয়।

এ অবস্থায় শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্সের উপর কিছু বিধিনিষেধ আরোপ করলে তিনটি মিশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সকল বাণিজ্যিক ব্যাংককে তাদের বৈদেশিক মুদ্রার আয়ের ১০ শতাংশ থেকে এক চতুর্থাংশ পর্যন্ত সরকারের কাছে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে প্রয়োজনীয় পণ্য আমদানি করার জন্য ব্যাংক থেকে আরো কম ডলার পাওয়া যাবে। গত নভেম্বরের শেষে শ্রীলঙ্কার বৈদেশিক রিজার্ভ ছিল মাত্র ১ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। ২০১৯ সালে রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে দায়িত্ব নেওয়ার সময় রিজার্ভের পরিমাণ ছিল ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার।

এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা চেয়ে সবার কাছে আবেদন জানিয়েছে। এমনকি বিদেশ থেকে আসা ব্যক্তিদের হাতে থাকা ভাঙতি ডলারও তারা নিয়ে যেতে চাইছে। ডলার বাঁচাতে গিয়ে শ্রীলঙ্কা সরকার কৃষিখাতে রাসায়নিক আমদানির উপরও নিষেধাজ্ঞা জারি করেছিল। এতে খাদ্য ঘাটতি আরো বেড়ে যায়। পরে তীব্র কৃষক বিক্ষোভের পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 11 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 20 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 20 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক