হোম
আইন-বিচার

 র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামী আটক-২

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ

ফাইল ছবি

মো: লিটন উজ্জামান কুষ্টিয়াঃ  শুক্রবার বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এ ছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। গত ২১ জুন ২০২৩খ্রিঃ সন্ধ্যা অনুমান ০৬ টা ৩০ মিনিটে দৌলতপুর উপজেলার বাগোয়ান টেনশন মোড়স্থ ভোরের আলো ক্লাবের সামনে পাঁকা রাস্তার উপর বাগোয়ান গ্রামের বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ ইসমাইল হোসেন এর ছেলে মোঃ সেন্টু আলী বাটুল (৩৯)কে তাহার একই গ্রামের প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র দ্বারা গুরুতর আঘাত করে নির্মমভাবে হত্যা করে।

বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দৌলতপুর উপজেলার ২নং মথুরাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে পরপর তিনবার নির্বাচিত মেম্বার মোঃ হাসিবুর রহমান এর সাথে উপরে বর্ণিত মৃত মোঃ সেন্টু আলী বাটুল (৩৯) ইউপি সদস্য (মেম্বার) পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী হিসাবে নির্বাচন করে মৃত মোঃ সেন্টু আলী বাটুল প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোঃ হাসিবুর রহমান মেম্বার এর কাছে হেরে যাওয়ার পর থেকে দুই পরিবারের মধ্যে বিরোধ শুরু হয়।

এর প্রেক্ষিতে নির্বাচনের পর থেকে বর্ণিত হত্যাকান্ডের পূর্ব পর্যন্ত উভয় পক্ষের মধ্যে একাধিক মারামারি/কোপাকুপির ঘটনায় উভয় পক্ষের একাধিক মামলা রুজু হয়। যাহা বর্তমানে থানা ও বিজ্ঞ আদালতে মুলতবি আছে। এরই ধারাবাহিকতায় মোঃ হাসিবুর রহমান মেম্বার তাহার আপন ভাইদের সহ আত্মীয়-স্বজন/দলীয় লোকজন নিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র সহ হত্যাকান্ডের পূর্বে বাগোয়ান টেনশন মোড় এলাকায় উপস্থিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড সংঘটিত করেছে।

বর্ণিত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহত মোঃ সেন্টু আলী @ বাটুল (৩৯) এর পিতা-বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ ইসমাইল হোসেন বাদী হয়ে ঘটনার পর ২৩ জুন ২০২৩ ইং তারিখ প্রতিপক্ষ মোঃ হাসিবুর রহমানের বড় ভাই মোঃ মিজানুর রহমান ও তাহার ভাইদের সহ আত্মীয়-স্বজন/দলীয় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে ওসি দৌলতপুর থানা বরাবর লিখিত অভিযোগের প্রেক্ষিতে দৌলতপুর থানার মামলা নং-৭৩, ২৩ তারিখ ধারা-৩০২/৩৪/১১৪ পেনাল কোড রুজু করা হয়। প্রকাশ্যে সন্ধ্যার পূর্বে মানুষ চলাচলের রাস্তার উপর সংঘটিত হত্যাকান্ডের বিষয় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা সহ ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে সমস্ত জেলা তথা দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র‌্যাব-১২’র কুষ্টিয়া জেলার পার্শ্ববর্তী পাবনা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলায় পলাতক আসামিদের গ্রেফতারের গোয়েন্দা নজরদারি রাখে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার প্রধান আসামি আরও একজন আসামি সহ ঢাকা শহরে আত্মগোপনে আছে বলে জানা যায়। অবশেষে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২ এর সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প এবং র‌্যাব-৪ এর সিপিসি-১ মিরপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল পাইকপাড়া, মিরপুর, ঢাকা এলাকা হতে বর্ণিত হত্যা মামলার এজাহার নামীয় ১নং আসামী মোঃ মিজানুর রহমান(৫৩) এবং তার ভাই ২নং আসামি মোঃ হাসিবুর রহমান (৪৭), উভয় পিতা-মৃত রওশন জালাল, সাং-বাগোয়ান টেনশন মোড়, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৃত মোঃ সেন্টু আলী বাটুল (৩৯) হত্যাকান্ডে তাদের সক্রিয় অংশগ্রহনের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। স্থানীয় জনগণ অনেকেই গ্রেফতারকৃত আসামীদেরকে সরাসরি হত্যাকান্ডে অংশগ্রহন করতে দেখেছে বলে জানা গেছে। আসামিরা এলাকায় দাঙ্গাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির হিসেবে পরিচিত। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। র‍্যাব উল্লেখ করেন, র‌্যাবকে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 24 hours আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 24 hours আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 2 days আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 2 days আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 2 days আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 2 days আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 2 days আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক