হোম
নির্বাচিত কলাম

রোহিঙ্গা শরণার্থীরা এবার বাংলাদেশের জন্য গভীরতর উদ্বেগ সৃষ্টি করছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২০ ১২:১৬ অপরাহ্ণ

Rohingga-mknewsbd

ফাইল ছবি

মিয়ানমার থেকে পালিয়ে আসা বিপর্যস্ত রোহিঙ্গা শরণার্থীরা এবার বাংলাদেশের জন্য গভীরতর উদ্বেগ সৃষ্টি করছে। এই উদ্বেগ ভয়াবহ মরণব্যাধি এইডস আর যক্ষ্মা রোগ নিয়ে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বসবাসরত শরণার্থীদের মধ্যে নতুন করে ৪১৩ জনের শরীরে এইচআইভি (এইডস) সংক্রমণ ধরা পড়েছে, আর যক্ষ্মায় আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছে ৬ হাজার ৩৭২ জন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ উইং থেকে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো একটি সভার সারসংক্ষেপে এ তথ্য দেওয়া হয়েছে। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক (রোহিঙ্গা) সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের এই সভাটি ২৬ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এইডস রোগীর যে সংখ্যাটি দেওয়া হয়েছে, তারা সবাই রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণের জন্য যাওয়ার পর পরীক্ষায় এইচআইভির উপস্থিতি ধরা পড়েছে। চিকিৎসা নিচ্ছেন না বা কোনো ধরনের পরীক্ষা করা হয়নি শরণার্থীশিবিরে বসবাসরত এইচআইভি আক্রান্ত এমন রোহিঙ্গার সংখ্যা কয়েক গুণ বেশি হবে। কারণ এইচআইভি আক্রান্তদের ৫০ শতাংশ জানেনই না যে তাদের এই রোগ হয়েছে। যারা জানেন, তাদের এক-তৃতীয়াংশের বেশি চিকিৎসা নেন না। এ ছাড়া যক্ষ্মা রোগটিও ছোঁয়াচে। দীর্ঘস্থায়ী ও জটিল চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এ থেকে মুক্ত হতে হয়। সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ না করলে এটিও মরণব্যাধি হিসেবে পরিণত হতে পারে। রোহিঙ্গা ক্যাম্পে এইডস রোগীদের নিয়ে কাজ করছে বেসরকারি সংস্থা লাইট হাউস।

সংস্থাটির ক্যাম্পের দায়িত্বে থাকা টিম লিডার গ্রেনার মারাক বাংলাদেশ প্রতিদিনকে জানান, তাদের সংস্থাটি রোহিঙ্গা ক্যাম্পে যেসব নারী যৌনকর্মী হিসেবে কাজ করছেন বা কোনোভাবে ব্যবহার হচ্ছেন, তাদের এইচআইভি পরীক্ষার জন্য প্রাথমিক স্ক্রিনিং করে থাকে। তাদের হিসাব অনুযায়ী, ২০১৯ সালে ১ হাজার ৩৮০ জন রোগীকে পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৭৬৫ জনের এসটিআই (এইচআইভির প্রাথমিক পর্যায়) পজেটিভ হয়েছে। লাইট হাউসের এই কর্মকর্তা বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বসবাসরত রোহিঙ্গাদের প্রায় ৬২ শতাংশ নারী ও বালিকা। এর ফলে স্থানীয়দের সঙ্গে তাদের যৌন সংসর্গ বাড়ছে। এটি বড় ধরনের ঝুঁকির সৃষ্টি করছে বাংলাদেশে। স্থানীয় অধিবাসীরা রোহিঙ্গাদের মাধ্যমে নিজেদের স্ত্রী ও সন্তানদের মধ্যেও অচেতনে এই মরণব্যাধি ছড়িয়ে দিচ্ছেন বলে আশঙ্কা করছেন তিনি। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের অনেকের সঙ্গে রোহিঙ্গাদের যৌন সম্পর্কের কারণে বর্তমানে ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে। জীবিকার তাগিদে রোহিঙ্গা নারীরা কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় যৌন ব্যবসায় নেমেছেন। ফলে রোগটি ছড়াচ্ছে। স্বামী ও স্ত্রীর মাধ্যমে সন্তানরাও আক্রান্ত হচ্ছে। তবে সবচেয়ে বড় ঝুঁকি যেটি, সেটি হচ্ছে রোহিঙ্গা শরণার্থীরা দেশব্যাপী ছড়িয়ে যাচ্ছে।

কক্সবাজার, চট্টগ্রাম ছাড়াও বিভিন্ন অপরাধের সূত্র ধরে রাজধানী ঢাকাতেও তারা ছদ্মবেশে বসবাস করছে। এটিই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সংশ্লিষ্টদের মতে, মিয়ানমার থেকেই রোহিঙ্গারা এইডসের ভাইরাস বয়ে নিয়ে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, মিয়ানমারে এ রোগে আক্রান্তের সংখ্যা আড়াই লাখের ওপর। আর প্রতি হাজারে আটজন এইচআইভি পজেটিভ। ফলে এই মরণব্যাধিটি বাংলাদেশের জন্যও ভয়াবহ উদ্বেগ ও ঝুঁকি তৈরি করছে। যদিও ইউনিসেফ বলছে, বাংলাদেশে এইডস রোগীর সংখ্যা মোট জনসংখ্যার ০.১ শতাংশ। এটি খুব বেশি না হলেও নতুন রোগীর সংখ্যা বাড়ছে। ১ ডিসেম্বর ছিল বিশ্ব এইডস দিবস। সেদিন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদফতরের জাতীয় এইডস/এসটিডি কর্মসূচির পক্ষ থেকে যে হিসাব প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, ২০১৯ সালে নতুন করে ৯১৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে বাংলাদেশে এইডস আক্রান্তের মোট অনুমিত সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজারে, যা আগের বছর ছিল ১৩ হাজার। সূত্রগুলো জানায়, ২০১২ থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত কক্সবাজারে ১৮৯ এইডস রোগী পাওয়া যায়। তাদের মধ্যে ৬৪ জন ছিল রোহিঙ্গা। ২০১৮ সালে এইডস রোগীর সংখ্যা ছিল ৪৫৫ জন। আর গত ডিসেম্বরে কক্সবাজার জেলা হাসপাতালের এইচআইভি ট্রিটমেন্ট সেন্টার ও প্রিভেনশন অব মাদার টু চাইল্ড ট্রান্সমিশন অব এইচআইভি (পিএমটিসিটি) যে তথ্য দেয়, সে অনুযায়ী পুরো জেলায় এইচআইভি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৫৩ জনে। অর্থাৎ গত এক বছরে শুধু কক্সবাজারে আরও ৯৮ জন মরণঘাতী এ রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে ৩২৫ জন, উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ১২২ জন ও ইউনিসেফ পরিচালিত পিএমটিসিটিতে ১০৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 13 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক