হোম
চট্টগ্রাম

রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প গুলোতে করোনাভাইরাস সংক্রমণের কী ব্যবস্থা নেয়া হয়েছে?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২০ ১২:৪৩ অপরাহ্ণ

Rohingga-mknewsbd

ফাইল ছবি

রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পগুলোতে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়লে সেখানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শুরু থেকেইে বাংলাদেশে সরকারের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে যে দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৮টি জেলাতেই কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। বুধবার পর্যন্ত বাংলাদেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ৩,৭৭২ জন। মারা গেছে ১২০ জন। এর মধ্যে কক্সবাজারে শনাক্ত হয়েছেন পাঁচ জন। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পগুলোতে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়লে সেখানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শুরু থেকেইে। এখন কক্সবাজারে কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় ঐ আশঙ্কা আরো ঘনীভূত হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পে কী পরিস্থিতি?

কক্সবাজারে শরণার্থী ক্যাম্পগুলোতে এই মূহুর্তে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাস করছে। সেখানে ক্যাম্পগুলোতে অপরিসর ঘরে রোহিঙ্গাদের গাদাগাদি করে থাকা এবং ভেতরকার অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে এর আগে জাতিসংঘসহ বহু আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ জানিয়েছে। উখিয়া ক্যাম্পের একজন বাসিন্দা মরিয়ম বানু বলছিলেন, কেবল ঘরই ছোট তা নয়, অনেকগুলো পরিবার মিলে একটা টয়লেটে যেতে হয়। তাছাড়া খাবার পানির জন্যও লাইন দিতে হয়। কারণ একটা টিউবওয়েলের পানি ব্যবহার করে ৫০টি ঘরের মানুষ। কক্সবাজার জেলায় এ পর্যন্ত মোট পাঁচজন মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হলেও, এখনো সেখানে রোহিঙ্গা কেউ আক্রান্ত হননি।

কিন্তু মরিয়ম বানুর আশঙ্কা একজন কেউ আক্রান্ত হলে দ্রুতই সেটা ছড়িয়ে পড়বে। যদিও সতর্ক থাকার জন্য কী করতে হবে তা নিয়ে বিভিন্ন সংস্থার স্বাস্থ্যকর্মীরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, তবু তিন সন্তানের মা মরিয়ম বানু তার পরিবার নিয়ে উদ্বেগে আছেন। তাছাড়া এই ভাইরাস যেহেতু সাধারণ ফ্লু বা ঠাণ্ডা লাগার মতো করেই হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়, সে কারণে কক্সবাজারে শরণার্থী ক্যাম্পগুলোর বাসিন্দাদের সুরক্ষা নিয়ে ভাবনা বাড়ছে।

জেলা প্রশাসনের উদ্যোগে লকডাউন পরিস্থিতি যাতে সেখানকার বাসিন্দারা মেনে চলে তা মনিটর করা হচ্ছে। সুরক্ষার কী ব্যবস্থা? শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ মাহবুব আলম তালুকদার বলেছেন, রোহিঙ্গাদের সুরক্ষার জন্য মার্চের শুরু থেকেই ক্যাম্পগুলোতে সাধারণ চলাফেরায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর অধীনে খাদ্য, স্বাস্থ্যের মত জরুরী কাজ ছাড়া বাইরে থেকে ভেতরে প্রবেশ এবং ভেতর থেকে বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এছাড়া রোহিঙ্গাদের জন্য যেসব দেশি ও বিদেশি বেসরকারি সংস্থা কাজ করে তাদের পরিবহন ক্যাম্পে প্রবেশের ক্ষেত্রে র‍্যাশনিং পদ্ধতি’ চালু করা হয়েছে, অর্থাৎ এক সঙ্গে কেবল একটি নির্দিষ্ট সংখ্যক পরিবহনই ভেতরে যেতে পারবে। একই সঙ্গে ক্যাম্পের ভেতরে স্বাস্থ্য সুবিধা বাড়ানো হয়েছে, যার মধ্যে ১১৬টি স্থানে আইসোলেশন এবং কোয়ারেন্টিন বেডের ব্যবস্থা রাখা হয়েছে। হাত ধোয়ার জন্য কয়েকশো ওয়াশ স্টেশন বসানো হয়েছে। ক্যাম্পে প্রবেশের ক্ষেত্রে কারো বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে কিনা তাও পরীক্ষা করা হয়। এর বাইরে আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিয়ে বারবার হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব মেনে চলার ব্যাপারে প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া ক্যাম্পের ভেতরে প্রশাসন এবং অন্যান্য ক্ষেত্রের লোকবল ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

কক্সবাজারে শরণার্থী ক্যাম্পগুলোতে এই মূহুর্তে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাস করছে। নমুনা পরীক্ষা অপ্রতুল, মনিটরিং কম
কক্সবাজারে মেডিকেল কলেজ হাসপাতালে আইইডিসিআরের একটি পরীক্ষা কেন্দ্র রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে ১০ লাখের বেশি শরণার্থীর বাস হলেও, এখন পর্যন্ত মাত্র ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মি. তালুকদার জানিয়েছেন, দৈবচয়নের ভিত্তিতে তাদের বেছে নেয়া হয়েছিল।

যদিও সব ক’জনেরই ফলাফল নেগেটিভ আসে। এখন পর্যন্ত লক্ষ্মণ বা উপসর্গ দেখা গেছে এমন খবর পাননি জানালেও তিনি স্বীকার করেছেন পরীক্ষার সংখ্যা অপ্রতুল। লক্ষ্মণ বা উপসর্গ দেখা গেলেই পরীক্ষা করা হবে। তবে ইতিমধ্যে নেয়া কড়াকড়ির ফলেই হয়ত এখনো কোন রোগী শনাক্ত হয়নি। শুরুতে সাধারণ জ্বর বা সর্দি-কাশি পরীক্ষা করাতে অনেক রোহিঙ্গা আসলেও, এখন তারা উপসর্গ থাকলেও আসতে চান না বলে জানিয়েছেন সেখানকার স্বাস্থ্যকর্মীরা।অনেকেই উপসর্গ লুকিয়ে রাখেন বা গোপন করেন বলে জানিয়েছেন উখিয়া ক্যাম্পের মরিয়ম বানু। বেসরকারি সংস্থা ব্র্যাকের হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রোগ্রামের এরিয়া ডিরেক্টর হাসিনা আখতার হক মনে করেন, এর পেছনে একটি বড় কারণ হচ্ছে অনেকের মধ্যে এমন ধারণা প্রচলিত আছে যে করোনাভাইরাস সংক্রমিত হলে সমাজ বিচ্যুত হতে হবে।

এক্ষেত্রে তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য সরকারের কাজ করা জরুরি বলে তিনি মনে করেন। এদিকে, সরকার চলাফেরায় কড়াকড়ি আরোপ এবং পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা চালালেও, ক্যাম্পগুলোতে রোহিঙ্গারা যেসব ঘরে থাকেন, তার আকৃতি ও পরিবেশ এবং একেকজনের পরিবারের সদস্য সংখ্যার বিচারে তা কতটা কাজে আসছে, সে প্রশ্ন রয়েছে।
ব্র্যাকের হাসিনা আখতার হক মনে করেন, রোহিঙ্গাদের সচেতন করা হচ্ছে ঠিকই, কিন্তু বাড়ির মধ্যে সেটা তারা কতটা মেনে চলছে, তা নিয়ে সন্দেহ আছে। এর একটি বড় কারণ হচ্ছে সেখানে এত অল্প জায়গায় এত বেশি মানুষ থাকে যে, সামাজিক দূরত্ব কিভাবে রাখছে সেটা নিশ্চিত করার উপায় নাই। বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ বিস্তারের পটভূমিতে সরকার গত ১৬ই এপ্রিল সারা দেশকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে।

কক্সবাজারে শরণার্থী ক্যাম্পগুলোতে এই মূহুর্তে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাস করছে। সতর্কতা ও প্রস্তুতি যথেষ্ট কি?
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, সতর্কতার জন্য ৪৩টি রোহিঙ্গা ক্যাম্প লকডাউন করা হয়েছে ৷ জেলা প্রশাসনের উদ্যোগে লকডাউন পরিস্থিতি যাতে সেখানকার বাসিন্দারা মেনে চলে তা মনিটর করা হচ্ছে।
মি. আলী জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে সেখানকার বাসিন্দাদের ভাষায় প্রচারণা চালানোর জন্য ইমামদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। কেউ সংক্রমিত হলে কক্সবাজারে মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন এবং কোয়ারেন্টিন করার জন্য পর্যাপ্ত প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া উখিয়া এবং টেকনাফে জাতিসংঘের সহায়তায় নতুন অস্থায়ী হাসপাতাল তৈরির কাজ চলছে। মি. আলী বলেছেন, ওই হাসপাতালগুলোতে কেবল রোহিঙ্গা নয়, স্থানীয় মানুষেরাও চিকিৎসা নিতে পারবেন।  এদিকে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে, কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সেখানে ৭৭০ শয্যার একটি হাসপাতাল স্থাপন করতে যাচ্ছ সংস্থাটি।
হাসপাতালে ২১২টি বিশেষ শয্যা থাকবে, যেখানে মারাত্মক রোগীদের জরুরি অক্সিজেন সরবরাহের ব্যবস্থা থাকবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 7 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 7 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 8 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক