হোম
ধর্ম ও ইসলাম

রোজার সময় তারাবির নামাজেও বাংলাদেশে বিধিনিষেধ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২০ ১১:৪৪ অপরাহ্ণ

BD-Ramadan-mknewsbd

ফাইল ছবি

রোজার সময় তারাবির নামাজে মসজিদে ১২জনের বেশি অংশ নিতে পারবেন না, ধর্ম মন্ত্রণালয়। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রোজার সময় মসজিদে তারাবির নামাজেও সাধারণ মানুষের অংশ গ্রহণে বিধিনিষেধ দেয়া হচ্ছে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো: আব্দুল্লাহ বিবিসিকে জানিয়েছেন, মসজিদে তারাবির নামাজে দু’জন কোরানে হাফেজসহ ১২জনের বেশি অংশ নিতে পারবেন না। কওমী মাদ্রাসাগুলোর একটি বোর্ড এবং একটি সংগঠন হেফাজতে ইসলাম স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করাসহ ১৪টি শর্তে মসজিদে তারাবির নামাজ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়ার দাবি জানিয়েছিল। সরকার তা নাকচ করেছে।

দুই সপ্তাহের বেশি সময় ধরে মসজিদে পাঁচ ওয়াক্ত এবং জুমার নামাজে সাধারণ মুসল্লীদের অংশগ্রহণের ওপর বিধিনিষেধ রয়েছে। করোনাভাইরাস দুর্যোগ সামলাতে দেশে এখন মসজিদে কোন জামাতে পাঁচজনের বেশি অংশ নিতে পারছেন না। আর জুমার নামাজে অংশ নিতে পারছেন সর্বোচ্চ ১০জন। এই অংশগ্রহণকারিরাও মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন বা খাদেম। বাইরের কারও মসজিদে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ চলছে। এখন রোজার সময় মসজিদে তারাবির নামাজ সবার জন্য উন্মুক্ত করার দাবি তুলেছেন একটি মাদ্রাসা বোর্ডের কয়েকজন নেতা এবং হেফাজতে ইসলাম। তবে তা নাকচ করে দিয়ে সরকারের পক্ষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, মসজিদে তারাবির নামাজে ১২জনের বেশি অংশ নিতে পারবেন না, এখন পরিস্থিতি বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।মসজিদ যেভাবে চালু আছে, সেভাবেই চালু থাকবে। যে নিয়মে এশার নামাজে পাঁচজন লোক হওয়ার কথা, সেখানে এখন রমজান মাসে তারাবির জন্য সেই সংখ্যা ১২জনে উন্নীত করা হয়েছে।সেটা হলো ১০জন মুসল্লী আর দুই জন হাফেজ। যে হাফেজরা খতম তারাবি পড়াবেন। বাইরের কোন লোক ঢুকতে পারবে না। এটা আমাদের সরকারের সিদ্ধান্ত।

প্রতিমন্ত্রী আরও বলেছেন, “মসজিদের মুসল্লীরা মৃত্যুর ঝুঁকির মধ্যে পড়ুক, সরকার প্রধান কোনভাবেই সেই দায়িত্ব নিতে পারবেন না। তিনি সরকারের এই অবস্থানের ব্যাপারে বলেছেন যে, দেশে এখন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এখন এই খারাপ পরিস্থিতিতে মসজিদে জনসমাগম ঝুঁকিপূর্ণ সেই বিষয়কেই গুরুত্ব দিয়ে শরীয়ত অনুযায়ীই সরকার অবস্থান নিয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। করোনাভাইরাসের মহামারিতে অনেক আগে যখন মক্কা মদিনাসহ মুসলিম দেশগুলোতে মসজিদে জামাতে নামাজ বন্ধ করে দেয়া হয়, তখনও বাংলাদেশে মসজিদে মুসল্লিদের অংশগ্রহণ বন্ধ করা যায়নি। ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের তাতে আপত্তি ছিল। শেষ পর্যন্ত গত ৬ই এপ্রিল দেশে করোনাভাইরাসে সংক্রমণ বাড়তে থাকলে মসজিদে নামাজে সাধারণ মুসল্লিদের জন্য বিধিনিষেধ দেয়া হলে হেফাজতে ইসলাম তাতে সমর্থন জানিয়েছিল। এই সংগঠনটিরই পক্ষ থেকেই এখন সরকারের কাছে তারাবির নামাজ সবার জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়।
হেফাজতে ইসলামের নেতাদের সাথে সরকার কয়েকদফা আলোচনা করেছে।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, সংগঠনটির দাবি বাস্তবসম্মত নয় বলে সরকার মনে করছে। ওনাদের আমরা বলেছিলাম, আপনারা আপনাদের দেয়া প্রস্তাবের ভিত্তিতে একটা মসজিদ চালু করার দায়িত্ব নেন। তারা সেই দায়িত্ব নেবেন না। সরকারকেই সেই দায়িত্ব নিতে হবে। তারা প্রত্যেক মসজিদে পাঁচজন করে পুলিশ দিয়ে নামাজের কাতারে সাধারণ মুসল্লীদের দূরত্ব এবং স্বাস্থ্য বিধিগুলো নিশ্চিত করতে বলছে। কিন্তু দেশে প্রায় চার লাখ মসজিদ আছে। শুধু তারাবির নামাজের জন্যই ২৫ লাখ পুলিশ দিতে হবে। এগুলো কী বাস্তবসম্মত কথা হতে পারে? আহমদ শফির নেতৃত্বাধীন হেফাজতে ইসলামের সাথে আওয়ামী লীগ সরকারের ভাল সম্পর্ক থাকার কথা রাজনৈতিক অঙ্গনে চালু রয়েছে।

তবে তারাবির নামাজ নিয়ে এখনকার অবস্থান সম্পর্কে হেফাজতের একজন কেন্দ্রীয় নেতা মুফতি নুরুল আমিন বলছিলেন, “আমরা বলেছিলাম ১৪টা শর্তসাপেক্ষে। সেখানে বলা হয়েছে, সুস্থ ব্যক্তি মসজিদে আসবে। তারা দূরত্ব বজায় রাখবে। এই দূরত্বের ব্যাপারে মসজিদে দাগ দিয়ে দেয়া হবে। এমন ১৪টা শর্ত মেনে যাতে মুসল্লীরা মসজিদে যেতে পারে। আমরা সেই আবেদন করেছিলাম। তবে লেখক এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব মো: ওসমান গণি বলেছেন, তারাবির নামাজ এটি সুন্নত। যেহেতু মসজিদে ফরজ নামাজের ক্ষেত্রে আমরা এখন একটা নিয়ম অনুসরণ করছি মানুষের স্বার্থে। সুতরাং তারাবির নামাজ একটি সুন্নত ইবাদত। এটা জন্য জোর করে বাড়তি কিছু করা বা মসজিদে সাধারণ মুসল্লীদের আনা, এটা আসলে প্রজ্ঞাপ্রসূত নয়। এবং বিজ্ঞ আলেমরা কিন্তু এটা সেভাবে বলবেন না।

তিনি আরও বলেছেন, “হয়তো কিছু মানুষ আবেগ থেকে মসজিদে তারাবির নামাজ সবার জন্য উন্মুক্ত করার কথা বলছেন। কিন্তু এখনকার দুর্যোগ অবস্থায় জোর করে বেশি মানুষ একত্রিত হওয়াটা আমাদের সামাজিক নিরাপত্তার জন্য হুমকি।বিশ্লেষকদের অনেকে আবার বলেছেন, এখন দুর্যোগের মধ্যেই কেউ কেউ ধর্ম নিয়ে মানুষের আবেগকে ব্যবহারের চেষ্টা করছেন। অবশ্য হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কথা বলে মনে হয়েছে, তাদের মধ্যে বিষয়টিতে ভিন্ন ভিন্ন মত রয়েছে। তাদেরও একটা অংশ এখনই মসজিদে তারাবির নামাজেও সাধারণ মুসল্লীদের অংশগ্রহণ চায় না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 hour আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 2 hours আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 2 hours আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 4 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 5 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 1 day আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 2 days আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক