হোম
জাতীয়

রেস্তোরাঁর পর ইন্টারনেট-ওষুধে ভ্যাট ফিরছে আগের হারে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ

ফাইল ছবি

স্টাফ রিপোর্টঃ ব্যাপক সমালোচনা ও ব্যবসায়ীদের দাবির মুখে কয়েক খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছু হটলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহারসহ তথ্যপ্রযুক্তি সেবার ওপর ২৩ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে আগের মতো ২০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ওষুধের ওপর বর্ধিত ভ্যাটও প্রত্যাহার হতে পারে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রেস্তোরাঁ সেবায় ভ্যাট আগের হারে ফেরত নেয় এনবিআর। রেস্তোরাঁর খাবারে বিলের ওপর ১৫ শতাংশের পরিবর্তে আগের মতো ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পোশাক, নন–এসি হোটেলসহ বেশ কিছু খাতের ভ্যাট হার কমিয়ে করা হয়েছে ১০ শতাংশ। এসব খাতে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হয়েছিল। ভ্যাট হার কমানোর এই সিদ্ধান্তের বিষয়টি কয়েক দিনের মধ্যে প্রজ্ঞাপনের মাধ্যমে চূড়ান্ত করা হবে।

গত ৯ জানুয়ারি এক অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে হঠাৎ করে বিপুলসংখ্যক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোয় ব্যাপক সমালোচনার মুখে পড়ে অন্তর্বর্তী সরকার। জানতে চাইলে এনবিআরের দ্বিতীয় সচিব বদরুজ্জামান মুন্সী বলেন, মূসক ও ভ্যাট সংক্রান্ত অর্ডিন্যান্সের মাধ্যমে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে ১০ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। পরবর্তী সময়ে সরকার এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন এনেছে।

এ খাতের ভ্যাট পুনরায় ৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী রাজস্ব বোর্ড কার্যক্রম গ্রহণ করেছে। আশা করছি আজ অথবা রোববারের মধ্যে এসআরও জারি হবে। তিনি বলেন, আরও গুরুত্বপূর্ণ কয়েকটি পণ্যের বিষয়ে আলাপ-আলোচনা চলছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় (টকটাইম, ইন্টারনেট ব্যবহার ইত্যাদি) সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করেছিল এনবিআর। এখন তা কমিয়ে আগের মতো ২০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইভাবে ইন্টারনেট সংস্থার (আইএসপি) সেবার ওপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্কও প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। গত ৯ জানুয়ারি এই সেবার ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিল এনবিআর। তৈরি পোশাকের ওপর থেকেও ৫ শতাংশ ভ্যাট কমানো হতে পারে। নিজস্ব ব্র্যান্ডের পোশাক বিপণনের ক্ষেত্রে ভ্যাট হার সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। এখন তা ১০ শতাংশ করা হতে পারে।

নন-এসি হোটেলের ক্ষেত্রেও ভ্যাট হার ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের ৯ জানুয়ারির আগে এই খাতে ভ্যাট হার ছিল সাড়ে ৭ শতাংশ। এছাড়া মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ভ্যাট হারও কমিয়ে আগের হারে অর্থ্যাৎ ১০ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। এই খাতে ভ্যাট ১৫ শতাংশ করা হয়েছিল। এদিকে, ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার ২ দশমিক ৪ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছিল ৩ শতাংশ। এখন বাড়তি ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত আসতে পারে।

নিজস্ব ব্র্যান্ডের পোশাক বিপণনের ক্ষেত্রে ভ্যাট হার কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। গত ৯ জানুয়ারি জারি হওয়া অধ্যাদেশে এই খাতে ভ্যাট সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। হজযাত্রীদের হজ পালনের খরচ কমাতে তাদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। আকাশপথে বিদেশযাত্রায় দূরত্বভেদে আবগারি শুল্ক ২০০ টাকা থেকে এক হাজার টাকা বাড়ানো হয়েছিল। বাড়তি সেই আবগারি শুল্কের ক্ষেত্রে ছাড় পেতে যাচ্ছেন হজযাত্রীরা। এ ছাড়া মিষ্টির দোকানেও ভ্যাট হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। গত ৯ জানুয়ারির আগে মিষ্টির দোকানে ভ্যাট হার ছিল সাড়ে ৭ শতাংশ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 1 hour আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 2 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 2 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 2 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 5 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক