হোম
অপরাধ

কুড়িগ্রামের রাজারহাটে ২বছরেও শেষ হয়নি রাস্তা পাকা করণের কাজ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ২বছরেও শেষ হয়নি রাস্তা পাকা করণের কাজ,নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ জনগন। ছাব্বিশ শত বিয়াল্লিশ মিটার রাস্তা পাকা করণের কাজ নির্ধারিত সময়ের থেকেও ১০ মাস পেরিয়ে গেলেও তা শেষ করা হয়নি ২ বছরেও। ২ বছরে মোট কাজের ৬০% ভাগ শেষ করলেও সেখানে ব্যবহার করা হয়েছে নিম্ন মানের খোয়া।এলাকাবাসী নানা ভোগান্তিতে চলাচল করলেও নিয়মিত কাজ সম্পূর্ন করতে তদারকি নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

ঘটনাটি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কদমতলা পাঁচমাথা (সুকদেব) মানাবাড়ী ভায়া গোলাপ ডিলারের বাড়ী পর্যন্ত সড়ক (চেইঃ ৫০০ মিঃ- ২৬৪২মিঃ) (সড়ক আইডি নং-১৪৯৭৭৫০৯০) উন্নয়ন করণ প্রকল্প।
অফিস সূত্রে জানা যায়,২০২১-২০২২ অর্থ বছরের প্রাক্কলিতমূল্য ১,৯১,৯১,৬১২/৮৬ টাকা,চুক্তি মূল্য ১,৮২,৩২,০৩২/২১ টাকা। ১৭ জানুয়ারী ২০২৩ইং তারিখে প্রিন্স মুরাদ কনস্ট্রাকশন এন্ড বিল্ডার্স, সরকারপাড়া, তবকপুর, উলিপুর, কুড়িগ্রাম এর ঠিকাদার কাজটি শুরু করেন। ১৬ই জানুয়ারী ২০২৪ইং তারিখে কাজ শেষ করার সময় বেধে দেন কর্তৃপক্ষ। কিন্তু নির্ধারিত সময়ের ১০ মাস পেরিয়ে গেলেও কাজের ৬০% শেষ করেননি।

গত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে দায়সারা কাজ করে দুই দফায় ৩০% টাকা উত্তলণ করেও রাস্তার বাকি কাজ শেষ না করে ফেলে রাখেন। এনিয়ে সাংবাদিকরা লেখালেখি করলে প্রিন্স মুরাদ কনস্ট্রাকশন এন্ড বিল্ডার্স এর স্বত্বাধারীকারী মুরাদ হোসেন কে কাজ না করে বন্ধ রাখায় স্থানীয় সরকার ও সড়ক বিভাগ রাজারহাট উপজেলার নির্বাহী প্রকৌশলী তাকে শোকজ করেন।

৫ই আগস্ট ২০২৪ইং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পট পরিবর্তনের পরে তরিঘরি করে নিম্ন মানের খোয়া দিয়ে কাজ শুরু করে দেন। এতে স্থানীয় জন সাধারন ক্ষুপ্ত হলে সাংবাদিকরা নিম্ন মানের খোয়া দিয়ে কাজ করার অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে সাংবাদিক কে ম্যানেজ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে কাজটি বন্ধ রাখেন।
স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন এই কাজ শুরু থেকে নয়ছয় হয়ে আসছে। এই মানাবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী সরকার এই সাইটের ম্যানেজারী দায়িত্ব পালন করায় এতোদিন এই কাজের অনিয়ম নিয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।

দলীয় প্রভাব খাটিয়ে দায়সারা কাজ করে বিল উত্তলণ করতে চেয়েছিলেন। কাজের ধীরগতির বিষয়ে জানতে চাইলে ঠিকাদার মুরাদ হোসেন সাংবাদিক কে জানান কাজের ফান্ড না থাকায় কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানান। এ বিষয়ে রাজারহাট এলজিআরডির প্রকৌশলী জনাব সোহেল রানা বলেন,রাস্তার কাজটি শেষ করতে ঠিকাদার কে একাধিকবার চাপ দিয়েছি। দ্রুত কাজটি শেষ করতে না পারলে বিধি মোতাবেক ব্যবস্থা নিবো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 13 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 16 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 17 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 23 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক