হোম
অপরাধ

রাজারহাটে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে নামজারি অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৪ ১২:০৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন ভূমি সহকারী এক কর্মকর্তার বিরুদ্ধে নমজারি সহ নানারকম কাজে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বিস্তর অভিযোগ রয়েছে একজনের জমি অন্যজনকে পাইয়ে দেবারও।

এমন ঘটনায় জেলা উপজেলা সহ কয়েকটি দফতরে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী একাধিক ব্যক্তি। ঘটনা কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে। অভিযোগকারীর দাবি দীর্ঘদিন ধরে বিভিন্ন দফতরে ঘুরেও মিলছেনা সমাধান।

বিদ্যানন্দ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন আকন্দের বিরুদ্ধে এক অভিযোগ সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে রেকর্ড খতিয়ান সঠিক না থাকা সত্বেও নামজারির মাধ্যমে একজনের জমি আরেকজনকে পাইয়ে দিয়ে আসছিলেন। এই অভিযোগের সত্যতাও পেয়েছিলেন সাবেক রাজারহাট উপজেলা সহকারী কমিশনার ভূমি এবিএম আরিফুল ইসলাম এমনটাই দাবি করেছেন অভিযোগকারী। আব্দুর রাজ্জাক নামের অভিযোগকারী তার অভিযোগে উল্লেখ করেন, এর আগেও কয়েকবার উর্ধতন কর্মকর্তার নিকট তারা অভিযোগ করেছিলেন। কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় আলমগীর হোসেন আরো বেপরোয়া হয়ে ওঠে।

আব্দুর রাজ্জাকের অভিযোগ গত ০১ সেপ্টেম্বর ২০২২ইং তারিখ একটি নামজারির আবেদন করেন। দলিল মুলে বিক্রেতার নিকট ক্রয়কৃত জমি এবং ক্রয়ের দলিল রেকর্ড আরএস খতিয়ান সহ যাবতীয় কগজপত্র দাখিল করলে সকল তথ্যাদি সঠিক থাকা সত্তেও দায়ীত্ব প্রাপ্ত ইউনিয়ন সহকারী কর্মকর্তা ভূমি নামজারি না মঞ্জুর করেন। বিষয়টি আব্দুর রাজ্জাক জানতে চাইলে বিভিন্ন রকম টালবাহানা করেন এবং একপর্যায়ে তিনি পূনরায় আবেদন করতে বলেন।

তার কথামত পুনরায় নামজারি আবেদন করেন অভিযোগকারী এবং যাবতীয় কাগজপত্র পুনরায় তার নিকট দাখিল করেন। দলিলাদি দাখিল করলে উক্ত নামজারিটি সম্পূর্ণ করে দিবেন মর্মে আব্দুর রাজ্জাকের নিকট বিশ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষের টাকা দিতে দেরি হলে আংশিক নামজারি প্রস্তাব করেন এবং পুরো টাকা দিলে নামজারি করে দিবেন বলে জানান। পরবর্তীতে আব্দুর রাজ্জাক পুনরায় বাকী জমির নামজারির জন্য আবেদন করে। কিন্তু তার দাবীকৃত টাকা দিতে না পারায় তিনি আব্দুর রাজ্জাকের আবেদন পুনরায় নামঞ্জুর এর জন্য প্রতিবেদন প্রদান করেন। আব্দুর রাজ্জাকের এক প্রতিবেশী রবিউল ইসলামকে দলিলাদি ও আরএস রেকর্ড মুলে মালিক না হওয়া সত্ত্বেও মোটা অংকের ঘুষ গ্রহণের মাধ্যমে বিধি বহির্ভূত ভাবে নামজারি মঞ্জুরের প্রস্তাব করেন। উক্ত ব্যক্তির নামে দলিলাদি ও আরএস রেকর্ডের সত্যতা না থাকা সত্ত্বেও নামজারিটি সম্পূর্ণ করেন।

সাম্প্রতিক আরও একটি অভিযোগ তোলেন এই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ইউনিয়নের পাড়ামৌলা গ্রামের বাসিন্দা আঃ খালেক। অভিযোগে তিনি বলেন তারা ত্রিশ বছর ধরে ভোগ দখল করে আসা জমির দখলিস্বত্ব দেন আরেকজনের নামে। মাঠে জরিপ না করে অফিসে বসে টাকার বিনিময়ে একের পর এক অপকর্ম কান্ড ঘটাচ্ছে আলমগীর হোসেন।

এবিষয়ে বিদ্যানন্দ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন তদন্ত রিপোর্ট এক তরফা দেই আর দুই তরফা দেই ওদের আমার প্রতিবেদন গ্রহণযোগ্য মনে না হলে নারাজি করতে পারে।

রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি বলেন, আমি একটা লিখিত অভিযোগ পেয়েছি এর আগেও তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগও পেয়েছি, সংশ্লিষ্টদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুর আরিফ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 2 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 11 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 21 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 24 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 1 day আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 1 day আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক