হোম
আইন-বিচার

রাজশাহীতে থানায় বিচার না পেয়ে পুলিশ কমিশনারের কাছে ভুক্তভোগীর অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ

ফাইল ছবি

মাসুদ আলী পুলক,রাজশাহী বুর‍্যো প্রধান: রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর (কেদুরমোড়) এলাকায় একটি চায়ের দোকানে বোসপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইদুজ্জামান এর উপস্থিতিতে একজন গৃহবধূকে ইভটিজিং করার অভিযোগ উঠেছে।

গত ১২ই এপ্রিল রাত্রি আনুমানিক ৮টার সময় চা দোকানী মো: আনোয়ারুলের চায়ের দোকানে তার পুত্রবধূ সালমাকে বোসপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইদুজ্জামানের উপস্থিতিতে জয় ও আলিফ নামের দুইজন বখাটে ইভটিজিং করে বলে অভিযোগ করেন চা দোকানী আনোয়ারুল। অভিযুক্ত জয় কেদুরমোড় এলাকার মো: বাবু এবং আলিফ অত্র এলাকার জয়নালের ছেলে।

এই ঘটনায় বোয়ালিয়া মডেল থানার কোন সহযোগিতা না পেয়ে রাজশাহী মট্রাপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এর কাছ লিখিত অভিযাগ করেছে ভুক্তভাগী গহবধূর শ্বশুর আনায়ারুল। আনায়ারুল নগরী বোয়ালিয়া মডেল থানাধীন কেদুর মোড়ের আমজাদ হাসনর ছেলে।

আনোয়ারুল অভিযোগ করে বলেন, অভিযুক্তরা তার বড় ছেলে রাজন এর স্ত্রী সালমাকে তার চায়ের দোকানে ইভটিজিং করে। ঘটনার সময় সেখানে বোসপাড়া পুলিশফাঁড়ির এসআই সাইদুজ্জামান উপস্থিত ছিলেন। আনোয়ারুল আরও অভিযোগ করেন, তিনি এসআই সাইদুজ্জামানের কাছে সহযোগিতা চেয়েছিলেন কিন্তু তিনি সহযোগিতা করেননি। একপর্যায়ে আনোয়ারুলের দুই ছেলে রাজন ও সজল ঘটনাস্থলে আসলে তাদের সাথে জয় ও আলিফের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে জয় ও আলিফের

নেতৃত্বে ১৫/২০ জনের একটা সশস্ত্র দল এসআই সাইদুজ্জামানের উপস্থিতিতেই চা দোকানী মো: আনোয়ারুল ও তার ছেলেদের উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে।পরবর্তীতে স্থানীয় কয়েকজন ব্যক্তির সহায়তায় তাদের প্রথমে বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর আনোয়ারুল ও তার পুত্রবধূ সালমা বাদি হয়ে জয় ও আলিফ কে আসামি করে পৃথক দুইটি মামলা দায়ের করেন। মো: আনোয়ারুলের অভিযোগ অভিযুক্ত আলিফ একজন চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে।

কিন্তু, সে এসআই সাইদুজ্জামানের সোর্স হিসেবে কাজ করে ফলে তার বিরুদ্ধে ঘটনার সময় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নি। আনোয়ারুল অভিযোগ করে বলেন, এসআই সাইদুজ্জামানের সহযোগিতায় ১৩ এপ্রিল রাতে তার বড় ছেলে রাজনকে একটি পুরনো পেন্ডিং মামলায় র‍্যাব দিয়ে আটক করে চালান দেয়। আনোয়ারুল বলেন তার ছেলে রাজন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে।

আনোয়ারুল আরও বলেন, তাদের করা মামলার কোনো সুষ্ঠ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নি। আনোয়ারুল জানান, তারা আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বোয়ালিয়া থানায় গেলেও এসআই সাইদুজ্জামান থানায় প্রভাব খাটিয়ে মামলাটি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসামিদের ব্যবস্থা গ্রহণে বাধা সৃষ্টি করছেন। এই সকল অভিযোগের বিষয়ে এসআই সাইদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ সকল অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়টি নিয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 hour আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 2 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 11 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 15 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 19 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 22 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 22 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক