হোম
অপরাধ

রাজশাহীতে কাজী সমিতির নাম ব্যবহার করে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:১৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা নিকাহ্ রেজিস্ট্রার সমিতির একাধিক নাম ব্যবহার করে জেলা রেজিষ্ট্রারসহ নিকাহ্ রেজিষ্ট্রারদের নামে বিভিন্ন ধরণের হয়রানীমূলক মামলা দেয়ার অভিযোগ উঠেছে কাজী জহরুল আলমের বিরুদ্ধে। এই সকল সমিতিতে যাদের পদ-পদবী দেয়া হয়েছে কমিটির বিষয়ে অনেকেই অবগত নাই বলেও খোঁজ নিয়ে জানা গেছে। দায়েরকৃত মামলায় সমিতির রেজুলেশন ব্যবহার করাও হয়নি বলে জানাগেছে। নিকাহ্ রেজিষ্ট্রার সমিতির কথিত এ নেতা নিকাহ্ রেজিস্ট্রারপ্রাপ্ত লাইসেন্স আবেদনে মিথ্যা ভূয়া ঠিকানা ব্যবহার কওে লাইসেন্সপ্রাপ্ত হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
জানাগেছে, কথিত এ কাজি সমিতির নেতা সাবেক রাজশাহী জেলা রেজিস্ট্রার ইলিয়াস হোসেনের উপর হামলা করে। এ ঘটনায় জেলা রেজিষ্ট্রার বাদি হয়ে নগরীর রাজপাড়া থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলা থেকে বাঁচতে সাবেক জেলা রেজিস্ট্রার-সহ একাধিক কাজীকে আসামী করে বিজ্ঞ আদালতে একাধিক মামলা দায়ের করেন কাজি জহুরুল আলম। মামলার ক্ষেত্রে বিভিন্ন কাজীকেও ব্যবহার করেছেন। সাবেক জেলা রেজিস্ট্রার-সহ একাধিক কাজীদের নামে দেয়া মামলায় তিনি ৪০লাখ টাকা ক্ষতিপূরুণ দাবি করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।
পরবর্তীতে অনেক দেন-দরবার শেষে রাজশাহী সাবেক জেলা রেজিস্ট্রার মোঃ রবিউল ইসলামের অফিসকক্ষে ৫০ হাজার টাকার বিনিময়ে ৩টি মামলার অপোষ-মিমাংসা করেন কাজী মোঃ জহরুল আলম। কিন্তু টাকা নিয়েও তিনি থেমে যাননি, পূণরায় দু’টি মামলা দায়ের করেছেন। মামলার একটির বাদী তিনি নিজে এবং অপর মামলার বাদী সাবেক নিকাহ রেজিস্ট্রার মোঃ ইনসান আলী।
কাজি জহুরুল আলমের এরুপ কার্যকলাপে কাজীদের মধ্যে বিশৃঙ্খলা ও নানা জটিলতা দেখা দিয়েছে। সবমিলে কাজী মোঃ জহুরুল আলম একাই পুরো কাজী সমাজকে বির্তর্কীত করেছেন বলেও অভিযোগ তুলেছেন কাজী সমিতির একাংশের কাজীগণ। তাদের এই দ্বন্দে সাধারন মানুষের মাঝে কাজী সমাজের প্রতি বিরুপ ধারণারও সৃষ্টি হয়েছে। এছাড়াও একধিক সহযোগী কাজী নিয়োগ দিয়ে মোটা অর্থের বিনিময়ে বাল্যবিবাহ্ দিচ্ছে, এতেবাল্য বিবাহ্ উদ্বেগজনক হারে বেড়ে যাচ্ছে।
গত বছরের নভেম্বও মাসের ১৪ তারিখে জেলা রেজিস্ট্রার মতিউর রহমান (রাসিক ৪ নং ওয়ার্ডের) নিকাহ্ রেজিস্ট্রার মোঃ জহিরুল ইসলামকে রাসিক (৫ নং ওয়ার্ডের) শূণ্য অধিক্ষেত্রের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেন। নগরীর এই কাজীকে পরিচালনা করেন চারঘাটের কাজী মোঃ জহুরুল আলম। পাশাপামি কোর্ট এলাকায় একাধিক সহকারী কাজীও নিয়োগ দিয়ে কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে। তাদের মোটা অংকের আয়ের মূল উৎস এক অনুষ্ঠানে বাল্যবিবাহ্ ও স্ত্রী কতৃক স্বামীকে ৯০দিন পূর্বের তারিখ দেখিয়ে অবৈধভাবে তালাক ও বিবাহ্ রেজিষ্ট্রী করা। এমনই অভিযোগের কথা পুরো কোট অঞ্চল জুড়ে মানুষের মুখে মুখে শোনা যায়। তাদের এরুপ কর্মকান্ডের কথা রাজশাহীর বারের অনেক আইনজীবি ও মোহরীরাও এ প্রতিবেদককে জানান।
উপরোক্ত বিষয়গুলির ভূক্তভোগী কাজীদের মধ্যে রয়েছেন রাজশাহী জেলা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সভাপতি কাজী মোঃ নূরুল আলম। তিনি বলেন, কাজী জহরুল আলমের স্থায়ী ঠিকানা গ্রাম হাবাসপুর, থানা, বাঘা জেলা রাজশাহী। কিন্তু তিনি তথ্য গোপন তরে গ্রাম পরানপুর থানা চারঘাট জাল কাগজপত্র দাখিল করে, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় থেকে (৫নং) চারঘাট ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ লাভ করেন। গত ১৫/৯/২০০৯ তারিখে চারঘাট সাব রেজিস্ট্রার অফিসে ৩২৮৬নং জমির দলিল, টিপ সহি নং-৫২৭৩, হাবাসপুর বাঘা ঠিকানা দিয়ে জমি রেজিষ্ট্রী করেছেন। জেলা রেজিস্ট্রার গত ১৯/১০/২০২০ তারিখে (১৭নং) মামলার আসামী কাজী মোঃ জহরুল আলম জেল হাজতে থাকায় সাময়িক ভাবে তার নিকাহ্ রেজিস্ট্রার লাইসেন্স স্থগিত করেন। লাইসেন্স স্থগিত থাকায় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পার্শ্ববর্তী (৬ নং) ভায়া লক্ষিপুর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার মোঃ আব্দুল ওয়াদুদকে অতিরিক্ত (৫নং) চারঘাট ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব প্রদান করেন জেলা রেজিস্ট্রার মোঃ ইলিয়াস হোসেন।
এরপর আসামী কাজী জহুরুল আলম জামিনে মুক্ত হয়ে (৫ নং) চারঘাট ইউনিয়নের দায়িত্ব গ্রহণের জন্য দলবদ্ধ হয়ে জেলা রেজিস্ট্রারকে চাপ দেন। তিনি অপারগতা দেখালে তাঁকে অকাথ্য ভাষায় গালিগালাজ ও মারমুখি আচারণ করেন। পরে জেলা রেজিস্ট্রার মোঃ ইলিয়াস হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি এজাহার দায়ের করেন। সেই মামলাতেও তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। তিনি আরও বলেন, জেলা রেজিস্ট্রার কতৃক বাদী হয়ে কাজী মোঃ জহরুল আলমের বিরুদ্ধে দায়েরকৃত মামলা থেকেই বাঁচতেই তিনি একের পর এক মিথ্যা মামলা দায়ের করেছেন সাবেক জেলা রেজিস্ট্রার ও কাজীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক প্রধান সহকারী ইসমাইল হেসেন জানান, আমাকে হয়রানী ও ব্ল্যাকমেল করার লক্ষ্যে মিথ্যা মামলা দিয়েছে কাজী মোঃ জহরুল আলম ও সাবেক নিকাহ্ রেজিস্ট্রার মোঃ ইনসান আলী। তাদের সাথে আমার পূর্বের কোন শত্রুতা নেই। যাহা সকল কাজীরাই জানে। জানতে চাইলে সাবেক জেলা রেজিস্ট্রার ইলিয়াস হোসেন জানান, কাজী মোঃ জহুরুল আলম একটি হত্যা মামলায় জেলহাজতে থাকার কারনে অতিরিক্ত কাজী হিসেবে মোঃ আব্দুল ওয়াদুদ নামের এক কাজীকে দায়িত্ব দেয়া হয়েছিল। পরবর্তীতে কাজী মোঃ জহুরুল আলম জেল থেকে জামিনে মুক্তি পেয়ে আমার নিকট আসে এবং তার দায়িত্ব ফিরিয়ে দিতে বলেন। আমি তাকে মামলা থেকে অব্যাহতি নেয়ার পরমর্শ দেই। এতে তিনি ক্ষুদ্ধ হয়ে আমাকে মারমুখি আচারণ করেন। পরে আমি আমি তার বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করি।জানতে চাইলে সাবেক জেলা রেজিস্ট্রার মোঃ রবিউল ইসলাম জানান, আমার অফিসে অনেকের উপস্থিতিতে মিমাংসা হয়েছিলো। তবে কত টাকার বিনিময়ে তা আমার জানা নেই।
কাজী মোঃ জহুরুল আলমের দায়ের করা মামলায় ৮জন স্বাক্ষী রয়েছে। স্বাক্ষী মোঃ আব্দুল জাব্বার জানান, আমি সমিতি ছেড়ে দিয়েছি। মামলায় স্বাক্ষীর বিষয়ে আমাকে অবগত করেছে কাজী মোঃ জহুরুল। কাজী মোঃ মিকাইল হোসেন জানান, আমি সমিতি ছেড়ে দিয়েছি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 20 minutes আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 3 hours আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 7 hours আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 14 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 14 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 2 days আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক