হোম
অর্থনীতি

রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৪ ১০:২০ অপরাহ্ণ

ফাইল ছবি

পি কে রায়,স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিররবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নে ভোলানাথপুর গ্রামে সমলয় চাষাবাদের আওতায় ‘রাইস ট্রান্সপ্লান্টার’ বা চারা রোপণ যন্ত্রের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

২০২৩-২৪ অর্থ বছরের বোর মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের জন্য রাইস ট্র্যান্সপ্ল্যান্টার যন্ত্রের সাহায্যে ৫০ একর জমির চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জাফর ইকবাল।

এসময় তিনি বলেন, “দেশে দিন দিন জমির পরিমাণ কমছে, মানুষের সংখ্যা বাড়ছে। সনাতন নিয়মে চাষাবাদ করলে খাদ্যের উৎপাদন বাড়ানো সম্ভব হবে না। খাদ্য উৎপাদন বাড়াতে হলে চাষাবাদে যান্ত্রিকীকরণ প্রয়োজন। আর সে কারণেই সরকার কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। এক টুকরো কৃষি জমিও খালি রাখা যাবে না। কৃষি জমির যথাযথ ব্যবহার করতে হবে”।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক।

এ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায় ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এমজিএম সারোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা জানান, “কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে উপজেলায় ৫০ একর জমিতে বীজসহ চারা তৈরি করে রোপণ করার উদ্যোগ নিয়েছে। আধুনিক ধান রোপণের রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্য সম-গভীরতায়, সম-দূরত্বে এবং অল্প শ্রমে ধানের চারা রোপন করা সম্ভব। এতে খরচ কমবে, ফলন বাড়বে এবং সময় বাঁচবে। কৃষকদের মধ্যে সচতেনতা বৃদ্ধিই এই কার্যক্রমের লক্ষ্য। উপজেলার ৯০ জন কৃষকের ৫০ একর জমিতে প্রাথমিকভাবে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে চারা রোপণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একটি যন্ত্রের সাহায্যে দিনে চার একর জমিতে ধানের চারা রোপণ সম্ভব”।

নতুন এ পদ্ধতিতে বীজতলা থেকে ফসল কাটা, সবই একই সময়ে একযোগে করা হবে। স্বল্প মানুষের সাহায্যে কাজটা করবে যন্ত্র। এ পদ্ধতিতে প্রচলিত রীতিতে বীজতলা তৈরি না করে প্লাস্টিকের ট্রেতে লাগানো হয় ধানের বীজ। তারপর ২২ থেকে ২৫ দিনের চারা রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে রোপণ করা হয়।

একটা ট্রান্সপ্ল্যান্টার এক ঘণ্টায় এক একর জমিতে চারা লাগাতে পারে, বেঁচে যায় প্রায় সাড়ে চার হাজার টাকা। চারা একই গভীরতায় সমানভাবে লাগানো যায়। একই সময় রোপণ করায় নির্দিষ্ট এলাকায় সব ধান পাকেও একই সময়। ফলে কম্বাইন্ড হার্ভেস্টর মেশিন দিয়ে একই সঙ্গে সব ধান কাটা ও মাড়াই।করা যাবে।
চিররবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নে ভোলানাথপুর গ্রামে ৯০ জন কৃষক ৫০ একর জমিতে সমলয়ে চাষাবাদের জন্য ট্রেতে হাইব্রিড SL-8 H জাতের বীজের চারা তৈরি করেন। এ প্রণোদনার আওতায় ব্লক প্রদর্শনীভূক্ত এই ৯০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 6 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 7 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 7 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক