হোম
নির্বাচিত কলাম

যে সমাজ ‘স্তন’কে গোপন প্রত্যঙ্গ ভেবে প্রকাশ্যে তা উচ্চারণও করে না, সেখানে স্তন ক্যান্সারের চিকিৎসা কিভাবে সম্ভব?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০১৯ ১১:৫৬ পূর্বাহ্ণ

breast-cancer-mknewsbd

ফাইল ছবি

যে সমাজ ‘স্তন’কে গোপন প্রত্যঙ্গ ভেবে প্রকাশ্যে তা উচ্চারণও করে না, সেখানে স্তন ক্যান্সারের চিকিৎসা কিভাবে সম্ভব? সিলভাত জাফর অনেকদিন তার পরিবারকে জানাননি তার স্তনের মধ্যে একটি মাংসপেশী বাড়ছে এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে স্তন ক্যান্সারের হার সর্বোচ্চ। এ রোগ নিরাময়ের প্রথম পদক্ষেপ হচ্ছে রোগ দ্রুত শনাক্ত করা, কিন্তু পাকিস্তানের রক্ষণশীল সমাজ ব্যবস্থার কারণে অনেক নারী এ নিয়ে প্রকাশ্যে আলোচনাও করতে চান না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, প্রতিবছর দেশটিতে ১৭ হাজারের বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। যদিও পাকিস্তানের চিকিৎসক এবং স্বাস্থ্য সংক্রান্ত দাতব্য সংস্থাগুলোর হিসাবে এ সংখ্যা ৪০ হাজারের বেশি। দেশটির প্রতি নয়জনে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কিন্তু সাংস্কৃতিক ও সামাজিক ট্যাবুর কারণে নারীদের পক্ষে নিজের শরীরের একটি প্রত্যঙ্গ নিয়ে কথা বলা, কিংবা নিজের অসুস্থতা নিয়ে কথা বলা ভীষণ কঠিন। অথচ প্রকাশ না করলে সাহায্য পাওয়া যাবে না, আর তাতে আক্রান্ত রোগীর সেরে ওঠার সম্ভাবনা শূণ্যতে নেমে আসে। পাকিস্তানের ব্রেস্ট ক্যান্সার বিষয়ক দাতব্য সংস্থা পিংক রিবন ফাউন্ডেশনের ওমর আফতাব বলছিলেন, “স্তন ক্যান্সার যেহেতু নারীর যৌন বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত, সে কারণে পাকিস্তানে এটি এক প্রায় নিষিদ্ধ আলোচনা। স্তন ক্যান্সারকে রোগ হিসেবে না দেখে লোকে একে যৌনতা বিষয়ক কিছু বলে মনে করে।

সিলভাত জাফর

সিলভাত জাফর

এ রোগ থেকে আরোগ্য লাভ এমন রোগীরা জানিয়েছেন, যারই স্তন ক্যান্সার হয়, শারীরিক, আর্থিক এবং মানসিক–সমস্ত ধকল আক্রান্ত ব্যক্তির একলাই সামলাতে হয়।পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম প্রাইমারি স্কুলের শিক্ষক সিলভাত জাফরের বয়স যখন কুড়ির কোঠায়, তিনি হঠাৎ আবিষ্কার করলেন তার স্তনের মধ্যে একটি আলাদা মাংস পিন্ড রয়েছে। বাড়ির সবাই তখন ডিজনী ওয়ার্ল্ডে যাবার জন্য তৈরি হচ্ছে, ফলে পরিবারের কাছে প্রকাশ করলেন না ব্যপারটি।
তাছাড়া আমাদের সমাজে নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে মেয়েরা তেমন একটা কথাবার্তা বলে না। সিলভাত বলছিলেন। নিজের সমস্যা নিয়ে কোন কথাই বলবে না। আমি ব্রেস্ট ক্যান্সার শব্দটি মুখেই আনতে পারতাম না। আমার মা ছিলেন না, তিনি আগেই মারা গেছেন। ফলে বাড়ির একমাত্র নারী সদস্য হিসেবে আমি চুপ করে ছিলাম। ফোলানো নকশা করা, লেস আর কুচি দেয়া জামাকাপড় পড়ে সিলভাত নিজের বুকের ভেতরের বাড়ন্ত মাংসপেশীকে লুকিয়ে রাখতেন। ক্রমে বাড়তে থাকা শারীরিক যন্ত্রনার কথাও কাউকে বলতে পারতেন না।

পাকিস্তানে ‘স্তন’ কথাটাও প্রকাশ্যে বলা যায় না
কিন্তু চুপচাপ ছয় মাস কাটিয়ে দেবার পরে, সিলভাত যখন চিকিৎসকের শরনাপন্ন হন, ততদিনে তিনি ক্যান্সারের তৃতীয় ধাপে মানে স্টেজ থ্রিতে পৌঁছে গেছেন।

পাকিস্তানের অন্যতম প্রধান স্তন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. হুমা মাজিদ

পাকিস্তানের অন্যতম প্রধান স্তন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. হুমা মাজিদ

স্তনের ভেতরকার টিউমারটি আকারে বড় হয়েছে, এবং সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।কিন্তু এমন অবস্থা হবার পরেও তার চিকিৎসা কার্যকরভাবে চলছে।
পাকিস্তানের অন্যতম প্রধান স্তন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. হুমা মাজিদ সিলভাতের চিকিৎসা করছেন। লাহোরে ইত্তেফাক হাসপাতালে একটি ক্লিনিক চালান হুমা, যেখানে শত শত স্তন ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসা দেন তিনি।সিলভাতের চিকিৎসাও তিনি করেছেন। তিনি বলছিলেন, “মেয়েরা পরিবারের কথা ভাবে, নিজের কথা কখনো আগে ভাবে না।পাকিস্তানি নারী রোগীদের ক্যান্সার চিকিৎসায় প্রধান বাধা ‘লজ্জা’। এছাড়া স্তন যেহেতু শরীরের একটি স্পর্শকাতর প্রত্যঙ্গ, বহু নারী এবং তাদের স্বামী চান না কোন পুরুষ চিকিৎসক নারীদের স্তন পরীক্ষা করে দেখুক। ডা. মাজিদ বলছেন, এর বাইরে আরো কারণের মধ্যে রয়েছে, সমাজের পিতৃতান্ত্রিক কাঠামো, যার কারণে নারীর স্বাস্থ্যের গুরুত্ব এখনো অনেক কম। এছাড়া দেশটির বড় শহরগুলো ছাড়া ক্যান্সারের চিকিৎসা সহজে পাওয়া যায় না, যে কারণে অনেক নারী পরিবারের পুরুষ সদস্যের সহযোগিতা ছাড়া চিকিৎসা নিতে পারে না।পাকিস্তানে স্তন ক্যান্সারে আক্রান্ত দরিদ্র রোগী বিশেষ করে যারা গ্রামে থাকেন তাদের ভোগান্তি বেশি।

সামাজিক বাধা
স্তন ক্যান্সার আক্রান্ত ২০ বছর বয়সী সাবিয়া অপারেশনের পরে প্রথম চেক আপে এসেছেন ডা. মাজিদের কাছে।গত বছর সাবিয়ার বাবা মারা গেছেন। যে কারণ বাড়িতে ভাইবোনদের খরচ যোগানোর জন্য পড়াশোনা ছেড়ে দিয়ে একটি চাকরি নিয়েছেন তিনি।

লাহোরে সাবিয়ার মেমোগ্রাম চলছে

লাহোরে সাবিয়ার মেমোগ্রাম চলছে

বাসে চড়ে আড়াই ঘন্টার যাত্রা করে ক্লিনিকে এসেছেন, এখানে তার চিকিৎসা চলছে, সে কথা দূরে থাক, তার বাড়ির কেউ এখনো জানে না তার স্তন ক্যান্সার হয়েছে। খুবই অস্বস্তিকর ব্যপারটা, সবার কাছে বলাও যায় না। আর সবাই জানলে ধরে নিন আপনার আর কোন বিয়ের প্রস্তাব আসবে না। স্তন ক্যান্সার হয়েছে, এমন কাউকে এ সমাজে কেউ মেনে নেবে না। শারীরিক অসুস্থতার সঙ্গে মানিয়ে চলার পর আপনার ওপর মানসিক নির্যাতন চলবে যে কেনো কোন বিয়ের প্রস্তাব আসছে না।সিলভাতের ক্যান্সার ভালো হয়ে গেছে এক দশকের বেশি সময় আগে, কিন্তু এখনো তার ভালো বিয়ের প্রস্তাব আসে না কেবল এই কারণে।অক্টোবর মাস সারা পৃথিবীতে স্তন ক্যান্সার নিয়ে সচেতনতার মাস হিসেবে পালিত হয়।পাকিস্তানের পিংক রিবন ফাউন্ডেশন গত ১৫ বছর ধরে স্তন ক্যান্সার নিয়ে কাজ করছে। কিন্তু অতি সম্প্রতি প্রথমবারের মত তারা খোলাখুলি এ নিয়ে একটি আলোচনা আয়োজন করেছে।

লাহোরে পিংক রিবন ফাউন্ডেশনের সচেতনতা কর্মসূচী

লাহোরে পিংক রিবন ফাউন্ডেশনের সচেতনতা কর্মসূচী

লাহোরে একটি স্তন ক্যান্সার হাসপাতাল গঠনের কাজ চলছে, ২০২০ সালে কাজ শুরু হবে সেখানে। উদ্যোক্তাদের পরিকল্পনা, সেখানে চিকিৎসক থেকে শুরু করে সকল কর্মী নারী হবেন।
তবে, রোগী, চিকিৎসক, সচেতনতার কাজে নিয়োজিত দাতব্য সংস্থা এবং উদ্যোক্তা সবাই একমত যে এ রোগ নিরাময়ে পাকিস্তানের পুরুষদের দৃষ্টিভঙ্গী পরিবর্তন করতে হবে।
অসুখ হলে গোপন না রেখে চিকিৎসকের সরনাপন্ন হতে হবে—এটি নারী পুরুষ নির্বিশেষে সবাইকে বুঝতে হবে।কিন্তু পাকিস্তানে এক্ষেত্রে এখনো পর্যন্ত অগ্রগতি খুবই ধীর।

সিলভাত জাফর

*গোপনীয়তার শর্ত মেনে কিছু নাম বদলে দেয়া হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 4 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 5 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 5 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 11 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 22 hours আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 22 hours আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 23 hours আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 1 day আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক