হোম
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে একদিনে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে – ১,৭৩৬ জন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২০ ৩:১২ অপরাহ্ণ

USA-coronavirus-mknewsbd

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে একদিনে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে – ১,৭৩৬ জন : যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী করোনাভাইরাসে একদিনে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছে ১,৭৩৬ জন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এ নিয়ে যুক্তরাষ্ট্রে ১২ হাজার ৭২২ জন মানুষ মারা গেছে। এখন পর্যন্ত সারাবিশ্বে ১৪ লাখের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রেই ৩ লাখ ৯৮ হাজারের বেশি কোভিড-১৯ রোগী রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য বরাদ্দ থাকা অর্থ যুক্তরাষ্ট্র আটকে দিতে পারে বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেছেন যুক্তরাষ্ট্র করোনাভাইরাস কার্ভের শীর্ষ পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে। ওদিকে করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রথম কেন্দ্র উহানে ১১ সপ্তাহের লকডাউন শেষে স্বাভাবিক জীবন শুরু হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৪ঠা এপ্রিলে ঘোষণা করা মৃত্যুর সংখ্যাকে পার করে নতুন রেকর্ড করেছে। ৪ঠা এপ্রিল জানানো হয় যে তার আগের ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১,৩৪৪ জন মারা যায়। যুক্তরাষ্ট্রে মঙ্গলবারে মোট মারা যাওয়ার সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে কারণ কয়েকটি রাজ্য তাদের অঞ্চলের পরিসংখ্যান আনুষ্ঠানিকভাবে জানায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য বরাদ্দ থাকা অর্থ যুক্তরাষ্ট্র আটকে দিতে পারে বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

নিউ ইয়র্কের কী অবস্থা?
যুক্তরাষ্ট্রে মঙ্গলবার মোট মারা যাওয়া মানুষের অধিকাংশই ছিল নিউ ইয়র্ক রাজ্যে। নিউ ইয়র্ককে ধারণা করা হচ্ছে ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্র হিসেবে, যেখানে মঙ্গলবার মারা গেছে ৭৩১ জন। মোট কোভিড-১৯ আক্রান্ত হওয়া মানুষের সংখ্যার হিসেবে দ্রুতই ইতালিকে ছাড়িয়ে যেতে পারে নিউ ইয়র্ক রাজ্য। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো অনুমান করেছেন যে মহামারির চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি যাচ্ছে নিউ ইয়র্ক। মঙ্গলবারে হাসপাতালে এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। মানুষ যেন ঘরের ভেতরে থাকে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে, সেই অনুরোধ করেছেন গভর্নর। তিনি বলেন, আমি জানি এটি কঠিন কাজ কিন্তু আমাদের এগুলো চালিয়ে যেতে হবে। আসন্ন ইস্টার সানডেতে জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে নিউ ইয়র্কের মানুষকে। ওদিকে রাজ্যজুড়ে সবাইকে ঘরে থাকার নির্দেশ দেয়া হলেও এর মধ্যেই উইসকনসিনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে লস অ্যাঞ্জেলসের একটি স্টেডিয়ামে করোনাভাইরাস পরীক্ষা করার জন্য গাড়ির ভিড় ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পর্কে ট্রাম্প কী বলেছেন?
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রে যতটা ধারণা করা হয়েছিল, তার চেয়ে কম মৃত্যু হতে পারে। প্রেসিডেন্টের টাস্ক ফোর্সের অনুমান অনুযায়ী যুক্তরাষ্ট্রে ২ লাখ ৪০ হাজারের মত মানুষ মারা যেতে পারে। ঐ সংবাদ সম্মেলনের সময় তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করেন। তিনি বলেন তারা (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) মানুষকে ভুল উপদেশ দিয়েছে এবং চীনের পরিস্থিতির দিকে অতিরিক্ত মনোযোগ দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যর্থ হয়েছে। কোনো একটা কারণে তাদের অর্থায়নের বড় একটা অংশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসলেও তারা চীন কেন্দ্রিক পদক্ষেপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য বরাদ্দ থাকা অর্থ যুক্তরাষ্ট্র আটকে দিতে পারে বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 16 minutes আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 52 minutes আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 57 minutes আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 6 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 6 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 16 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 19 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 23 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক