হোম
অপরাধ

যাদুকাটায় শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসাইন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদীর ফাজিলপুর পাথর ও বালু মহালে বালু-পাথর বালুবাহী নৌকা থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র নাম ভাঙিয়ে যাদুকাটা নদীর ফাজিলপুর ও বিশ্বম্ভরপুরে ফতেপুরে ইজারাদার আওয়ামী লীগ নেতা রতন বাহিনীর বেপরোয়া চাঁদাবাজি। এর প্রতিবাদে মানববন্ধন করে যাদুকাটা ও পাটলাই নদীর নিরীহ নৌ-শ্রমিক ও ব্যবসায়ীবৃন্দ।

আজ ১০ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে যাদুকাটা ও পাটলাই নদীর নিরীহ নৌ শ্রমিক ও ব্যবসায়ীবৃন্দ আয়োজনে যাদুকাটা নদীর পাঠানপাড়া খেয়াঘাটে এলাকায় উক্ত মানববন্ধনটি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনের এ সময় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হক, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল ইসলাম, বাদাঘাট ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মুক্তার হোসেন, নৌ-মালিক ও বালু পাথর ব্যবসায়ী আব্দুর রহিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন তাহিরপুরের যাদুকাটা নদী ও বিশ্বম্ভরপুর উপজেলার রক্তি নদীতে দীর্ঘদিন ধরে বিআইডাব্লিউটি’র ইজারাদার আওয়ামী লীগ নেতা রতনের নেতৃত্বে টোলের নামে অতিরিক্ত চাঁদ আদায় করে আসছে। অবৈধভাবে কোটি টাকার মালিক রতন ওরোপে ডেঞ্জার রতন এর তার সহযোগী সন্ত্রাসী চাঁদারাজ বাহিনী। সরকারের নিয়ম অনুয়ায়ী ২৫ পয়সা করে টোল আদায়ের কথা থাকলেও রতন বাহিনী যাদুকাটা নদীর ফাজিলপুর ও রক্তি ও আবুয়া নদীর ফতেপুর এলাকায় বিআইডাব্লিউটি’র নামে নিরীহ গরীব নৌ শ্রমিকদের মারধর করে জোরপূর্বক ১ থেকে দেড় টাকা করে বেপরোয়া চাঁদাবাজি করে ওই চাঁদাবাজ সিন্ডিকেট চক্রটি।

এর আগেও এদিকে গত (৯ আগস্ট)বালুবাহী নৌকা থেকে চাঁদা আদায় বন্ধের দাবি জানিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেছেন বাদাঘাট স্টেশন ক্রাশার মালিক সমবায় সমিতি লিমিটেড, বাদাঘাট তাহিরপুর সুনামগঞ্জ সমিতিসহ মালবাহী নৌযান শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ। কিন্তু প্রশাসন এর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় চাঁদাবাজ রতন বাহিনী আরও বেপরোয়া হয়ে উঠেছে। বিআইডাব্লিউটি এর টোল আদায় করার কথা বিশ্বম্ভরপুর রক্তি ও আবুয়া নদীর ফতেপুর এলাকায়। কিন্তু সরকারের এই আদেশ অমান্য করে আওয়ামী লীগ নেতা রতন নিজের প্রভাব কাটিয়ে এখন তার নিজ এলাকা যাদুকাটা নদীর ফাজিলপুর এলাকায় টোল আদায় করছে।

বক্তারা আরও বলেন, প্রতিদিন নৌ শ্রমিক ও ব্যবসায়ীদের কাছ থেকে সরকারের নিয়মনীতির বাহিরে অবৈধভাবে দুই থ্রকে তিনগুণ হারে টোলের নামে লাখ লাখ টাকা চাঁদা হাতিয়ে নিচ্ছে এই চক্রটি। তাহিরপুর উপজেলার ফাজিলপুর, বিশ্বম্ভরপুর উপজেলার রক্তি নদী ও আবুয়া নদী থেকে ফতেপুর ইউনিয়নের রঙ্গিয়ারচর ব্রিজের নিচ দিয়ে চলাচলকারী নৌকা থেকে দিনে-দুপুরে এই চাঁদাবাজি চলছে। চাঁদা দিতে রাজি না হলে নৌকায় থাকা শ্রমিকদের লাঞ্ছিত এবং মারধর করে চাঁদা আদায় করছে রতনের চাঁদাবাজ চক্রের সদস্যরা। তাদের চাহিদামতো চাঁদা না দেওয়ায় নৌকার মাঝিগণকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে ইজারাদার আওয়ামী লীগ নেতা রতনের লোকজন।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নির্দেশনা অনুযায়ী আশুগঞ্জ-ভৈরব বাজার নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার আবুয়া ও রক্তি নদীর সংযোগস্থল হতে লাউড়েরগড় পর্যন্ত এলাকায় উভয় তীরের নৌ-যানের উঠানামাকৃত মালামালের জন্য শুল্ক চার্জ আদায় কথা থাককেও ইজারাদার রতনের চাঁদাবাজ বাহিনী বিআইডব্লিউটিএ শর্তে বঙ্গ করে চলন্ত অবস্থায় নৌযান হতে শুল্ক (টোল) আদায় করছে। অতি দ্রুত ওই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নৌ-শ্রমিক, মালিক ও ব্যবসায়ীরা আরও কঠোর আন্দোলনে নামাজ হুঁশিয়ারি দেন।

এবিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, ইজারাদার নিয়মের বাহিরে যদি টোল আদায় করে থাকে এবং স্থান পরিবর্তন করে ফাজিলপুর এসে থেকে তাহলে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, বিআইডব্লিউটিএ নামে কেউ যদি অতিরিক্ত চাঁদ আদায় করে তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা : সূর্যসন্তানদের কাঁধে ভর করেই স্বাধীনতা: অথচ তাঁদের
ঢাকা 12 hours আগে

আধুনিক ও নন্দিত উপজেলা গঠনের দাবিতে ইউএনওকে অক্সিজেন-এর স্মারকলিপি।
রংপুর 12 hours আগে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 12 hours আগে

পৌরসভার টোল কমানোর দাবিতে রিকসা-ভ্যান শ্রমিকদের মানববন্ধন।
আইন-বিচার 13 hours আগে

থানা পরিদর্শন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা পুলিশ সুপারের
আইন-বিচার 13 hours আগে

মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে ঘরবন্দি সন্তানের।
রংপুর 13 hours আগে

মরিচ ক্ষেতে বজ্রপাতে কিশোরের মৃত্যু, গুরুতর আহত মা।
দুর্ঘটনা 13 hours আগে

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের চারদিন পর নজরুলের মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 18 hours আগে

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 2 days আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক