হোম
নির্বাচিত কলাম

যতদিন শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ -প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২০ ৯:১৩ অপরাহ্ণ

খালিদ মাহমুদ চৌধুরী এমপি-এম কে নিউজ

ফাইল ছবি

মোঃ রেজানুল হক রেজু, বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। কেননা এই বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে বিশ্বের অনেক উন্নত দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছে, কিন্তু‘ আমাদের প্রধানমন্ত্রীর সাহসিকতার সাথে করোনা মোকাবেলা করে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল।

তিনি আরো বলেন, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মান করার পথে আছি এবং দরিদ্র দেশ থেকে আমরা আজ উন্নয়নশীল দেশে উপনিত হয়েছি। আগামীতে উন্নত দেশ হিসেবে বাংলাদেশ কে রুপান্তর করে সবাই মিলে আনন্দ উৎসব করবো। তিনি পুজা উদযাপন পরিষদের নিদের্শনা মেনে এবারের শার্দীয় দুর্গা উৎসব পালন করতে সকলের প্রতি আহবান জানান।

২০ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত বোচাগঞ্জের ৮২টি পুজা মন্ডপে সরকারি জি আর এর টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ^নাথ চক্রবর্তির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদের সভাপতি বীর ভদ্র রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবী হোসেন খান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ আব্দুস সবুর, যুবলীগের সভাপতি আকতারুজ্জামন সজীব, সাধারন সম্পাদক আশরাফ আলী তুহিন, ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিপুল, সাধারন সম্পাদক এমদাদুল হক ইশান প্রমুখ। পরে প্রধান অতিথি জিআরএর অনুদান থেকে প্রত্যেকটি পূজা মন্ডপকে ১৮ হাজার ও পুরোহিতদের ২ হাজার টাকা ও শাড়ী,ধুতি বিতরণ করেন।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 hour আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 2 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 12 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 15 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 19 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 22 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 22 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক